অফিডিয়ান পর্ব ৬৩
আমিনা
টাল সামলাতে না পেরে সোফার ওপর থেকে সজোরে নিচে পড়ে গেলো সাফওয়ান। ওর ওপর হুমড়ি খেয়ে পড়লো রুমাইশা। পাইলটিং রুম থেকে জোনাস দৌড়ে এসে উত্তেজিত গলায় বলল,
— কারা জানি ফাইটিং জেট থেকে আমাদের জেটের ওপর বুলেট ছুড়েছে। ডান পাশের উইংস টার ইঞ্জিনে আগুন ধরে গেছে। আমাদের কে এখনি এ জেট ছাড়তে হবে৷ নইলে সবাই মারা পড়বো এখনি।
জোনাস আবার দৌড়ালো রবার্টের কাছে। সাফওয়ান হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে গেলো। নিজের পিঠের প্যারাসুট ব্যাগ টা ঠিক ঠাক ভাবে বেধে নিয়ে রুমাইশা কে নিজের সাথে যথা নিয়মে বেধে নিলো। কাজ গুলো খুব দ্রুততার সাথে করলো, কারণ যেকোনো সময় ইঞ্জিন ব্লাস্ট হতে পারে৷
জোনাস আর রবার্ট একসাথেই বেরিয়ে এলো পাইলটিং রুম থেকে। তারপর রবার্ট এসে প্লেইনের দরজা খুলে দিলো। এরপর সাফওয়ানের উদ্দ্যেশ্যে বলল,
— সাফওয়ান, তোর আর তোর ওয়াইফের সেইফটি বেশি প্রয়োজন, তোরা আগে জাম্প কর৷ আমাজন আর বেশি দূরে নাই। হয়তো দুশ কিলো মতো হবে। আমি আর জোনাস আমাদের মতো ডিভাইডেড হয়ে যাবো৷ আমরা জনপদের ভেতরেই থাকবো। তোরা ফরেস্টের দিকে এগিয়ে যাস৷ আর কবে আমাদের দেখা হবে জানিনা, হয়তো আর কখনোই দেখা হবে না৷ তোর বাচ্চা দের আমাদের কথা বলিস, আমাদের গল্প গুলো শোনাস। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। বেস্ট অফ লাক।
সাফওয়ান রেডিই ছিলো। রবার্টের কথা মতোই জাম্প দিতে এগিয়ে এলো ও। জাম্প দেওয়ার আগে জোনাস আর রবার্টের দিকে একবার কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকালো ও৷ আর তারপর বলল,
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
— তোদের এই উপকারের কথা সারাজীবন মনে রাখবো আমি, আর আমার বাচ্চারাও৷ কপালে থাকলে আবার ও দেখা হবে আমাদের। স্টেই সেইফ।
কথা গুলো বলেই জাম্প করলো ও জেট থেকে। ওর পেছন পেছন চলন্ত প্লেইন থেকে পালাক্রমে জাম্প করলো জোনাস আর রবার্ট। আর রবার্ট জাম্প করার কিছু মুহুর্ত পরেই চলন্ত প্লেইন টা মাঝ আকাশেই বিশাল শব্দ করে ব্লাস্ট করলো। রাতের আকাশে এই হঠাৎ আগুনে আলোকিত হয়ে উঠলো চারপাশ।
জেট টার বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে চলে গেলো চারদিকে। রবার্ট সবার পেছনে থাকায় একটা বড় টুকরো এসে ধাক্কা মারলো ওর পেছনে। রবার্ট সে ধাক্কায় নিজের জায়গা থেকে খানিক টা সামনের দিকে সরে গেলো। পিঠের নিচের দিকে প্যারাসুট ব্যাগের ঠিক নিচে কেটে গেলো ওর বিঘত খানিক, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। দাঁত মুখ খিচে সে তীব্র যন্ত্রনা সহ্য করে নিলো রবার্ট।
রুমাইশা চিৎকার করছে সমানে। উচ্চতাকে ও বরাবরই খুব ভয় পায়, আর এখন এত উচু থেকে ওকে জাম্প করতে হয়েছে। আত্মা পানি হয়ে যাচ্ছে ওর৷ ওর পেছনে, ওকে নিজের সাথে আটকে রাখা সাফওয়ান ওর এমন চিল্লানি দেখে সাহস দেওয়ার জন্য বলে উঠলো,
— রিমু, ডোন্ট প্যানিক। চোখ বুজে রাখ, আমি আছি তো! ভয়ের কিছুই নেই। হাত পা গুলো স্থীর করে ভাসিয়ে রাখ, ছোড়াছুড়ি করিস না, নইলে দুজনেরই বিপদ হবে। আমি আছি এখানে, তোর সাথে আছি আমি, কিছুই হবে না!
কিন্তু এ কথায় রুমাইশার কিছুই হলো না। ও এইবার চোখ দুইটা বন্ধ করেই চিৎকার জুড়ে দিলো আগের থেকেও বেশি জোরে৷ জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর৷ নিচ থেকে বাতাসের চাপ ওর পেট আর বুকে এসে বাড়ি খাচ্ছে। এরকম সময় প্যারাসুট ব্যাগ খুলে দিলো সাফওয়ান। আর সাথে সাথেই ক্যানোপি টা বেরিয়ে এসে আকাশে মেলে গেলো। বাতাসের চাপে সেটা ভেসে রইলো আকাশে। আর তখনই আবার চোখ খুলল রুমাইশা। ওর চিৎকার ক্রমে স্তিমিত হয়ে এলো৷
এখন ভোর প্রায় পাঁচ টার কাছাকাছি। পূর্ব দিগন্ত থেকে সূর্যের আলো উকি দিচ্ছে। সেটা পৃথিবী পৃষ্ঠে থাকা মানুষ গুলো দেখার আগেই ওরা দেখছে। রুমাইশা তাকিয়ে রইলো সেদিকে। ভোরের এমন অমায়িক সৌন্দর্য এই প্রথম উপলব্ধি করলো ও। সাফওয়ানের গাইডেন্সে নিজের হাত পা গুলো বাতাসের বীপরীতে যথানিয়মে ধরে রইলো। ছোট ছোট চুল গুলো ওড়াওড়ি করতে লাগলো ওর। ওদের থেকে কিছুটা দূরে আর ও একটা প্যারাসুট দেখলো রুমাইশা। চেহারা টা তেমন বোঝা যাচ্ছে না৷ হয়তো জোনাস হবে৷ আর জোনাসের থেকে আর ও খানিক টা দূরে, আর সামান্য উচুতে আর ও ওকটা প্যারাসুট। রুমাইশা চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো।
কিন্তু চারদিকে তাকালেও নিচের দিকে তাকাচ্ছে না ও। নিচে তাকালেই মাথা টা চক্কর দিয়ে উঠছে ওর। সাফওয়ান ওকে অভয় দিচ্ছে, নিজেকে স্বাভাবিক রাখার জন্য তাগিদ দিচ্ছে সাফওয়ান।
এই উচ্চতা থেকে সামনে তাকালেই দূরে দেখা যাচ্ছে আমাজনের ভূমিকা রেখা। বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সেটা৷ সাফওয়ান চেষ্টা করলো প্যারাস্যুট টা যথাসম্ভব সেদিকে নিয়ে যাওয়ার জন্য।
রুমাইশার চোখ এখন নিচের দিকে, তাকাবেনা তাকাবেনা করেও না তাকিয়ে থাকতে পারলো না৷ নিচে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা ঠিক কতখানি ওপরে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে সেটা ঠাহর করতে পারলোনা রুমাইশা, তবে বুঝলো, অনেক অনেক ওপরে আছে ওরা এখনো। গুগল ম্যাপে কোনো দেশের চেহারা যেমন দেখা যেতো তেমনই দেখা যাচ্ছে। রুমাইশার দম নিতে কষ্ট হচ্ছে। ভূ পৃষ্ঠ থেকে অনেক ওপরে হওয়ায় অক্সিজেন লেভেল খুবই কম এখানে। জোরে জোরে দম ফেলছে ও৷
কিন্তু হঠাৎই কান খাড়া করে ফেললো ও। বাতাসের শব্দের পাশাপাশি আর ও একটা শব্দ কানে আসছে ওর। কোনো ইঞ্জিনের শব্দ। নিজের সাথে থাকা সাফওয়ান কে ও বলল,
— সাফওয়ান, কিছু একটা আসছে আমাদের দিকে, আমি তার শব্দ পাচ্ছি। সেটা ক্রমেই গাঢ় হচ্ছে।
সাফওয়ান ওর চারদিকে নজর বুলালো। ওদের দুজনের কারো চোখেই গগলস নেই। কার টা কোথায় গেছে তাড়াহুড়োয় আর সেসব খেয়াল করার সময় হয়নি। দুজনের চোখের উজ্জলতাই আকাশের আবছা অন্ধকারের ভেতর সন্ধ্যাতারার মতো জ্বলজ্বল করছে৷
সাফওয়ান বুঝলো, হয়তো শত্রু পক্ষই ওদের পিছু নিয়েছে আবার৷ যারা রবার্টের জেটে হামলা চালিয়েছে এরা হয়তো তারাই। আর এ কাজ হারবার্টের ছাড়া আর অন্য কারো নয়৷ সাফওয়ান নানা কসরত করে প্রাণপণ চেষ্টা করলো যযথাসম্ভব দ্রুত সামনে এগোনোর জন্য।
দুশ কিলো থেকে কতখানি ওরা এগিয়ে যেতে পারেছে জানে না৷ তবে জঙ্গল টা এখনো অনেক অনেক খানি দূর। এতখানি পথ শত্রুর আক্রমণ থেকে বেচে কিভাবে এগোবে সেটাই ভাবতে লাগলো ও। আর তখন হঠাৎই রুমাইশা চিৎকার দিয়ে বলে উঠলো,
— সাফওয়ান, ওরা আমাদের দিকেই আসছে!
নিজের অ্যাপার্টমেন্টের বিশেষ কামরায় ঘরময় আর্টপেপার আর বিভিন্ন রকমের রঙ ছড়িয়ে ছিটিয়ে তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পেইন্টিং ফ্রেমে হট প্রেসড্ পেপারে পেইন্টিং করছে হারবার্ট। তার গায়ের টি শার্ট টাতে রঙ লেগে আছে বিভিন্ন রকমের৷
এই একটা কাজে হারবার্ট খুবই পারদর্শী। ও কারো এক
জনের স্কেচ তৈরি করছে৷ আজ ওর কেন জানি খুব আফসোস হচ্ছে একটা জীবনসঙ্গিনীর জন্য৷ ওর ও তো একটা ফ্যামিলি হতে পারতো! কিন্তু হয়নি, মনের মতো মেয়ে পাওয়া দুষ্কর, কাউকেই ওর মনে ধরে না। কেউই ওর টাইপের নয়। বয়স এখন পয়তাল্লিশের কোঠায়, এ বয়স্টাকি খুব বেশি? ভাবলো হারবার্ট৷
এমন সময় ফোন টা বেজে উঠলো ওর৷ স্কেচ তৈরির সময়ে কেউ ফোন দিক এইটা ওর মোটেও পছন্দ না, কিন্তু আজকের দিন টা ভিন্ন। ফোন টা পেয়েই সেদিকে এগিয়ে গেলো হারবার্ট। টেবিলের ওপর থেকে শব্দ করে বাজতে থাকা ফোন টা তুলে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো,
— বস, আমরা পেয়ে গেছি ওদের কে। এখন আপনার আদেশের অপেক্ষায় আছি। ওদের দুজনকেই বাচাবো?
হারবার্ট ঘুরে আবার নিজের আর্ট ফ্রেমের কাছে আসতে আসতে বলল,
— সাফওয়ান কে সরিয়ে দাও, প্রয়োজন নেই ওর ভেনমের আমার। ওর সাথের মেয়েটিকে নিয়ে আসো আমার কাছে। তবে খেয়াল রেখো, মেয়েটির শরীরে যেন কোনো আচড় না লাগে! নইলে কিন্তু তুমি তোমার প্রাণ টাও হারাবে।
লোকটা আদেশ পেয়েই বলে উঠলো,
— ওকে বস। আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবে হবে।
এরপর ই কল টা বিচ্ছিন্ন হয়ে গেলো। হারবার্ট স্কেচ টা সম্পুর্ন না করেই বেরিয়ে এলো সে কামরা থেকে। রুমাইশার ছোট্ট মুখটা ফুটে আছে সে স্কেচ পেপারে।
হারবার্ট সেখান থেকে বেরিয়ে নিজের কামরায় এসে ওর দেয়াল জুড়ানো কম্পিউটার স্ক্রিন টাতে একটা ভিডিও প্লে করলো। তারপর কামরায় থাকায় ডিভানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো সে স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে বব কাটিং দেওয়া কালো পোশাকে আবৃত অসম্ভব রকম সুন্দর আর জ্বলজ্বলে চোখের একটা মেয়ে লড়াই করে যাচ্ছে হারবার্টেরই গার্ড দের সঙ্গে। কালো পোশাক টার ভেতর দিয়ে ফুটে উঠেছে তার পাতলা শরীরের অসাধারণ ঢেউ খেলানো সৌন্দর্য। হারবার্ট মুগ্ধ হয়ে দেখছে মেয়েটার ফাইটিং স্কিলস। এই ভিডিও টা সকাল থেকে কম করে হলেও পঞ্চাশ বার দেখেছে সে৷
এতটুকু শরীর নিয়ে ওই বাঘা বাঘা লোক গুলোকে মেয়েটি কিভাবে কুপোকাৎ করলো সেটাই অত্যাশ্চর্যের সাথে ভেবে চলেছে হারবার্ট। স্ক্রিনের দিকে তাকিয়েই থাকা অবস্থাতেই সে নিজের মনে মনে বলে উঠলো,
— তোমার জন্য আমার চাইতে উপযুক্ত কাউকে পাবে না তুমি লিটল বেইবি!
হারিবার্ট উঠলো এবার ডিভান থেকে তারপর নিজের রুমের ভেতর থাকা মিররের সামনে গিয়ে দাড়ালো। এত যাবৎ কাল খুব কম দিনই জিম স্কিপ করেছে সে। নিজের শরীর আর স্বাস্থের প্রতি সে খুবই যত্নবান বরাবরই। শরীরে তার এক ফোটা ও মেদ জমতে পারেনি৷ মুখের জ্ব লাইন গুলো এখনো শার্প। কে বলবে তার বয়স পয়তাল্লিশ? শুধু চুল দাড়ি গুলোতে সামান্য পাক ধরেছে। সে অবশ্যই ওই মেয়েটির উপযুক্ত।
শুধু সে বয়সে একটু বেশিই বড়ো। কতই বা! বিশ? এ আর এমন কি! এখন তো কত মেয়েরাই তাদের থেকে বয়সে কতো বড় বড় পুরুষদের বিয়ে করছে। ওটা কোনো ম্যাটারই না৷ বাচ্চা মেয়েটাকে হ্যাপি রাখলেই হইছে। কিন্তু সে কি হ্যাপি থাকবে হারবার্টের সাথে? হ্যাপি তো তাকে থাকতেই হবে। হারবার্ট তো এখনো ভার্জিন, মনের দিক থেকে! সে হাজার মেয়েকে দেহ দিলেও মন তো দেয়নি! তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। হ্যাপি তো মেয়েটাকে থাকতেই হবে!
আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভেবেই মুচকি হাসলো হারবার্ট৷ তারপর আবার চলে গেলো নিজের স্কেচ পেপারটা সম্পুর্ন করতে।
ভোর বেলা রাস্তায় গুটিকয়েক লোকজন হাটাচলা করছে। ঠান্ডা হয়ে আছে চারপাশ, মৃদুমন্দ বাতাস বইছে চারদিকে। আর তার ভেতর দিয়েই ঝড়ের বেগে ছুটে চলেছে সাফওয়ান আর রুমাইশা।
ওদের প্যারাস্যুট টাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গেছে। বুলেট লাগা অবস্থাতেই সেটা আমাজনের দিকেই তীব্র গতিতে ছুটে গেছে অনেক খানি। আর তারপরেই সাফওয়ান আর রুমাইশা কে নিয়ে মুখ থুবড়ে সেটা মাটিতে পড়েছে।
সাফওয়ানের পায়ে চোট লেগেছে। তেমন ছুটতে পারছে না ও৷ রুমাইশা ওর সামনে সামনে ছুটছে৷ আমাজন এখনো আশি কিলো। এত দুরত্ব ছুটে পার করা সম্ভব নয়। তার ওপর সাফওয়ানের পায়ে জখম।
ফাইটার জেট থেকে হারবার্টের গার্ড রা সাফওয়ান দের প্যারাস্যুট লক্ষ্য করেই বুলেট ছুড়েছে। আর তারপর সাফওয়ান রা মাটিতে মুখ থুবড়ে পড়লেই জেটে থেকে গার্ড রাও প্যারাস্যুটে করে, অস্ত্র সস্ত্র নিয়ে নেমেছে ওদের কে কব্জা করতে।
বর্তমানে সাফওয়ান দের পেছন পেছন হারবার্টের গার্ড রা ছুটে আসছে, কিন্তু সাফওয়ানদের দৌড়ানোর গতির সাথে পেরে উঠছে না ওরা৷ সাফওয়ান আর রুমাইশা বর্তমানে ওদের চোখের নাগালের বাইরে। তারপর ও রাস্তা গুলো দিয়ে ওরা দলে দলে বিভক্ত হয়ে ওদের খোজে লেগে পড়েছে।
সাফওয়ান প্রচন্ড চিন্তায় আছে। রুমাইশা অন্তঃসত্ত্বা। আর ওর এই অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে ও। সাফওয়ানের পায়ে চোট, ও নিজেও ঠিক মতো দৌড়াতে পারছে না৷ এখন চাইলেও রুমাইশা কে কোলে নিয়ে ও দৌড়াতে পারবে না।
রুমাইশা ছুটতে ছুটতে আর ও কিছুদুর গিয়ে দাড়িয়ে গেলো হঠাৎ করেই। ও আর পেরে দিচ্ছে না৷ পেটের ভেতর অসম্ভব রকম ব্যাথা করছে৷ মোচড় দিয়ে দিয়ে উঠছে তলপেটের কাছ টাতে। চোখ মুখ ওর ব্যাথায় কুচকে যাচ্ছে।
ওকে থামতে দেখে সাফওয়ান ও থামলো। রুমাইশার কাছে এসে ওর মুখ টা দুহাতে আগলে নিয়ে জোরে দম ফেলতে লাগলো। রুমাইশার ব্যাথায় কুচকে যাওয়া মুখ টার দিকে অসহায় চোখে তাকিয়ে ও জড়ানো গলায় বলে উঠলো,
— আমি একজন ব্যর্থ স্বামী! আমার স্ত্রীর এমন দুর্দিনে আমি তার জন্য কিছুই করতে পারছিনা! এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমার জানা নেই৷
রুমাইশা প্রতিউত্তরে কিছুই বলল না৷ প্রচন্ড ব্যাথায় ওর মুখের বুলি গুলো যেন হারিয়ে যেতে লাগলো। সাফওয়ানের বুকের সাথে নিজের মাথা টা ঠেকিয়ে ও দাঁড়িয়ে রইলো মাঝরাস্তায়৷
ঠিক তখনই একজন স্থানীয় এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এসে সাফওয়ান আর রুমাইশার থেকে কিছুটা দুরত্ব নিয়ে দাঁড়িয়ে বলল,
— আপনারা ঠিক আছেন? আপনাদের কোনো সাহায্য লাগবে? উনি কি অসুস্থ?
রুমাইশা কে দেখিয়ে জিজ্ঞেস করলো সে লোকটা। সাফওয়ান তার দিকে চোখ তুলে তাকাতেই লোকটা ভড়কালো। কিন্তু সাথে সাথেই পরিস্থিতি সামলে নিলো সাফওয়ান। ও লোকটাকে বলল,
— ভয় পাবেন না। এটা একটা কাপল কস্টিউম। গতকাল রাতে আমরা একটা পার্টিতে ছিলাম, ভোর বেলা সেখান থেকেই সরাসরি চলে এসেছি, তাই আর মেক আপ রিমুভ করিনি।
লোকটা আস্বস্ত হলো সাফওয়ানের কথায়। লোকটাকে এমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে সাফওয়ান আবার বলল,
—আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, কিন্তু আমাদের কাছে গাড়ি নেই। আমাদের কে কোনোভাবে যদি সাহায্য করেন তবে খুব উপকার হয়!
লোকটা রুমাইশার দিকে আর একবার দেখলো। রুমাইশা কে দেখেই বুঝা যাচ্ছে সে খুব যন্ত্রণায় আছে। লোকটার মায়া হলো অনেক। বলল,
—আপনারা এখানেই দাড়ান আমি এখনি আমার গাড়ি নিয়ে আসছি৷
লোকটা সেখান থেকে চলে যেতেই সাফওয়ান রুমাইশা কে নিয়ে পাশেরই একটা বাড়ির প্রাচীরের কোণায় লুকিয়ে পড়লো। হারবার্টের গার্ড রা যদি এর ভেতরে ওদের কাছে পৌছে যায় তবে সেটা খুবই খারাপ হবে৷ সাফওয়ানের এখন নিজের জন্য কোনো চিন্তা নেই। ওর মস্তিষ্কের পুরোটা জুড়েই এখন রুমাইশা আর ওর অনাগত সন্তানের চিন্তা। ওদের কে বাচিয়ে রাখতে নিজের সবটুকু দিয়ে দিবে সাফওয়ান।
খানিক্ষন পর সে লোকটা তার বাড়ির ভেতর থেকে বেরিয় এলো একটা রংচটা সাদা রঙা গাড়ি নিয়ে। লোকটা রাস্তার ওপর এসেই আশেপাশে তাকিয়ে খুজতে লাগলো সাফওয়ান আর রুমাইশা কে।
সাফওয়ান তখন রুমাইশা কে নিয়ে বেরিয়ে এলো সে বাসাটার কোণা থেকে। আর তারপর রুমাইশা কে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটের দরজা টা খুলে বসে পড়লো সিটে।
ওরা ঠিক ঠাক ভাবে বসার পর লোকটা জিজ্ঞেস করলো,
— আপনারা কোথায় যাবেন? হসপিটালে নাকি বাসাতে?
সাফওয়ান রুমাইশার মাথা টা নিজের কাধের ওপর ভালো ভাবে রাখতে রাখতে বলল,
— আমরা বাসাতেই যাবো।
লোকটা গাড়ি স্টার্ট দিতে দিতে জিজ্ঞেস করলো,
— বাসা টা কোথায়?
সাফওয়ান তীক্ষ্ণ চোখে গাড়ির ভিউ মিররের ভেতর দিয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল,
— আমাজন।
গাড়ির ভেতরে আরও একবার বমি করে দিয়েছে রুমাইশা। এত ছোটাছুটির ফলে ওর শরীর টা একেবারে যেন নেতিয়ে গেছে৷ পেটের বাচ্চা টা না থাকলে হয়তো এত টা অসুবিধা হতো না। সেই ছোট্ট মাংসপিণ্ড টা হয়তো মায়ের এমন ছোটাছুটির কারণে মোটেই ভালো নেই।
গাড়ির ভেতরে কোনো পানি নেই, তাই গাড়ি থামিয়ে রুমাইশার জন্য পানির ব্যাবস্থা করতে গেলো সাফওয়ান। রুমাইশা কে গাড়িতেই রেখে গেলো। কিন্ত গাড়ি থেকে নামার সময় ওর মনে হচ্ছিলো যেন কলিজার আধখানা গাড়িতেই রেখে যাচ্ছে সে৷
পেছন থেকে হারবার্টের ছেলেরা এসে কতদূর পৌছেছে তা জানে না সাফওয়ান। কখন না জানি ওরা নাগাল পেয়ে যায় ওর আর ওর প্রাণপ্রিয় স্ত্রীর!
সাফওয়ান খুবই দ্রুততার সাথে আশেপাশে গিয়ে কোনো এক জায়গা থেকে এক বোতল পানি নিয়ে এক প্রকার ছুটে এলো আবার গাড়ির কাছে। তারপর গাড়ির ভেতরে ঢুকেই লোকটাকে বলল,
— দাড়ানোর প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি গাড়ি চালানো চালু রাখুন।
ক্রিস্টোফার সাফওয়ানের কথা মতো গাড়ি চালানো জারি রাখলো। আর সাফওয়ান গাড়ির ভেতরেই রুমাইশার চোখে মুখে পানি দিয়ে খানিক টা পানি ওকে খাইয়ে নিজেও খেলো, তারপর ক্রিস্টোফার কে দিলো।
সাফওয়ানের শরীরের ওপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে রুমাইশা নিশ্চিন্তে চোখ দুইটা বন্ধ করে পড়ে রইলো। ক্লান্ত ও অনেক। সাফওয়ান ওকে দুহাতে আগলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রইলো। দৃষ্টি ওর বাইরের দিকে আর কখনো কখনো গাড়ির পেছনে। সতর্ক দৃষ্টিতে ও পেছন দিকে নজর রাখছে যেন কোনো ভাবেই হারবার্টের ছেলে গুলো ওদের কে ধরে না ফেলে।
ঘড়িতে এখন সকাল আটটার কিছুটা বেশি বেশি বাজে। বেশ খানিকক্ষন পথ সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর পর ক্রিস্টোফার বলে উঠলো,
— আমরা প্রায় আমাজনের কাছাকাছি চলে এসেছি। আপনাদের বাসা টা কোথায়, ঠিকানা দিন, সেখানেই নামিয়ে দিয়ে আসবো৷
সাফওয়ান এতক্ষন চুপচাপ পড়ে ছিলো রুমাইশাকে কোলের ভেতরে নিয়ে। ক্রিস্টোফারের কথার উত্তরে ও বলল,
— প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি আর ও কিছুটা সামনে গিয়েই আমাদের কে নামিয়ে দিন, আমরা এইখান থেকেই নিজেদের গন্তব্যে পৌছে যাবো।
ক্রিস্টোফার সম্মতি জানিয়ে গাড়ি চালানো জারি রাখলো। সে প্রথম থেকেই সাফওয়ান আর রুমাইশা কে দেখছে। রুমাইশার প্রতি সাফওয়ানের এমন যত্ন আর ভালোবাসা দেখে তার শুধুই নিজের স্ত্রীর কথা মনে পড়ছে৷ সেও তার স্ত্রী কে এভাবেই ভালোবাসতো, কিন্তু সৃষ্টি কর্তা তাকে আর ভালোবাসার সুযোগ দেননি। গতবছর ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী পরপারে পাড়ি জমায়। এখন সে শুধুই স্মৃতি।
ক্রিস্টোফার দীর্ঘশ্বাস ছাড়লো একটা৷
ঠিক তখনই সাফওয়ানের বুকের ওপর থেকে নিজের নেতানো মাথাটা হঠাৎ করেই উঠিয়ে ফেললো রুমাইশা৷ ওর কান দুটো খাড়া হয়ে গেলো। ভ্রুকুটি করে ও আরও ভালো করে শোনার চেষ্টা করলো কিছু একটা। আর তারপরই সাফওয়ান কে বলল,
— এদিকে অনেক উচ্চ স্পিডে কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি সেগুলোর শব্দ। শো শো করে আসছে সেগুলো।
সাফওয়ান চকিতে তাকালো একবার রুমাইশার দিকে। তারপর ক্রিস্টোফার কে জিজ্ঞেস করলো,
— এইখান থেকে আমাজনের ভেতর যেতে কত সময় লাগতে পারে ক্রিস্টোফার?
ক্রিস্টোফার কিছুক্ষণ ভেবে চিনতে উত্তর দিলো,
— গাড়ি ফুল স্পিডে চালালে আধা ঘন্টার ভেতর পৌছে যাবেন৷ কিন্তু আপনারা ফরেস্টের ভেতর কেন যাবেন?
সাফওয়ান তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বলল
— আমাদের কে এখানেই নামিয়ে দিন ক্রিস্টোফার৷ বাকি টুকু আমরা নিজেরাই চলে যাবো।
ক্রিস্টোফার সাথে সাথেই গাড়ি থামিয়ে দিলো৷ সাফওয়ান রুমাইশা কে মিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রাস্তায়। তারপর ক্রিস্টোফার কে বলল
— আপনার এ উপকার আমরা কখনোই ভুলবো না ক্রিস্টোফার। সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিন।
রুমাইশা নিজের গলা থেকে শামসুলের দেওয়া স্বর্ণের সরু চেইন টা খুলে ক্রিস্টোফারের হাতে দিয়ে বলল,
— আপনার এ উপকারের কোনো মূল্য হয়না। কিন্তু তবুও আপনি এটা রেখে দিন। আপনি শুধু মাত্র আমাদের জন্য এত খানি রাস্তা পাড়ি দিয়েছেন৷ আপনর যা খরচ হয়েছে সেটা এর থেকে রেখে দিয়ে বাকি টা উপহার হিসেবে গ্রহন করবেন, খুশি হিবো অনেক। আপনাকে অনেক ধন্যবাদ৷
ক্রিস্টফার চেইন টা নিতে চাইলো না। রুমাইশা কে ফিরিয়ে দিতে গেলো কয়েকবার। কিন্তু রুমাইশা নিলো না, বলে দিলো যে এটা তার প্রাপ্য। আর তারপর ওরা ক্রিস্টোফার এর থেকে বিদায় নিয়ে রাস্তা বাদ দিয়ে বাসা বাড়ির ভেতর দিয়ে সামনে আগাতে থাকলো যেন ওদের কে কেউ দেখে না ফেলে।
রাস্তায় দলে ফলে মানুষ বের হতে শুরু করেছে। সবাই যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ছুটে চলেছে রাস্তায়। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। ভোরের থেকে এখন লোকসমাগম একটু বেশি হয়েছে। আর এসবের ভেতর দিয়ে দ্রুত গতিয়ে পা চালিয়ে হেটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। দৌড়াচ্ছে না, দৌড়ালে সাধারণ মানুষ ওদের সন্দেহ করবে৷ সোজা পূর্ব দিকে হাটছে ওরা৷ মাঝে মাঝে রাস্তার মানুষ জনের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে যে তারা আসলেই সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা।
একবার আমাজনে পৌছে গেলে সাফওয়ানের আর চিন্তা থাকবে না। কারণ আমাজনের অধিকাংশ এলাকাই ওর নখদর্পনে। রুমাইশা কে নিয়ে ও সবচেয়ে সেইফেস্ট জায়গাতে চলে যাবে, যেখানে ওদের কে কেউ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুজে পাবে না। আর সেখানে কেউ জংলি জানোয়ারের ভয়ে যাবেও না৷
সআফওয়ানের পায়ের চোট লাগা জায়গাটাতে ব্যাথা ক্রমশ বেড়েই চলেছে৷ তবুও নিজের সর্বশক্তি দিয়ে হেটে চলেছে ও। ওর বা হাতে শক্ত করে ধরা রুমাইশার ডান হাত। রুয়ামাইশা হাটতে হাটতে নিজের তলপেট টাতে মাঝে মাঝেই হাত বুলাচ্ছে। থেকে থেকে ব্যাথায় মুচড়ে উঠছে সেখান টা। কিন্তু সাফওয়ান কে কিছুই বলছে না। বললেই সাফওয়ান ওকে নির্ঘাত কোলে তুলে নিবে। মানুষ টা নিজেই পায়ের ব্যাথাতে নড়তে পারছে না। পা টা মচকে গেছে, খানিক টা কেটেও গেছে। ফুলে গেছে সে জায়গাটা। এই অবস্থায় রুমাইশা কোন মুখে নিজের সমস্যার কথা বলবে?
সাফওয়ান কয়েকবার জিজ্ঞেস করেছে ওকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু রুমাইশা প্রতিবারই মাথা নাড়িয়ে না বলেছে৷ কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও৷
ওরা খুব দ্রুত গতিতে হাটছে। যে জায়গাটাতেই লোকজন শূন্য পাচ্ছে সেইখান টা তেই হাটার গতি আর ও অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওরা৷ এইভাবে বসত বাড়ির অলিগলি দিয়ে হাটতে হাটতে এক সময় বসতি শেষ হয়ে এলো। ওদের সামনে এখন পুরোপুরি ফাকা জায়গা৷ ওদের থেকে প্রায় কিলো খানেক দূরে আমাজনের সূচনা রেখা দেখা যাচ্ছে৷
গাছের সারি গুলো চোখে পড়তেই রুমাইশা উচ্ছসিত হয়ে উঠলো। মুহুর্তেই নিজের পেটের যন্ত্রণা ভুলে আনন্দে আটখানা হয়ে গেলো ও। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দেখা গেলো।
সাফওয়ান নিজের বামে তাকিয়ে দেখলো রুমাইশার ওই উচ্ছ্বসিত মুখ খানা। জঙ্গল টাকে দূর থেকে দেখেই তার বউয়ের এমন অবস্থা, তাহলে যখন জঙ্গলের ভেতরকার সেই চোখ ধাধানো সৌন্দর্য সে দেখবে তখন না জানি কি করবে! রুমাইশার হাসি মাখা মুখ টা দেখতে দেখতে নিজের ঠোঁট দুটোও চওড়া হয়ে এলো সাফওয়ানের৷
রুমাইশা আনন্দের চোটে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। সাফওয়ান মানা করেছে কয়েকবার এমন ব্যাঙাচির মতো না লাফাতে, কিন্তু রুমাইশা শোনেনি। রুমাইশা শুধু ভাবছে!
ওই জঙ্গলের ভেতরেই এক সম্পূর্ণ নতুন জীবিনের সূচনা হতে চলেছে ওদের৷ পুরোপুরি অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করতে চলেছে ওরা।
সেখানে গিয়ে কি ওরা আদিম মানব সমাজের মতো পশু শিকার করে খাবে? জঙ্গলের হিংস্র জানোয়ার দের সাথে লড়াই করে টিকে থাকবে? কিন্তু তার তো বাচ্চা পেটে সে কিভাবে কি করবে?
কথা টা মাথায় আসতেই নিজের ডান দিকে দাঁড়ানো তার থেকে দেড় ফুট লম্বা বিশালদেহী সাফওয়ানের সুদর্শন মুখ টার দিকে তাকালো ও৷ চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা চেহারা, যার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত দুঃশ্চিন্তা পোটলা গুছিয়ে রুমাইশার মস্তিষ্ক ত্যাগ করে। এই মানুষ টা থাকতে তার কিসের চিন্তা! যে মানুষ টা চাইলে তার স্ত্রী আর সন্তানের জন্য পুরো বিশ্বকে নিজের হাতের থাবা দিয়ে রুখে দিতে পারবে, সে মানুষ টা পাশে থাকলে আর কি চাই! রুমাইশা মুগ্ধ চোখে দেখতে থাকলো বড়বড় পা ফেলে সদর্পে সামনে হেটে চলা সাফওয়ানকে, যার সাথে ও পা মিলিয়ে হাটতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে বার বার, আর মানুষ টা নিজের বাম হাতে রুমাইশা কে এক প্রকার টেনে নিয়ে চলেছে সামনের দিকে।
রুমাইশা কল্পনার চোখে দেখতে পেলো একজন খুবই যত্নশীল পিতা কে, যে তার ছোট্ট তুলতুলে বাচ্চা কে পরম যত্নে নিজের বুকের ওপর ঠেকিয়ে রেখেছে এক হাতে, আর অন্য হাতে আগলে রেখেছে নিজের স্ত্রীকে৷ চারপাশে ঘন জঙ্গল, সেখানে কতরকমের প্রাণী, ছোট, বড়ো; শান্ত, হিংস্র; বড় বড় দাঁত ওয়ালা মাংসাশী প্রাণী, সাপ, বিচ্ছু, কিন্তু কোনোকিছুই এই মানুষ টির উপস্থিতির কারণে তাদের আশেপাশে ঘেষছে না! একটা নিরাপদ দুরত্ব বজায় রেখে উৎসুক চোখে সে প্রাণী গুলো দেখছে তাদের অভয়ারণ্যে নতুন আগত এই সদস্য গুলোকে।
নিজের অজান্তেই রুমাইশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠলো যেন।
রুমাইশা তার দিকে তাকিয়ে আছে অনুভব করেই সাফওয়ান নিজের বামে তাকালো। রুমাইশার চোখে চোখ পড়লো ওর। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে?
সাফওয়ানের ইশারার প্রশ্নের উত্তরে রুমাইশা মাথা নাড়িয়ে বুঝালো যে, কোনো কারণ নেই, এমনিতেই তাকিয়ে আছে। কিন্তু ওর চোখ দুইটা স্পষ্ট জানান দিলো, যে আপনাকে পেয়ে আমি ভাগ্যবান!
সাফওয়ান যেন ওর চোখের ভাষা বইয়ের লেখার মতোই পড়ে ফেললো। প্রেমময় হাসি হেসে ও রুমাইশার গাল টেনে দিলো আদর দিয়ে।
কিন্তু হঠাৎ করেই রুমাইশার মুখ থেকে হাসি উধাও হয়ে গেলো। চকিতে একবার পেছন ফিরে তাকালো ও। রাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই, জঙ্গলের শুরু পর্যন্ত পুরাটাই খোলা মাঠ। কিন্তু পেছন দিকের সেই রাস্তার দিক থেকেই গাড়ির ইঞ্জিনের শব্দ আসছে। রুমাইশা উদভ্রান্ত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকালো আর একবার। তারপর হঠাৎ করেই আতঙ্কিত কন্ঠে বলে উঠলো,
— সাফওয়ান, দৌড়ান!
আর বলতে না বলতেই দূর থেকে দুইটা কালো গাড়ির ওদের দিকে ধেয়ে আসার দৃশ্য দেখতে পেলো ওরা। সাফওয়ান ব্যাপার টা বুঝে ওঠার সাথে সাথেই কোনো কিছু না ভেবেই রুমাইশার হাত টা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে ছুট লাগালো। পায়ের ব্যাথাটার কথা ওর আর মাথায় এলো না। রুমাইশা সাফওয়ানের হাত টা শক্ত করে ধরে রইলো, যেন এ হাত ছাড়া মাত্রই ওরা একে অপরকে হারিয়ে ফেলবে চিরতরে।
সাফওয়ান নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে, ওর পাশা পাশি রুমাইশাও। পেটের ব্যাথাটা দৌড়ানোর কারণে তরতর করে বেড়ে চলেছে। চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে ওর। তারপর ও প্রাণপণে ছুটে চলেছে।
কিন্তু গাড়ি গুলো প্রচন্ড দ্রুত গতিতে এগোচ্ছে ওদের দিকে৷
ওরা প্রায় আমাজনের কিনারায় পৌছে গেলো। সাফওয়ান নিরাপত্তার জন্য রুমাইশা কে নিজের সামনে টেনে আনলো, যেন ওরা কোনো আক্রমণ করলে সে আঘাত টা আগে তার শরীরে এসে লাগে, তার স্ত্রীর শরীর যেন স্পর্শ না করে৷
আর তার এ ভাবনাই সত্যি হলো। গাড়ির ভেতর থেকে একজন গার্ড সাফওয়ান কে লক্ষ্য করেই বুলেট ছুড়লো। আর সেটা এসে বিধলো সাফওয়ানের বা হাতের বাহুতে। যন্ত্রণায় দাঁত মুখ কুচকে ফেললো ও। কিন্তু দৌড়ানো থামালো না৷
বুলেটের শব্দে চমকে উঠে চিৎকার দিলো রুমাইশা। আর বুলেট টা যে সাফওয়ানের শরীরে এসে বিধেছে সেটা বুঝতে পারার পরই ও অসহায় চোখে সাফওয়ানের দিকে তাকালো একবার। যন্ত্রণায় মুখটা কালো হয়ে আছে সাফওয়ানের। ঘন ঘন দম ফেলছে ও। ওর এক হাতে এখনো রুমাইশার হাত টা মুঠি করে ধরে রাখা। এক দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলো ওরা। শুরুর দিকে জঙ্গল টা অনেকটাই পাতলা। দুরত্বের সাথে সাথে ঘনত্বও বেড়েছে এটার।
গাড়ি দুটো জঙ্গলের কিনারায় থেমে গেলো, গাছ পালার কারণে গাড়ি নিয়ে সামনে আগানো আর সম্ভব না। গাড়ি থামিয়েই গাড়ির ভেতর থেকে লাফিয়ে বের হলো প্রায় জনা তিরিশ বন্দুকধারী গার্ড৷ ওরা বের হয়েই সাফওয়ান দের পালিয়ে যাওয়া রাস্তা অনুসরণ করে ওদের পিছু নিলো।
ছুটতে ছুটতেই সাফওয়ান একবার পেছন দিকে তাকালো। দূর থেকে গার্ড গুলোকে গাড়ি রেখে ওদের পিছু নিতে দেখে সাফওয়ান দাঁড়িয়ে গেলো। ওকে হঠাৎ করেই এভাবে দাঁড়িয়ে যেতে দেখে রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে।
সাফওয়ান রুমাইশা কে নিজের কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুম্বন বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল,
— ওদের কে থামাতে হবে রিমু, নইলে ওরা আমাদের পিছু ছাড়বে না। আমরা যতদুর যাবো ওরাও যাবে! এখন আমি যা বলবো তাই শুনবি। এইখান থেকে সোজা দৌড়ে যাবি। দৌড়াতে দৌড়াতে একসময় দেখবি একটা প্রচুর লম্বা, আর অনেক অনেক প্রশস্ত একটা লাল পাতা ওয়ালা গাছ৷ ওই গাছের কাছে পৌছে নিজের ডান দিকে দৌড়াবি। সেইখানে একটা পানির ছোট্ট ঝর্ণা আছে, আর তার পাশেই অনেক গুলো গুহা, পরপর ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইখানে গিয়ে লিন্ডা বলে ডাক দিবি।
এরপ্র সাফওয়ান নিজের শরীরের ওপরাংশ থেকে নিজের পোশাক টা খুলে রুমাইশার হাতে দিয়ে বলল,
— ডাক দিয়েই এই টা গুহার মুখের কাছে ছুড়ে ফেলবি। ফেলে সাথে সাথেই সেখান থেকে সরে পড়বি। ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকবি না৷ যেখানে পারিস চলে যাবি। আর শোনার চেষ্টা করবি কোথাও নদীর পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে কিনা। যেদিকেই শব্দ শুনবি সেদিকেই চলে যাবি। আমি বেচে থাকলে তোকে অবশ্যই খুজে বের করবো, তাই তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন! আর যদি আমি বেচে না থাকি, তাহলে আমার সন্তান কে সুস্থ সবল ভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব তোর ওপর।
রুমাইশা হা হয়ে শুধু শুনলো সাফওয়ানের কথা। বুকের ভেতর টা মোচড় দিয়ে উঠলো ওর। সাফওয়ান কি বলছে এসব! ও বেচে থাকবে না মানে কি! ও কেন বেচে থাকবে না। রুমাইশা সাথে সাথেই সাফওয়ানের কথার বিরোধিতা করে জড়ানো গলায় বলল,
— আমি আপনাকে এইখানে একা ফেলে রেখে কোথাও যাবো না৷ আপনার কিছু হলে কি হবে আমার! আমার সন্তানের কি হবে! আমি আপনাকে ছাড়া এখানে বেচে থাকবো কিভাবে! মোটেই আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। আমি এখানেই থাকবো, আপনার সাথে!
বলতে বলতে রুমাইশার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো,। সাফওয়ান অধৈর্য হয়ে উঠলো, গার্ড গুলো ছুটে আসছে ওদের দিকে। সময় নেই হাতে বেশি। রুমাইশার গাল দুইটা দুহাতে আগলে নিয়ে ও বলল,
— এখন এসবের সময় নয় রিমু! আবেগে জীবন চলবে না! আমি যা বলছি সেটা শুনবি তুই। যেভাবে যে ডিরেকশনে যেতে বলেছি যাবি, যা করতে বলেছি করবি। এখনি, আর এক মুহুর্ত ও দেরি নয়।
বলে রুমাইশা কে একপ্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলো সাফওয়ান৷ তারপর রুমাইশার দিকে তাকিয়েই নিজের পেছন দিকে হাটতে শুরু করলো ও হারবার্টের গার্ড দের উদ্দ্যেশ্যে।
আর সেদিকে আহত চোখে তাকিয়ে উচ্চস্বরে কেদে উঠলো রুমাইশা। তারপর চিৎকার দিয়ে কাদতে কাদতেই ও ছুটে চলল সাফওয়ানের বলে দেওয়া স্থানে যাওয়া উদ্দ্যেশ্যে৷
উর্ধশ্বাসে সামনে ছুটে চলেছে রুমাইশা৷ ওর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। হাপাচ্ছে ও। পেটের ভেতর টা নিদারুণ যন্ত্রণায় ছিড়ে যাচ্ছে যেন৷ ছুটতে ছুটতে চারদিকে নজর বুলিয়ে যাচ্ছে ও, সেই প্রশস্ত লাল রঙা পাতা ওয়ালা গাছ টার উদ্দ্যেশ্যে।
কতক্ষণ ধরে ও ছুটছে তার হিসাব নেই কোনো। ওদিকে সাফওয়ান কি করছে সেই চিন্তায় মাথার ভেতর টা ওর ঘুলিয়ে যাচ্ছে। সাফওয়ানের খারাপ কিছু হয়ে যাবে এই ভাবনা মাথায় আসছে শুধু, আর বুকের ভেতর টা যেন ফেটে যাচ্ছে।
রুমাইশার দৌড় থামানো প্রয়োজন, পা দুইটা আর পেরে দিচ্ছে না, শরীর ও সায় দিচ্ছে না। কিন্তু এখন কোনো ভাবেই আর থামা যাবে না। একবার থামলেই আর দৌড়াতে পারবে না ও। ওর শরীর হাল ছেড়ে দিবে পুরোপুরি।
ছুটতে ছুটতে হাতে ধরে রাখা সাফওয়ানের পোশাক টা বুকে জড়িয়ে ধরলো রুমাইশা। আর তারপরই হাউমাউ করে কেদে উঠলো ও আবার। সে কান্নার শব্দে সচকিত হয়ে উঠলো এতক্ষনের নিরব হয়ে থাকা জঙ্গলের ভেতর টা৷ আশ পাশ থেকে ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণী গুলো ছুটে পালালো রুমাইশার কান্নার শব্দে৷ গাছের ডালে থাকা পাখি গুলো এমন হঠাৎ শব্দে সচকিত হয়ে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেলো৷
আরও অনেক অনেক ক্ষণ ছুটে চলার পর সেই কাঙ্খিত লাল পাতা ওয়ালা গাছ টার দেখা পেলো রুমাইশা। গাছ টাকে দেখা মাত্রই নিজের ভেতর যেন এক আশার আলো দেখতে পেলো ও। তারপর সাফওয়ানের কথা মতো নিজের ডান দিকে মোড় নিয়ে ছুটলো ও, বড় বড় গাছ আর লতা পাতার ভেতর দিয়ে। পায়ের হাইকিং শু এর নিচে মাড়িয়ে গেলো কত শত স্যাতস্যাতে পরিবেশে থাকা পোকা মাকড়।
এদিক টায় জঙ্গল অনেক ঘন। উঁচু উঁচু গাছের পাতার ফাক দিয়ে কোনো রকমে সূর্যের আলো এসে পৌছাচ্ছে মাটিতে। হাটু পর্যন্ত ঝোপঝাড় গজিয়ে আছে সবখানে। এখানে যে মানুষের পা পড়ে না সেটা এর হুলিয়া দেখলেই বোঝা যাচ্ছে৷
ছুটতে ছুটতে একসময় রুমাইশার চোখে পড়লো সেই ছোট্ট ঝর্ণা, আর তার পাশে থাকা এক ঝাক বড় বড় আকৃতির গুহা।
রুমাইশা দৌড় থামিয়ে দিলো। হাটুতে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে ও হাপাতে লাগলো। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ঝর্ণার কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে কোষ করে পানি খেলো ও। তারপর হাতে মুখে খানিক টা পানি ছিটিয়ে দিয়ে সাফওয়ানের কথা মতো গুহার কাছাকাছি এলো ও।
তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে লিন্ডা বলে ডাক দিলো৷ এরপর সাফওয়ানের গায়ের পোশাক টা দলা পাকিয়ে ছূড়ে মারলো ও গুহার সামনে।
অফিডিয়ান পর্ব ৬২
কিন্তু সাফওয়ান ওকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিলো, সেটা না করে ও ওখানেই দাঁড়িয়ে রইলো কি হয় সেটা দেখার জন্য। কিন্তু কিছুই হচ্ছে না দেখে ও আর ও একবার উচ্চস্বরে ডাক দিলো লিন্ডা বলে৷ আর তখনি গুহার ভেতর থেকে জঙ্গলের নির্জনতা ভেদ করে ওর কানে এলো এক হিংস্র ফোস ফোস শব্দ। যার নড়াচড়ার ভারী শব্দ বলে দিচ্ছে যে সে গুহার ভেতর থেকে এদিকেই আসছে।
আর শব্দ টা শোনা মাত্রই নিজের পেছন দিকে এক পা এক পা করে পেছাতে শুরু করলো রুমাইশা।
