Home এমপি তামিম সরকার এমপি তামিম সরকার পর্ব ৬৩

এমপি তামিম সরকার পর্ব ৬৩

এমপি তামিম সরকার পর্ব ৬৩
কাফাতুন নেছা কবিতা

” বেহায়া!”
” জীবন্ত কঙ্কাল! ”
সুবহাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগেমেগে উল্টো দিকে হাঁটতে থাকে! কোথায় সে রেগে আছে, তাকে একটু তামিম পেম্পার করবে, একটু তেল মাথবে, তা নয়! উল্টো সুবহাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিলো!!
” লে ঠেলা! ভাই – আম্মারে কঙ্কাল কইলো! একটা চু’ম্মা দিলে ও তো পারতো!”
সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মা’রে!
” মা’রোস ক্যালা? ”
” আম্মার মুড দেখছোস শা’লা? ভাই চু’ম্মা দিতে গেলে হের ঠোঁট সিলাই কইরা ছাড়বো না?”
” হো! এইডা ও হাসা কথা!”

পঞ্চ পান্ডব জীপে বসে বাজী ধরতে থাকে! একবার সুবহার হয়ে বাজি ধরে, তো আরেকবার তামিমের হয়ে! যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজী ধরে ঠিক তেমনই! যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চ পান্ডব ও ৭৩ টাকার ভেট ধরে। যদি সুবহা ঝগড়ায় জিতে যায়, সাকিব আর মাহিরকে, বাকিরা ৭৩ টাকা দিবে! আর যদি তামিম জিতে যায় সাকিব আর মাহির বাকি তিনজনকে ৭৩ টাকা দিবে!
” মনে তো হয় ভাই জিতবোরে সাকিব!”
” এসব বা*লের কথা কইস না মাহির! আমার হাটবুট ধকপক করে!”
সুবহা রাগ করে অন্য দিকে চলে যাওয়াতে তামিম ও তার পিছু নেয়!
” জোড়ে বাতাস উঠতাছে বউ! তুমি উড়ে যাবা! জ্বলদি আমার কাছে আসো!”

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

সুবহা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে! এই নিয়ে তিনবার তামিম সুবহাকে অতি চিকনের উপাধি দিলো! সুবহাকে তাকাতে দেখে তামিম বুঝে যায়, সে আবার ও সুবহাকে রাগিয়ে দিয়েছে!!
তামিম সুন্দর ছেলের মতো সুবহার কাছে গিয়ে তার গাল টি’পে ধরে!
” প্রেমি ও প্রেমি সারা দাও তুমি..তোমার কাছে আসায় ভালোবাসায় সত্যি হলো…! ”
তামিমের মুখে এমন ভুল ভাল গানের লিরিক্স দেখে সুবহা মুখ বাঁকা করে!আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে বা’রি মে’রে উঠে!
”প্রেমি ও প্রেমি..নাটক বাজ তুমি! এসব ভুল ভাল গানের লিরিক্স গেয়ে কেন মাথা খাচ্ছো?? ”
সুবহা তামিমকে খোঁচা দিয়ে আবার ও সামনে যেতে থাকে! আর তামিম ও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু পেরে বসে!.

” মনের মাঝে তুমি..মনের মাঝে তুমি! এই মনের মাঝে শুধু যে তুমি…! ”
সুবহা কোমরা হাতে দিয়ে আকাশে তাকায়!
”হে খোদারেররর… আমাকে উঠাইয়ে নে…!”
” নাহ, ওরে উঠাইয়া নিয়েন না! আমার এখনো বাপ ডাক শোনা বাকি!”
” আরেকটা বিয়ে করেন! ”
” একটার জ্বালাই তো বাঁচি না! আবার আরেকটা!”
” কীহহহ?”
সুবহা খুব জোড়ে তামিমের হাতে চিমটি কাটে!
” আহহহহ! কিছু কইলেই মা’রে! ”

সুবহা তামিমকে পাত্তা না দিয়ে আবারো সামনে যেতে থাকে! ঠিক তখনই পানিতে খুব জোড়ে শব্দ হয়! যেনো কেউ ঝাপ দিয়েছে! সুবহা পিছনে ফিরে দেখে তামিম নেই!
তাহলে কী তামিমই ঝাপ দিলো? কিছু ক্ষণের মধ্যে সুবহার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিং এর উপরে দাড়িয়ে পানিতে দেখতে থাকে! ঠিক তখনই পিছন থেকে হাসির আওয়াজ ভেসে উঠে!!
” আমি জানতাম, আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না!”
তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলেই সুবহাকে ভিতর থেকে ভেঙে দেয়! সে হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে!

তামিম এসে ওই অবস্থাতেই সুবহাকে ছোটো বেবিদের মতো ক্যারি করে। আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে!! সবাই জীপে বসলে ও তামিম সুবহাকে নিয়ে গাড়িতে বসে পরে!
গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুবহার কপালে কি’স করতেই থাকে। কিন্তু সুবহার থেকে কোনো রিয়েকশন পায় না!
ভিলা থেকে ব্রীজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়!!
তামিম সুবহাকে কোলে নিয়েই নামে। তার পিছু পিছু পঞ্চ পান্ডব ও আসে। পঞ্চ পান্ডব এখনো কনফিউজড আসলে জীতটা হলো কার?? সুবহার না-কি তামিমের?
তামিম সুবহাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাড় করায়। তাদের চারপাশে তামিমের লোকটা, বডিগার্ড আর পঞ্চ পান্ডব ও ছিলো!!

সুবহা মাথা নিচু করেই দাড়িয়ে থাকে!! কারণ একটু আগে এখানেই তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিলো!!
তামিম সুবহার থেকে কয়েক কদম পিছিয়ে যায়! তামিম পিছিয়ে যেতেই সুবহা তার দিকে তাকায়! তামিম হাঁটু পেরে বসে তার দুই কানে ধরে সুবহার দিকে তাকায়!!
তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয় বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়! তামিম সরকার ও কানে ধরে? সুবহার অবস্থা ও তেমন হয়েছিলো! সে কখনো কল্পনায় করতে পারেনি যে তামিম এমন কিছু করবে।সুবহা সাথে সাথে তামিমের কাছে চলে যায়! আর কান থেকে তার হাত সরিয়ে তাঁকে জড়িয়ে ধরে!!

” আপনি অনেক খারাপ তামিম! ”
” I know bby! আমি হারা’মিতে পিএইচডি করা! কিন্তু তোমাকে ছাড়তে পারবো না সরি! You have to Stay with me!! তোমার আর কোনো অপশন নেই! ”
” আমি তো যেতে চাই না তামিম! প্লিজ ধরে রাখুন আমাকে! ”
” আমি কী তোমাকে জোড় করেছি?”
” নাহ!! আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি!”
তামিম সুবহার কানে কি’স করে!
” আলাবু শয়তান সরকার ”
” আই লাভ ইউ টু শয়তান ছেমড়ি!”
তামিম আর সুবহা আগেবে এতোটায় তাদের বিবেক হারিয়ে ছিলো যে এতোজন লোক যে তাদের দেখছে সে দিকে ও খেয়াল নেই!!

” প্রেরেমে মানুষ আন্ধা হয় শুনছিলাম! সাথে সাথে যে কালা ও হয় এইডা জানতাম না! ”
” কিন্তু ভাই ভাবি তো সুন্দর! কালা কস কেন সাকিব?”
” আরে ব’লদ রে! কালা নামে কান কম শোনা!”
” তুই ও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছোস না-কি? ”
” হো! হেরে পাতা তো আমি সাপ্লাই দেয়!”
পঞ্চ পান্ডবের কথা কানে আসতেই সুবহা তামিমকে ছেড়ে উঠে দাড়ায়! আর তামিম ও সুবহার সাথে সাথে উঠে দাড়ায়!
সুবহা উঠে দাড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে!

” কী হলো তামিম?”
” চোখ বন্ধ রাখো!”
” আপনার এতো বড় হাতের জন্য এমনিতেই ও কিছু দেখছি না!”
সুবহার কথা শুনে তামিম সহ বাকিরা ও হেঁসে উঠে!! তামিম প্রায় কয়েক মিনিট যাবত সুবহার চোখ ধরে রাখে!! তারপর আস্তে আস্তে সুবহার চোখ থেকে হাত সরিয়ে দেয়!
চোখ থেকে হাত সরতেই সুবহা অবাক চোখে তাকিয়ে থাকে উপরে!! কী সুন্দর ফানুস উড়ছে আকাশে! ফানুসের আলোয় যেন চার পাশটা আলোকিত হয়ে গেছে!! সুবহা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে!!
হঠাৎ করে তামিম এক পেরে সুবহার সামনে বসে! সবাই যে যার মতো করে ফোন বের করে ভিডিও করতে থাকে!!
তামিম হাঁটু পেরে বসতেই সুবহা ও তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে!! তামিম নিজের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুবহার হাতের সামনে তার হাত বাড়ায়!

” সুবহা! দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য! কিন্তু আমি তোমার থেকে একটা ও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য! ”
সুবহার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শোনে!
” আমার বউ হবা?”
সুবহা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে!
” হবো!”
” আমাকে ঠকাইয়ো না পরী! অনেক ভালোবাসি তোমাকে!”
সুবহা ও তামিমের সামনে হাঁটু পেরে বসে পরে!!
” আমি, আপনার! একান্তই আপনার! শুধুই আপনার!”

তামিম সুবহাকে জড়িয়ে ধরে! সুবহা ও তামিমকে জড়িয়ে ধরে!! আর তার পঞ্চ পান্ডব জোড়ে জোড়ে সিটি বাজাতে থাকে!! কেউ হাত তালি তো কেউ জোড়ে জোড়ে স্লোগান!!
” জিতছে রে জিতছে! তামিম ভাই জিতছে!”
সুবহা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে! আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়! তামিম সুবহার কোমর ধরে দাড়িয়ে থাকে!!
” আই লাভ ইউ পরী!”
” আই লাভ ইউ টু শয়তান সরকার! ”

সুবহা এবং তামিমের সুন্দর মুহুর্ত চলাকালীন আবার ও সাকিবের নাটক শুরু হয়ে যায়! সে যেয়ে মাহিরকে জড়িয়ে ধরে! আর মাহির চেচিয়ে উঠে!
” আমারে ধরস কেন সাকিব্বাহ? আমি মাহির কোনো ছেড়ি না!”
” হাজার হয়লে ও আমার প্রথ্থম ভালোবাসা তুই!”
” কিন্তু আমি তো বেডা! ওইদিন বেডি সাজছিলাম!”
” সমস্যা নাই! তুই আবার বেডি সাজ!”
সাকিবের কথা শুনে কালা মানিক ও চলে আসে মাহিরকে ধরতে। কারণ দেখতে গেলে মাহির কালা মানিকের সাথে ও মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিলো!

এমপি তামিম সরকার পর্ব ৬২

” ও ভাইই! এই জোড়া বলদের হাত থেকে বাঁচান! ”
তামিম আর সুবহা কিছু না বলে শুধু হাসতে থাকে! সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে!
কিছু ক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়! সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়!
” ভাই এখন আমি কী করমু?”
” সব বাত্তি বন্ধ কর সাকিব! আজকে আমি ডার্ক রোমান্স করবো!”

এমপি তামিম সরকার পর্ব ৬৪