সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৫৪+১৫৫
neelarahman
সবাই একসাথে হাততালি দিয়ে উঠল ।হইচই শুরু হয়ে গেলো।সাদাফ জড়িয়ে ধরে আছে নূরকে । রান্নাঘরের দরজা থেকে দাঁড়িয়ে দেখলেন নওরিন আফরোজ ও সামিহা বেগম ।তারা সামনে আসলেন না আসলে হয়তো বাচ্চা দুটো লজ্জা পেয়ে যাবে ।তবে দূর থেকে দেখেই যেন চোখ ভরে আসলো সামিহা বেগম ও নওরিন আফরোজ এর।
সাদাফ নুরের মুখ টি দুই হাতের আঁজলে ধরে বললো,” কোন সময় আমাকে ফেলে দূরে যাওয়ার কথা চিন্তা করিস না নূর ।এইযে সবার সামনে ওয়াদা করে বলছি তুই আমার কাছে না থাকলে আমি কিন্তু ম*রেই যাবো ।”বলেই নূরের কপালে চু*মু খেলো সাদাফ।
এই প্রথম নূর সবার সামনে সাদাফ কে দুই হাতে জড়িয়ে ধরল ।জড়িয়ে ধরে নুরের চিরাচরিত রূপ নুর ভ্যা ভ্যা করে কেঁদে দিল ।বললো,” কোথাও যাবো না।ছাড়বোই না।আপনাকেও যেতে দিবো না।”
সবাই আবার হাততালি দিয়ে উঠলো ।সাবা দূর থেকে দেখে বললো,” মাশাল্লাহ এ ভালোবাসা যেন কারো নজর না লাগে।”
আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন
নুর রেডি হয়ে বসে আছে নিজের রুমে ।বউ সাজে এই প্রথম নুরকে দেখে সবাই যেন অবাক হয়ে যাচ্ছে ।এর আগে যেদিন বিয়ে করে এসেছিল শাড়ি পড়া ছিল শুধু একটি সারি কিন্তু এই রকম বউ এর মতো মোহনীয় রূপে বসে থাকেনি নূর। যেই দেখছে সেই যেন অবাক হয়ে যাচ্ছে।
কেউ যেন বিশ্বাস করতে পারছে না এটাই তাদের সেই ছোট্ট নূর ।সামিহা বেগম কান্না করে দিলেন নুরকে দেখে ।নওরিন আফরোজ বললেন ,”তুই কি আজকে পন করে রেখেছিস কথায় কথায় কান্না করে দিবি ?”সামিহা বেগম নওরিন আফরোজকে জড়িয়ে ধরে বললেন ,”আমার যে আজকে বড় খুশির দিন ভাবি আমি খুশি ধরে রাখতে পারছি না।
এই চোখের পানি খুশির পানি ভাবি ।আজকে যে আমার চাওয়া পাওয়া সব কিছু পূরণ হয়ে গেছে ।সাদাফকে আমি আমার মেয়ের জীবনে পেয়েছি সাদাফের মত একটা ছেলে নিজের মেয়ে জামাই হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার ।অথচ আমার কত স্বপ্ন ছিল একদিন সাদাফের বউ হবে ও।”
নওরিন আফরোজ সামিহা বেগমের চোখের পানি মুছে দিয়ে বললেন ,”তাহলে আজকে খুশির দিনে যা ইচ্ছা হয় আল্লাহর কাছে চেয়ে নে ।হয়তো আল্লাহ কবুল করে নিবে।”
সাদাফ রেডি ।অনেকক্ষণ ধরে সাদাফ চেষ্টা করছে নূরের রুমে একটু যাওয়ার কিন্তু নূরের রুমে এত লোক যেতে পারছে না।এত লোক থাকলেও সমস্যা নেই সমস্যা হচ্ছে কিছু মুরুব্বী এবং মা এবং ছোট আম্মু আছে তাই সাদাফ রিমাকে ডাকলো। রিমা রুমে আসতেই দেখলো সাইমন সাদাব সোহান আরো কয়েকজন ফ্রেন্ড একসাথে বসে আছে ।সাদাফ বললো ,”নূরের রুমে যাবি যেয়ে যারা আছে সবাইকে রুম থেকে বের করবি।আমি একটু নূরের সাথে দেখা করতে চাই ।”
সায়মন লজ্জা পেয়ে গেল সায়মনের সামনে বলল তাই।
“কেন কি হবে দেখা করে ?একটু পর তো কবুল বলা হবে বিয়ে হয়ে যাবে সকাল থেকে দেখছো আর কত দেখবে?”বললো রিমা।
সায়মন কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল ।সায়মন চায় না ওর সামনেই রিমা আর সাদাফ এর মধ্যে নূরকে নিয়ে কথা হোক ।সাইমন বাহিরে যেতেই সাদাফ বললো,” তোর কি আক্কেল হবে না ?কার সামনে কি কথা বলতে হয় জানিস না?এখনই যা যেয়ে রুম খালি কর ।”
রিমা বললো,” ঘুষ লাগবে ।”
সাদাফ বললো,”থা*প্পরে দাঁতগুলো সব ফেলে দিব ।ঘু*ষ লাগবে না ?এখন যা বলছি।”
রিমা ধমক শুনে সবার সামনে লজ্জা পেয়ে গেল ।বললো,” সুন্দর করে তো বলা যায় ।এত ধমকা ধমকির কি আছে ?”
বলেই রুম থেকে বের হয়ে গেল ।গিয়ে নূরের রুমে গিয়ে দেখল সামিহা বেগম নরেন আফরোজ আর কিছু মুরুব্বী লোকজন এবং বিউটিশিয়ানরাও আছে ।তবে সাজানো শেষ ।রিমা বললো,” আচ্ছা আচ্ছা তোমরা সবাই বের হও আমি নূরের সাথে বসে থাকবো ।সমস্যা নেই ।তোমরা বিয়ের কাজ করো গিয়ে যাও।”
সামিহা বেগম বললেন,” আচ্ছা এসেছিস ভালো হয়েছে নূর একা একা ছিল একটু পর আমি উপরে খাবার পাঠিয়ে দিব ।ওকে একটু খাইয়ে দিস ।নিচে চলে গেলে খাওয়া দাওয়া করতে পারবেনা ।”
বলেই নরিন আফরোজের দিকে তাকিয়ে বললো,” চলো ভাবি আমরা যাই ও তো নুরের সাথে বসে আছে।”
সবাই চলে যেতেই রিমা বলল ,”তুই এক মিনিট বস আমি এই মুহূর্তে যাব আর আসব ।”
নূর চুপচাপ বসে রইল ।হঠাৎ দরজায় শব্দ হল ।দরজার দিকে তাকিয়ে দেখল সাদাফ দরজা দিয়ে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল ।নুর অবাক হয়ে গেল ।এখানে কি করছে এই মুহূর্তে তো এখানে আসার কথা নয় ।তবে অবাকের চেয়ে বেশি যেন মুগ্ধ হয়ে গেল নুর।এই প্রথম সাদাফ ভাইকে শেরওয়ানি পড়ে মাথায় পাগড়ি পরা অবস্থায় দেখলো।যেনো কোন রাজপুত্র।কোন রাজ্যের রাজকুমারী কে জয় করতে যাচ্ছে।
নুর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাদাফের দিকে। চোখ ফেলতে পারছে না ।সাদাফ ধীরে ধীরে এগিয়ে গিয়ে নূরের বিছানার কাছে হাঁটু ভেঙ্গে নিচে বসে নূরের দিকে তাকিয়ে বললো,” আমার ছোট্ট নূর !আমার পরী ! তোকে দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে ! আজ যেন মিসেস সাদাফ আমার বউ বউ লাগছে।
কি করে এত সুন্দর পরী টা আমার জীবনে আসলে বলতো?
আল্লাহ যে পুতুলটাকে শুধু আমার জন্যই পাঠিয়েছিল ।এই পরীটাকে শুধু আমার জন্যই পাঠিয়েছে আল্লাহ ।সেজন্যই তো প্রথম দিন থেকেই আমার দেখে মনে হয়েছিল নূর শুধু আমার এটা আমার ছোট্ট পুতুল এটা আমার ছোট্ট পরী।”
নূর মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে সাদাফের গালে এক হাত রেখে বলল ,”আর আপনি শুধু আমার অন্য কারো নয়।”
চলে আসলো সেই শুভক্ষণ ।মাঝখানে ফুলের তৈরি পর্দার মতো টাঙ্গানো এপাশ-ওপাশ দেখা যাচ্ছে তবে একটু হালকা ঝাপসা ।নুর মাথা নিচু করে বসে আছে ।সাদাফ সবার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে ।বন্ধুরা মাঝেমধ্যে খোঁচা দিয়ে বলছে চোখ নামা ।চোখ দিয়ে কি খেয়ে ফেলবে নাকি ?সাদাফের তাতে কিছুই যায় আসে না ।আজ চোখ ভরে দেখবে মন ভরে দেখবে সাদাফ ওর ছোট্ট নুর পরী কে।
এমন সময় কাজী নুরের দিকে তাকিয়ে বিয়ে পড়ানোর উদ্দেশ্যে বললো,” পিতা হুমায়ুন রহমানের জ্যেষ্ঠ পুত্র সাদাফ রহমানকে ১০ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য রাজি থাকলে বল মা আলহামদুলিল্লাহ কবুল।”
এবার আর নূর দেরি করল না ।নুর নিশ্চিত সাদাফ কে চাই।চোখ দুটো নিচে রেখেই তিনবার বললো,”কবুল কবুল কবুল ।”
নূরের মুখ থেকে কবুল শোনার পরে সাদাফ সাথে সাথে দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল ।কান্না করছে সাদাফ। খুশির কান্না ।কান্না যেন বাধ মানছে না আজ।এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সাদাফের দিকে ।সাথে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ও মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ।সোহান খোঁচা মে*রে বললো ,”কিরে কবুল করার সময় মেয়েরা কাঁদে জানতাম ছেলেরা কবে থেকে কান্না শুরু করলো?”
সাবা সোহানের দিকে তাকিয়ে বললো,” কাদে ছেলেরা যখন নিজের শখের নারীকে অনেক সাধনার পর পায় নিজের করে তখন এইভাবে খুশির কান্না আর বাঁধ মানে না ।সকলের সামনে চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে।”
নুর তাকিয়ে আছে সাদাফের দিকে ।আজ নুর কাঁদবেনা । মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফের দিকে।সাদাফ কান্নারত অবস্থায় সবার সামনে বললো,” আলহামদুলিল্লাহ কবুল।”
সমস্ত দৃশ্যই একদৃষ্টিতে তাকিয়ে ভেজা ভেজা নয়নে অবলোকন করলো রিহা। সাদাফ যে রিহার শখের পুরুষ ছিল তবে একতরফা । একতরফা কোন কিছুই ভালো নয় ।আজ নিজের শখের পুরুষকে তার শখের নারীকে পাওয়ার আনন্দ উপভোগ করতে দেখল রিহা ।রিহা প্রস্তুত এখন চলে যাওয়ার জন্য শুধু বিদায় নেবার পালা।
সাদাফকে রুমে আটকে রেখেছে সোহান সাবা অন্যান্য ফ্রেন্ডস রাত।সাইমন চুপচাপ বসে আছে কোন কথা বলছে না ।শত হলেও ছোট বোনের হাজব্যান্ড ।সাইমন উঁকি ঝুঁকি মারছে কখন এখান থেকে চলে যাওয়া যায় ।সাদাফ বুঝতে পারলো সায়মনের অস্বস্থি।বললো আচ্ছা সাইমন নিচে থেকে আমার জন্য একমগ কফি নিয়ে আয় তো আমার খুব কফি খেতে ইচ্ছা করছে মাথা ব্যথা করছে।
সায়মন যেন হাফ ছেড়ে বাঁচল । কতক্ষণে এখান থেকে উঠবে তাই ভাবছিলো।উঠে যাওয়ার বাহানা পাচ্ছিল না এখন বাহানা পেয়ে তড়িঘড়ি করে বললো,” ঠিক আছে ভাইয়া আমি এখনই পাঠাচ্ছি।”
সাইমন যেতেই সাথে সাথে রুমে হাসির রোল পড়ে গেল।রকি বললো,”বাহ সমন্ধিসকে কি কৌশলে ই না বের করলি।” সোহান বলল বন্ধু আজকে তোর অফিসিয়াল বা*সর রাত । চুপিচুপি কিছু করা লাগবে না ।ওপেনলি করবি তোর ফিলিংস কেমন?”
সাদাফ সোহানের দিকে তাকিয়ে বললো,” বাজে কথা বলবি না ।বা*সর ঘর নিয়ে কিসের আবার নতুন ফিলিং?বিয়ে কি আজ করেছি?”
“না না নতুন লাগবে কারণ আজকে ভাবি পরীর মত সেজেছে ।এতদিন তো শুধু নূর ছিল এখন তো হুর হয়ে গিয়েছে।”বললো রকি।
“আজকে ফুলে ফুলে সজ্জিত বিছানা। আমরা তো জাস্ট কয়েকটা পাপড়ি ফুল টুল দিয়ে সাজিয়েছিলাম ।আজকে সম্পূর্ণ রুম সম্পূর্ণ বাড়ি ।ফুলেল সুসজ্জিত বিছানা ।ভাবিকে দেখতে লাগছে হুরপরী ।সবকিছু মিলেমিশে একাকার ।বল বন্ধু তোর অনুভূতি কেমন? ” জানতে চাইলো হিমেল।
“যে ছেলে বউয়ের দিকে বেহায়া মত সবার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৌয়ের মুখে কবুল শুনে হাউমাউ করে কেঁদে দেয় সেই ছেলে বাসর রাত আজকে কেমন হবে ভাবতে আমার শরীরে কাপুনি উঠে যাচ্ছে।”বললো রকি।
“যাইহোক আমরা কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী গিফট ভাবির কাছে পাঠিয়ে দিয়েছি ।তুই শুধু যেয়ে ভাবি কে একটু খুলতে সহযোগিতা করিস।মানে গিফ্ট বক্স।অন্য কিছু না।” বললো সোহান।
সাদাফ সাথে সাথে তাকানো সোহানের দিকে । বললো,” মানে ?কি করেছিস তোরা ?কি পাঠিয়েছিস ?”
“বলল বলবো কথা বাসর ঘরে ।গিয়ে খুলে দেখ তারপরে বুঝবি।”বললো সোহান।
সাবা বললো ,”নুর কিন্তু ছোট বন্ধু। সাবধানে।”
সোহান বললো,” রাখ তোর সাবধান। ছোট গাড়ী চালিয়ে ফেলেছে।আজ অফিসিয়ালি চালাবে।”
সাইমন সিড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখা হলো রিমার সাথে । বললো,” এত দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছিস?”
রিমা বললো,” তুমি যাবে না বা*সর ঘরে গেট ধরতে।”
বিয়ের গেইট তো ধরতে পারিনি জামাই বউ তো একই বাড়ির সেজন্য বা*সর ঘরে গিয়ে গেইট ধরবো। সুযোগ ছাড়া যাবে না তাড়াতাড়ি আসো সবাই গিয়ে ধরবো ।অনেকগুলো টাকা নিব ভাইয়ের কাছ থেকে।”
সাইমন অবাক হয়ে তাকালো রিমার দিকে ।তারপরে বলল,” মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তা জানতাম তোকে দেখে তা প্রমাণ পেলাম ।তুই সাদাফ ভাইয়ের ছোট বোন আমি ছোট ভাই হলেও আমি কিন্তু নূরের বড় ভাই ।বড় ভাই হয়ে ছোট বোনের বা*সর ঘরে গেইট ধরবো ?বুদ্ধি কোথায় থাকে তোর?”
রিমা সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলো। দাঁত দিয়ে জিভ কে*টে বললো ,”সরি সরি ভুল হয়ে গেছে ।বারবার সম্পর্কে আওলা ঝাওলা হয়ে যায় ।তুমি যে নূরের বড় ভাই এটা আমি ভুলে গিয়েছিলাম ।অবশ্য আমিও কাজিন বড় বোন কিন্তু আমি আপন টাই ধরবো ।ছোট বোন হিসেবে গেট ধরে অনেকগুলো টাকা নিয়ে নেব।”
সায়মন অবাক চোখে তাকালো রিমার দিকে ।তারপর এদিক-ওদিক তাকিয়ে ধীরে ধীরে বললো,” এক কাজ করিস নিজের বাস*রে গেটটাও নিজেই ধরিস ।বা*সর যখন তোর সাথে করবো টাকা অন্যকে কেন দিব ?বা*সরও তোর সাথে করবো টাকাও তোকে দিব ।তুই সাজুগুজু করে গেইটেই দাঁড়িয়ে থাকিস।”
বলেই সাথে সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ।এই মুহূর্তে এখানে থাকলে রিমা রণচনডী রূপ ধারণ করতে পারে সেজন্য আর এক মুহূর্ত দেরি করল না সাইমন।
বাড়ি মুরুব্বীরা যার যার মত নিজের রুমে চলে গিয়েছে ।সোহান এবং সোহানের বন্ধুরা সাদাবকে নিয়ে নূরের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে ।নূরকে অনেক আগেই সাজুগুজু করিয়ে সিম্পল কাপড় পরিয়ে বাসর ঘরে বসিয়ে দেওয়া হয়েছে।
এদিকে রিমা দৌড়ে এসে সাদাফের সামনে দাঁড়িয়ে বললো,” দাঁড়াও দাঁড়াও দাঁড়াও আমাদের কাজিনদের টাকা না দিলে রুমে ঢুকতে পারবে না ।সবাই বলে উঠলো হ্যাঁ তাই।”সাথে আরো দুই তিন জন এলো সাথে দাঁড়ালো ।সাইমনের কিছু বন্ধু নূরের বান্ধবীরা বন্ধুরা এবং সাদাফে বন্ধু বান্ধবীরা বলল ,”সবাইকে টাকা দিবি তারপর ভিতরে ঢুকবি।”
“কোন বড় ছোট নেই আমরা সবাই তোর বিয়ের জন্য অনেক দোয়া করেছি ।পরিশ্রম করেছি ।তোর প্রেম কাহিনী সেই ছোটবেলা থেকে শুনেছি।তোর ঘ্যানর ঘ্যানর শুনেছি ।আজকে টাকা দিয়ে বা*সর ঘরে ঢুকবি না হলে বা*সর ক্যানসেল “বললো সোহান।
সাদাব বললো,” ঠিক আছে যা আছে তাই নিবি কোন নেগোসিয়েশন চলবে না।”
সাথে সাথে সাবা বলে উঠলো,” নো নো আমেরিকা তুমি চাকরি করতে তা আমরা জানি সেজন্য তোমার কাছে টাকা আছে কোন হ্যাংকি প্যাংকি চলবে না।”
সাদাফ পকেট থেকে নগর ত্রিশ হাজার টাকা বের করে দিল ।দিয়ে বললো,” এটাই আছে নিলে নে আর না হলে আমি আমার রুমে চললাম ।”
বলেই সাদাফ হাটা ধরবে ওমনি সোহান সাদাফ কে ধরে বলে ,”দাঁড়া দাঁড়া দাঁড়া। থাক তোকে মাফ করে দিলাম যা ।তিরিশ হাজার টাকায় চলবে তাই বলে আমাদের জন্য কি তুই বা*সর রাত ক্যান্সেল করবে নাকি ?আমারা কি এতোই ছোটলোক?যা বন্ধু যা।তোর জন্য ভিতর ধামাকা অপেক্ষা করছে।গিয়েই দেখ।নুরের হাতে গিফট দিয়ে এসেছি বলেছি তুই গেলে আনপ্যাক করবি যা। অল দ্য বেস্ট ।”
বলেই সাদাফ কে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল সবাই ।হাসির রোল পড়ে গেল বাইরে।সাদাফ মাথা চুলকে ভাবছে না জানি কি করেছে হারামজাদারা ।এদিকে রুমে ঢুকেই সাদাফ দেখলো নূর একটি বক্স নিয়ে কোলে বসে আছে ।নূরের শাড়ি চেঞ্জ করে দেওয়া হয়েছে ।অন্য শাড়ি যেটা নিয়েছিল সেই শাড়িটা পরিয়ে আবার নতুন সাজে নতুন করে নূরকে বসানো হয়েছে ।যেন দিন দিন নূরের সৌন্দর্য বেড়ে যাচ্ছে ।সকালে দেখল একরকম দুপুরে বউ সাজা আরেকরকম এখন যেন মোহনীয় রূপ ছাড়িয়ে যাচ্ছে নূর।যেন নিজের সৌন্দর্যকে নিজেই বারবার টেক্কা দিচ্ছে।
সুখময় যন্ত্রণা তুমি পর্ব ১৫২+১৫৩
নূরের কোলে উপহারের বক্সটি দেখে শুকনো ঢোক গিলল সাদাফ।না জানি কি করেছে পা*গলামি ?আল্লাহ জানে ।সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো বিছানার কাছে ।নুরের ভয় লাগছে ।লজ্জা লাগছে আজ ।অফিসিয়ালি সাদাফ নুর এক রুমে থাকবে ।সবাই জানবে ।কেমন যেন ভিতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে নূরের।
এক হ্যাকার আমাকে ধমকাচছে। আইডি খেয়ে ফেলার।
যদি এমন হয় নিচে আমি আরেক আইডির লিংক দিবো এড দিয়ে রাখবেন।
