ডিজায়ার আনলিশড পর্ব ২৪
সাবিলা সাবি
ইসাবেলার দেওয়া তালিকার তৃতীয় আস্তানার পর চতুর্থ আস্তানাটিতে যখন জাভিয়ান হানা দিল, সেখানেও কেবল পাওয়া গেল বারুদের গন্ধ আর মেইলস্ট্রোমের রেখে যাওয়া কিছু নিথর দেহ। মেইলস্ট্রোম অত্যন্ত সুকৌশলে জাভিয়ানকে এক গোলকধাঁধায় ফেলে দিয়েছে। প্রতিটি আস্তানা খালি, প্রতিটি ডেন এখন একেকটি পরিত্যক্ত শ্মশান।
জাভিয়ানের সাদা শার্ট এখন মানুষের রক্তে ভিজে সপসপে। তার চোখের সেই ‘ফিক্সেশন’ এখন এক অন্ধ আক্রোশে রূপ নিয়েছে। সে পাগলের মতো চারপাশের আসবাবপত্র ভাঙতে শুরু করল। রায়হান পেছন থেকে এসে তাকে থামানোর চেষ্টা করতেই জাভিয়ান তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
জাভিয়ান গর্জন করে বললো “ও আমাকে ধোঁকা দিচ্ছে রায়হান! মেইলস্ট্রোম আমাকে নিয়ে পুতুল নাচ খেলছে। মেইলস্ট্রোম ভেবেছে লিস্ট দিয়ে আমাকে ব্যস্ত রাখবে আর ওদিকে আমার কলিজা ছিঁড়ে নিয়ে পালাবে?”
সে পকেট থেকে ফোন বের করে তার স্পেশাল হ্যাকিং ইউনিটের চিফকে ডায়াল করল। জাভিয়ানের কন্ঠস্বর এখন মরুভূমির তপ্ত বাতাসের মতো শুকনো এবং গম্ভীর। “ম্যাক্স, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আইটি সেক্টরের সব প্রটোকল ভেঙে ফেলো। মেইলস্ট্রোমের পার্সোনাল ক্লাউড সার্ভার আর ওর প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক করো। আমি চাই ওর প্রতিটি ডেন, প্রতিটি সেফ হাউসের রিয়েল-টাইম ডাটা। যদি কোনো রাডার ডিসকানেক্ট হয়ে থাকে, তবে তার শেষ লোকেশন থেকে ৫০০ মাইল ব্যাসার্ধের ভেতর যা কিছু আছে—সব স্ক্যান করো। আই ওয়ান্ট এভরি বিট অফ ডাটা!আই ওয়ান্ট টু নো হোয়্যার দ্য হেল হি ইজ!”
আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন
ম্যাক্স তখন ফোনের ওপাশ থেকে বললো “কিন্তু স্যার, ওর সার্ভারগুলো ‘কোয়ান্টাম এনক্রিপ্টেড’। ওগুলো হ্যাক করা মানে ফেডারেল সরকারের নজরে পড়া। এটা আমাদের পুরো নেটওয়ার্ককে এক্সপোজ করে দিতে পারে।”
জাভিয়ান তখন চিৎকার করে বললো “আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য নেটওয়ার্ক! মেক্সিকো সিটি যদি আজ সাইবার অ্যাটাকের কারণে অচল হয়ে যায়, তবে তাই হোক। মেইলস্ট্রোমের কোনো একটা ডিভাইসের সিগন্যাল কি কোনো স্যাটেলাইটে হিট করেনি? ওর কোনো একটা ট্রানজ্যাকশন কি কোনো সার্ভারে রেকর্ড হয়নি? আমি চাই ওর প্রতিটি ‘ফুুটপ্রিন্ট’ ট্রেস করো। মেইলস্ট্রোম যদি পাতালের কোনো কবরেও লুকিয়ে থাকে, আমি চাই সেই কবরের কোঅর্ডিনেটস!”
জাভিয়ান থামল না। সে রায়হানের দিকে ঘুরে হুকুম দিল—”রায়হান, ইন্টারপোল আর ব্ল্যাক-ওয়াটার ইনটেলিজেন্সকে জানিয়ে দাও, মেইলস্ট্রোমের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি এক সেন্টের নড়াচড়াও হয়, আমি যেন এক সেকেন্ডের মধ্যে জানতে পারি। ওর ডিজিটাল অস্তিত্ব আমি আজ মুছে দেব।”
এদিকে মেইলস্ট্রোমের তখন মরণপণ লড়াই চলছে। বিচ্ছুর বিষে তার শরীর নীল হয়ে গেছে, মুখ দিয়ে কালচে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু ঘোরের মাথায় সে এখনো বিজয়ী। সে জানে, জাভিয়ান বাইরে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু ‘গ্রে শ্যাডো’র ডিজিটাল দেয়াল ভেদ করা পৃথিবীর কোনো হ্যাকারের পক্ষে সম্ভব নয়—এমনটাই তার বিশ্বাস।
ডাক্তাররা যখন তার রক্ত পরিবর্তন করার চেষ্টা করছে, তখন মেইলস্ট্রোম যন্ত্রণার মাঝেও অস্ফুট স্বরে হাসল। তার মনে হলো, জাভিয়ান হয়তো মেক্সিকোর রাস্তা শাসন করতে পারে, কিন্তু মেইলস্ট্রোম শাসন করে অন্ধকারের অদৃশ্য জাল।
ভিআইপি স্যুইটের আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তান্বী তখনো জানে না, তাকে উদ্ধারের জন্য জাভিয়ান আজ পুরো মেক্সিকোর ডিজিটাল জগতকে ধ্বংস করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
জাভিয়ানের কমান্ড সেন্টারে হঠাৎ একটি লাল আলো জ্বলে উঠল। ম্যাক্স তখন বললো “স্যার! একটা ব্রেকথ্রু পেয়েছি। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা প্রাইভেট সিগন্যাল বারবার বাউন্স করছে। এটা মেইলস্ট্রোমের পার্সোনাল স্যাটেলাইট ফোনের এনক্রিপশন প্যাটার্নের সাথে ম্যাচ করছে। লোকেশনটা একটা আইসোলেটেড রক আইল্যান্ড… কোডনেম: গ্ৰে শ্যাডো।”
জাভিয়ানের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে তার হাতে থাকা রিভলবারটা লোড করতে করতে রায়হানের দিকে তাকিয়ে বললো “হেলিকপ্টার রেডি করো। আজ রাতে সমুদ্রের পানি আর নীল থাকবে না… আজ ওটা মেইলস্ট্রোমের লোকদের রক্তে লাল হবে।”
‘গ্রে শ্যাডো’র সেই আভিজাত্যমাখা দামী স্যুইটে তান্বী এখন পুরোপুরি একা নয়। মেইলস্ট্রোমের নির্দেশে চার-পাঁচজন নারী সার্ভেন্ট তাকে ঘিরে আছে। কেউ তার চুল সেট করে দিচ্ছে, কেউ ঘরের কোণ পরিষ্কার করছে। সবার মুখ পাথরের মতো শক্ত, কারো মুখে কোনো কথা নেই।
তান্বী আয়নার সামনে বসে নিজের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে ছিল। কিছুক্ষণ আগের সেই বীভৎস দৃশ্য—মেইলস্ট্রোমের বিচ্ছু খাওয়া আর মুখ দিয়ে কালো রক্ত বের হওয়া—সেটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কৌতূহল আর ভয় মেলাতে না পেরে পাশের এক সার্ভেন্টকে নিচু স্বরে জিজ্ঞেস করল—”আচ্ছা, ওই যে ওনার নামটা যেন কী? মেইল… নাকি ময়দার মেইল? ওই লোকটা কি মারা যাবে? যেভাবে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, বাঁচবে বলে তো মনে হয় না।”
সার্ভেন্টটি ভ্রু কুঁচকে তান্বীর দিকে তাকাল। সে স্প্যানিশ আর ভাঙা ইংরেজি ছাড়া অন্য ভাষা বোঝে না। সে বিরক্তি নিয়ে নিজের ভাষায় কর্কশ স্বরে বলল, “What are you saying? No understand!”
ঠিক তখনই পেছন থেকে আর একজন নারী রক্ষী, যে মেইলস্ট্রোমের এই দুর্গে দোভাষীর কাজও করে, সে এগিয়ে এল। তার চাহনি বেশ তীক্ষ্ণ। সে তান্বীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল—”ওনার নাম মেইলস্ট্রোম, ‘ময়দার মেইল’ নয়। নিজের জিভ সামলে কথা বলো মেয়ে।”
তান্বী একটু ঘাবড়ে গেল, কিন্তু তার ভেতরের বাঙালি স্বভাবটা মরে যায়নি। সে মুখটা একটু বাঁকিয়ে বলল—
“সেটা যাই হোক! মেইলস্ট্রোম-ফ্রোম খুব কঠিন নাম। আমি বাবা এত কঠিন নাম বলতে পারব না। তার চেয়ে ওনাকে ‘ঝড়-তুফান’ ডাকলে কি খুব ক্ষতি হবে? স্ট্রোম মানেই তো ঝড়। তো আপনাদের ওই ঝড়-তুফান সাহেব তো বিচ্ছু খেয়েছে, এখন তো বিছানায় কাতরাচ্ছে। উনি সম্ভবত আর বাঁচবেন না, তাই না?”
তান্বীর কথা শুনে কক্ষের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। দোভাষী রক্ষীটি রাগে কয়েক পা এগিয়ে এল তান্বীর দিকে। তার হাতের চাবুকটা মেঝেতে শব্দ করে বাড়ি খেল।
রক্ষী চিৎকার করে বললো “শাট আপ! একদম চুপ! তুমি আমাদের বস-কে মরে যেতে বলছ? তোমার সাহস তো কম নয়! উনি ওই মেক্সিকোর যম। বিচ্ছুর বিষ ওনাকে মারতে পারবে না। কিন্তু উনি যদি সুস্থ হয়ে জানতে পারেন তুমি ওনার মৃত্যু কামনা করছ, তবে জ্যান্ত অবস্থায় তোমাকে এই ক্যাসেলের নিচে সাগরের মাছদের খাওয়াবেন। তোমাকে কবরে পাঠানোর জন্য ওনার এক সেকেন্ড সময়ও লাগবে না!”
রক্ষীর সেই হিংস্র চেহারা দেখে তান্বীর কলিজা শুকিয়ে গেল। সে দ্রুত নিজের ঠোঁট টিপে ধরে মাথা নিচু করে ফেলল। মনে মনে ভাবল— “বাপরে! এই লোকটার চামচারাও তো দেখি বিচ্ছুর মতোই বিষধর। জাভিয়ানের পরিবারের কিছু লোকেরা আমাকে গালি দিত, কিন্তু এই ঝড়-তুফানের লোকজন তো দেখি জ্যান্ত কবর দেওয়ার ভয় দেখায়!”
সে চুপ করে জানালার দিকে তাকিয়ে রইল, যদিও জানালা দিয়ে বাইরের কিছুই দেখা যায় না। তান্বীর মনে হলো, এই ‘গ্রে শ্যাডো’ ক্যাসেল থেকে বের হওয়া মানে সাক্ষাৎ যমরাজের ঘর থেকে পালানো।
রাত তখন আনুমানিক দুটো। কক্ষের ভেতর এক গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ করেই ভারী বুট জুতোর শব্দে কেঁপে উঠল করিডোর। ধড়মড় করে উঠে বসল তান্বী। তার কক্ষের বিশাল ওক কাঠের দরজাটা এক ঝটকায় খুলে গেল।
দরজায় দাঁড়িয়ে স্বয়ং মেইলস্ট্রোম। তার গায়ের সাদা ব্যান্ডেজ দিয়ে এখনো রক্তের ছোপ দেখা যাচ্ছে, গায়ের তাপমাত্রা হয়তো এখনো একশো চার ডিগ্রি। কিন্তু তার ধূসর চোখে এখন আর অসুস্থতা নেই, সেখানে এক অদ্ভুত পৈশাচিক জ্যোতি জ্বলছে। তার ডান হাতে একটি চওড়া খঞ্জর, যা থেকে টপটপ করে তাজা রক্ত ঝরছে।পেছনেই সেই দোভাষী রক্ষীটি ভয়ে কাঁপছে, যে কিছুক্ষণ আগে তান্বীকে ধমক দিয়েছিল।
মেইলস্ট্রোম ধীরপায়ে তান্বীর দিকে এগিয়ে এল। তান্বী ভয়ে বিছানার একদম কোণে চলে গেল। মেইলস্ট্রোম রক্ষীটির কলার ধরে হেঁচড়ে তান্বীর পায়ের সামনে নিয়ে এল।তারপর অত্যন্ত নিচু আর শীতল স্বরে বললো “আমার সোলফ্লেম (Soulflame)-এর সাথে কথা বলার সময় তোমার গলাটা একটু বেশি উঁচুতে ছিল না? তুমি ওকে কবর দেওয়ার ভয় দেখিয়েছ?”
রক্ষীটি কান্নায় ভেঙে পড়ল, “বস, মাফ করে দিন! আমি কেবল আপনার পক্ষ নিচ্ছিলাম…”
মেইলস্ট্রোম তখন বললো “আমার পক্ষে থাকার জন্য তুমি নেই। কিন্তু ও ভয় পেয়েছে—সেটা আমার সহ্য হচ্ছে না।”
কথাটা শেষ হওয়ার আগেই মেইলস্ট্রোম অমানুষিক ক্ষিপ্রতায় তার খঞ্জরটা রক্ষীর গলার ওপর দিয়ে চালিয়ে দিল। তান্বীর চোখের সামনে ফিনকি দিয়ে ছিটকে এল গরম রক্ত। তার সাদা সিল্কের গাউনের নিচের দিকটা মুহূর্তেই লাল হয়ে গেল। রক্ষীটি কোনো গোঙানি দেওয়ার সুযোগও পেল না, নিথর দেহটা কার্পেটের ওপর আছড়ে পড়ল।
তান্বী দুহাতে কান চেপে ধরে আকাশফাটানো চিৎকার দিয়ে উঠল— “নাআআ! ছেড়ে দিন ওকে! দয়া করুন! মারবেন না প্লিজ!”
মেইলস্ট্রোম রক্তমাখা হাত নিয়ে তান্বীর খুব কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। সে তান্বীর গালে লেগে থাকা রক্তের ছিটেটা নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে ফিসফিস করে বলল—”শান্ত হও, তান্বী। দেখো, ও তোমাকে ভয় দেখিয়েছিল, আমি ওকে শেষ করে দিয়েছি। এখন থেকে আর কেউ তোমার সাথে উঁচু গলায় কথা বলবে না। এই প্রাসাদে আমার পরেই তোমার স্থান। আজ থেকে তোমার চোখের এক ফোঁটা জলের বদলে আমি এই দুর্গ রক্তে ভাসিয়ে দেব।”
মেইলস্ট্রোমের সেই রক্তমাখা চেহারা আর পৈশাচিক উন্মাদনা দেখে তান্বীর চোখের সামনে পৃথিবীটা ঘুরতে শুরু করল। তার নিশ্বাস বন্ধ হয়ে আসছে। সে আর সহ্য করতে পারল না; মেইলস্ট্রোমের সেই দানবীয় চাহনির দিকে তাকিয়েই সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল।
মেইলস্ট্রোম তার অচেতন দেহটা পরম মমতায় কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর তার কপালে রক্তমাখা ঠোঁট দিয়ে এক দীর্ঘ চুমু খেয়ে বিড়বিড় করল—”ইউ আর মাইন, সোলফ্লেম। জাভিয়ান আজন্ম খুঁজলেও এই রক্তের দেয়াল টপকে তোমার কাছে পৌঁছাতে পারবে না।”
অজ্ঞান তান্বীর ফ্যাকাশে মুখটা মেইলস্ট্রোমের কোলে ঢলে পড়ে আছে। কক্ষের মেঝেতে তখনো সেই সার্ভেন্টের রক্ত তাজা। মেইলস্ট্রোম তান্বীর শরীরে একটি বড় কালো ওভারকোট জড়িয়ে দিল যাতে তার রক্তমাখা সিল্কের গাউনটা ঢাকা পড়ে যায়।
ঠিক তখনই ক্যাসেলের ভেতরে সাইরেন বেজে উঠল। মেইলস্ট্রোমের এক বিশ্বস্ত গার্ড দৌড়ে এসে ঘরে ঢুকল।
গার্ড বললো “বস! জাভিয়ানের তিনটা ব্ল্যাক-হক হেলিকপ্টার আমাদের রেডার জোন ক্রস করেছে। ওরা সরাসরি এয়ার-স্ট্রাইক করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের হাতে সময় নেই!”
মেইলস্ট্রোমের ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে তান্বীকে দুহাতে পাঁজাকোলা করে তুলে নিয়ে বললো “জাভিয়ান ভাবছে সে আমাকে এক জায়গায় বন্দি করে মারবে? ও জানেই না যে ‘গ্রে শ্যাডো’র আসল পথ আকাশের দিকে নয়, বরং মাটির গভীরে।”
মেইলস্ট্রোম ঘরের বিশাল ড্রেসিং টেবিলের আয়নাটার পেছনে একটি গোপন সুইচ টিপল। এক নিমিষেই বিশাল আয়নাটা সরে গিয়ে একটি অন্ধকার সুড়ঙ্গ পথ বের হয়ে এল। এই পথটি সরাসরি পাহাড়ের ভেতর দিয়ে সমুদ্রের একদম তলার একটি গোপন ডকিং স্টেশনে চলে গেছে।
টানেলের ভেতরটা স্যাঁতসেঁতে আর ঘুটঘুটে অন্ধকার। কেবল মেইলস্ট্রোমের গার্ডদের টর্চলাইটের আলো সেই অন্ধকারকে চিরে দিচ্ছে। মেইলস্ট্রোম অত্যন্ত দ্রুতগতিতে টানেল দিয়ে এগোচ্ছে। তার বুকের ভেতর তান্বীর অচেতন শরীরের উষ্ণতা তাকে এক অদ্ভুত উন্মাদনা দিচ্ছে।
হঠাৎ ওপর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। পুরো টানেলটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। পাথরের টুকরো উপর থেকে খসে পড়তে লাগল। জাভিয়ানের প্রথম মিসাইলটি ‘গ্রে শ্যাডো’র প্রধান টাওয়ারে আঘাত হেনেছে।
মেইলস্ট্রোম দাঁতে দাঁত চেপে বললো “জাভিয়ান, ধ্বংস কর এই প্রাসাদ! কিন্তু মনে রাখিস, তুই যখন এই ধ্বংসস্তূপ খুঁড়বি, তখন এখানে আমার বা তান্বীর কোনো অস্তিত্ব পাবি না। আমি ওকে নিয়ে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে পৌঁছানোর ক্ষমতা তোর ওই মেক্সিকো সিটিরও নেই।”
প্রায় দশ মিনিট হাঁটার পর তারা টানেলের শেষ প্রান্তে এসে পৌঁছালো। সেখানে একটি অত্যাধুনিক কালো সাবমেরিন অপেক্ষা করছে। মেইলস্ট্রোম তান্বীকে নিয়ে সাবমেরিনের ভেতরে প্রবেশ করল।
কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটি নিঃশব্দে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিল। ওপরের আকাশে তখন জাভিয়ানের হেলিকপ্টারগুলো থেকে ক্রমাগত গুলি আর বোমা বর্ষণ করা হচ্ছে, কিন্তু সমুদ্রের গভীর অন্ধকারে মেইলস্ট্রোম আর তান্বী এখন জাভিয়ানের ধরাছোঁয়ার বাইরে।
জ্ঞান হারানো তান্বী জানলও না যে তার জন্য পুরো একটি পাহাড় আজ অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। আর জাভিয়ান যখন সেই ধ্বংসস্তূপে নামবে, তখন সে কেবল ছাই ছাড়া আর কিছুই পাবে না।
‘গ্রে শ্যাডো’ ক্যাসেল এখন এক জ্বলন্ত নরক। জাভিয়ানের একের পর এক মিসাইল হামলায় পাথুরে দুর্গটি ধূলিসাৎ হয়ে গেছে। হেলিকপ্টার থেকে র্যাপেলিং করে জাভিয়ান যখন সেই ধ্বংসস্তূপে নামল, তার হাতে রিভলবার আর চোখে রক্তপিপাসা। সে পাগলের মতো প্রতিটি কক্ষ খুঁজছে, পাথরের টুকরো সরাচ্ছে, কিন্তু কোথাও প্রাণের চিহ্ন নেই।
সবকিছু তছনছ করে জাভিয়ান যখন সেই গোপন ভিআইপি স্যুইটের ধ্বংসাবশেষের সামনে পৌঁছালো, তখন দেখল সেখানে কেবল নিথর নীরবতা। মেইলস্ট্রোম বা তান্বী—কেউ নেই। কেবল এক কোণে সেই সার্ভেন্টের রক্তাক্ত দেহ পড়ে আছে।
জাভিয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীর কাঁপছে। সে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল— “তান্বীইইই!”
তার সেই গগনবিদারী চিৎকারে পাহাড়ের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগল। জাভিয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো কক্ষের ভেতরটা লন্ডভন্ড করতে শুরু করল। রায়হান দ্রুত দৌড়ে এসে জাভিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল।”স্যার! শান্ত হোন! এখানে কেউ নেই। মেইলস্ট্রোম কোনো গোপন পথ দিয়ে ওকে নিয়ে পালিয়েছে। আমাদের এখান থেকে বেরোতে হবে, পুরো পাহাড় ধসে পড়ছে!”
জাভিয়ান রায়হানকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললো “শান্ত হব? ও এখানে ছিল রায়হান! আমি ওর উপস্থিতি অনুভব করতে পারছি! ওই শয়তানটা ওকে নিয়ে গেছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো?”
বলতে বলতে জাভিয়ান হঠাৎ মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার সেই উদ্ধত অহংকার আজ চুরমার। সে উন্মাদের মতো দুহাতে নিজের চুল খামচে ধরল। ঠিক তখনই তার নজরে এল ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার পাশে পড়ে থাকা একটি লাল রঙের পোশাক—সেই সিল্কের থ্রিপিসটা, যা তান্বী শেষবার পরেছিল।
জাভিয়ান কম্পিত হাতে জামাটা তুলে নিল। পোশাকটি এখনো তান্বীর শরীরের সেই চিরচেনা ঘ্রাণে ম ম করছে। জাভিয়ান উন্মাদের মতো পোশাকটি নাকে চেপে ধরল, দীর্ঘ শ্বাস নিল। মনে হলো ওই ঘ্রাণটুকুই এখন তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। সে জামাটা বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ডুকরে উঠল।
জাভিয়ান কান্নাভেজা রুদ্ধ স্বরে বললো “আই অ্যাম সরি তান্বী… আই অ্যাম সো সরি। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু আমি কথা দিচ্ছি, মেইলস্ট্রোমের আমি এমন অবস্থা করবো যা আজ পর্যন্ত কেউ কোনো নরকেও দেখেনি। আমি তোমাকে খুঁজে বের করবই, মরণ দিয়ে হলেও তোমাকে আমার কাছে ফিরিয়ে আনব।”
জাভিয়ানের সেই রুদ্রমূর্তির মাঝে এই অসহায়ত্ব দেখে রায়হানও চোখের জল ধরে রাখতে পারল না।তার দেখা হ্নদয়হীন পাথর মানুষটাও আজ এক টুকরো কাপড়ের মাঝে নিজের পৃথিবীকে খুঁজে বেড়াচ্ছে।
সমুদ্রের অতল গহ্বরে নিঃশব্দে এগিয়ে চলছে সেই কালো সাবমেরিন। ভেতরে এক কৃত্রিম স্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে তান্বীর চোখের পাতা কেঁপে উঠল। তার জ্ঞান ফেরার সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল সেই পৈশাচিক দৃশ্য—মেইলস্ট্রোমের রক্তমাখা খঞ্জর আর সেই রক্ষীর নিথর দেহ।
তান্বী ধড়মড় করে উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার সারা শরীর আতঙ্কে থরথর করে কাঁপছে। তার দাঁতে দাঁত লেগে এক অদ্ভুত শব্দ হচ্ছে। ঠিক তখনই অনুভব করল, তার কাঁধের ওপর পাথরের মতো শক্ত আর শীতল একটা হাতের স্পর্শ।
মেইলস্ট্রোম অত্যন্ত শান্ত কিন্তু গভীর স্বরে বললো “ভয় পেও না সোলফ্লেম। যা হয়েছে তা তোমার ভালোর জন্যই হয়েছে।”
তান্বী কাঁপা কাঁপা চোখে মেইলস্ট্রোমের দিকে তাকাল। লোকটার চোখে এখনো সেই আদিম উন্মাদনা। মেইলস্ট্রোম তান্বীর কাঁধটা আরও শক্ত করে ধরে তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এল।
“তুমি কি জানো তান্বী, আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কোনটা?”
তান্বী ভয়ে সিঁটিয়ে গিয়ে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, “ক-কী?”
মেইলস্ট্রোম বললো “তোমার নাম। ‘তান্বী’… এই নামটা যখন আমার কানে বাজে, মনে হয় কোনো অপার্থিব সুর শুনছি। তুমি আমার কে জানো? তুমি আমার ‘ডিজায়ার আনলিশড’ (Desire Unleashed)। আমার মাসের পর মাস ধরে জমিয়ে রাখা সেই অবদমিত বাসনা, যা আজ শিকল ছিঁড়ে বেরিয়ে এসেছে।”
তান্বী অবিশ্বাসে মাথা নাড়তে লাগল। তার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে “আমি… আমি তো আপনাকে চিনিই না! কোনোদিন দেখিনি আপনাকে। কেন আমার সাথে এমন করছেন? শুধু জাভিয়ানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এভাবে তিলে তিলে মারছেন?”
মেইলস্ট্রোম এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর তার ঠোঁটের কোণে সেই বাঁকা রহস্যময় হাসিটা ফুটেয়ে বললো “ইয়েস! তুমি জাভিয়ানের সেই সম্পদ, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। জাভিয়ান চৌধুরী আজন্ম যা কিছু আগলে রাখতে চেয়েছে, আমি তা-ই কেড়ে নিয়েছি। কিন্তু তোমাকে পাওয়াটা কেবল প্রতিশোধ নয় তান্বী, তোমাকে পাওয়াটা আমার নেশা। ও তোমাকে ডিভোর্স দিক বা না দিক, ও তোমাকে খুঁজে পাক বা না পাক—আজ থেকে এই অন্ধকার সাগরের নিচে তুমি কেবলই আমার।”
তান্বী বুঝতে পারলো সাবমেরিনের বাইরের অন্ধকার পানির মতোই তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।সাবমেরিনের কৃত্রিম আলোয় মেইলস্ট্রোমের ধূসর চোখ দুটো তখন জ্বলজ্বল করছিল। তান্বী বুঝতে পারছিল না এই লোকটা মানুষ নাকি কোনো দানব, যে খুনের নেশা আর প্রেমের নেশাকে এক করে ফেলেছে। সে নিজেকে সামলে নিয়ে একটু সাহসের সাথে কথা বলার চেষ্টা করল। “দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় ক্ষমতাশীল কেউ, সম্ভবত অনেক বড় কোনো মাফিয়া বস। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি কার পেছনে ছুটছেন? আমি বাংলাদেশের একজন অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জাভিয়ান আমাকে কোনো এক বিশেষ উদ্দেশ্যে বিয়ে করেছিল, ভালোবেসে নয়। আমার মধ্যে এমন আহামরি কিছু নেই যার জন্য জাভিয়ান চৌধুরী আমাকে খুব আগলে রাখবে, কিংবা আপনার মতো একজন মানুষকে আমার জন্য পাগল হতে হবে। দয়া করে আমাকে ছেড়ে দিন!”
মেইলস্ট্রোম তান্বীর কথা শুনে হঠাৎ স্থির হয়ে গেল। সে তার তর্জনী আঙুলটা তান্বীর ঠোঁটের ওপর আলতো করে চেপে ধরে বললো “হুশশশ! তুমি নিজেও জানো না তোমার মধ্যে কী আছে, সোলফ্লেম। তুমি আয়নায় কখনো নিজের চোখদুটো ভালো করে দেখেছো? অবিকল হরিণীর মতো মায়াবী দুটো চোখ। এই চোখ যার দিকে একবার তাকাবে, সে তার নিজের অস্তিত্ব ভুলে যাবে।”
মেইলস্ট্রোম তার হাত বাড়িয়ে তান্বীর একগুচ্ছ চুল ছুঁয়ে দেখল। তার স্পর্শে তান্বী ঘৃণায় শিউরে উঠল, কিন্তু লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই।
মেইলস্ট্রোম আবার বললো “তোমার এই লম্বা মেঘের মতো চুল… আর তোমার এই ঠোঁট দেখেছো কখনো? যেন কোনো রক্ত কমল ফুলের পাপড়ি! তুমি নিজেকে সাধারণ বলছো? তুমি কোনো সাধারণ মেয়ে নও। তুমি সম্ভবত কোনো রাজ্যের পরি, যে ভুল করে এই নিষ্ঠুর পৃথিবীতে চলে এসেছে। আর এই পৃথিবীর বিরল সম্পদ কেবল আমারই প্রাপ্য। জাভিয়ান তোমাকে আগলে রাখুক বা না রাখুক, আমি তোমাকে এমনভাবে আগলে রাখব যে মরণও তোমাকে ছুঁতে ভয় পাবে।”
তান্বী স্তব্ধ হয়ে গেল। মেইলস্ট্রোমের চোখে তখন এক ভয়ংকর অধিকারবোধ। সে বুঝতে পারল, জাভিয়ান হয়তো তাকে স্রেফ একটা ‘ডিল’ মনে করত, কিন্তু এই লোকটা তাকে একটা ‘বিরল বস্তু’ মনে করে—যাকে সে কোনোদিন হাতছাড়া করবে না।
সাবমেরিনটি তখন সমুদ্রের গভীরে আরও গভীরে তলিয়ে যাচ্ছিল, ঠিক যেমন তান্বীর বাঁচার আশাটুকুও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল।
মেইলস্ট্রোমের সেই নেশাতুর চাহনি আর স্তুতি বাক্যগুলো তান্বীর কানে প্রশংসার মতো নয়, বরং চাবুকের মতো বিঁধছিল। তার অবয়ব জুড়ে এখন কেবল চরম বিরক্তি আর আতঙ্ক। সে নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে ডুকরে কেঁদে উঠল।
তান্বী মনে মনে বললো “হে আল্লাহ! এখন মনে হচ্ছে সুন্দর হওয়াটাই এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পাপ। আপনি কেন আমাকে কুৎসিত করে বানালেন না? একটু কদর্য দেখতে হলে হয়তো আজ এই ‘ঝড়-তুফান’ লোকের হাতে এভাবে বন্দি হতে হতো না। এই রূপ তো আমার আশীর্বাদ নয়, এ তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে!”
মেইলস্ট্রোম তান্বীর মনের হাহাকার বুঝতে পারল না। সে ভাবল তান্বী হয়তো তার কথা শুনে লজ্জা পাচ্ছে। সে আরও কাছে ঝুঁকে এল। সাবমেরিনের মৃদু নীল আলোয় মেইলস্ট্রোমের গালের সেই ক্রুশ চিহ্নটা এখন আরও স্পষ্ট।”কী ভাবছো সোলফ্লেম? তুমি কি ভাবছো জাভিয়ান তোমাকে বাঁচাতে আসবে?আসবেনা ও তোমাকে পাবেইনা কারন তুমি আছো আমার হৃদস্পন্দনের ঠিক পাশেই।”
তান্বী ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে প্রার্থনা করতে লাগল, যেন কোনো অলৌকিক কিছু ঘটে। সুন্দর রূপের যে জালে সে আটকা পড়েছে, সেই জাল ছিঁড়ে পালানোর কোনো পথ তার জানা নেই।
অন্যদিকে, সমুদ্রের উপরিভাগে জাভিয়ান তখনো তান্বীর পোশাকটা বুকে চেপে ধরে আছে। তার চোখ এখন আগ্নেয়গিরির লাভার মতো লাল। সে বুঝতে পেরেছে শত্রু মাটির ওপর নেই, শত্রু এখন অতল গভীরে।
জাভিয়ান চিৎকার করে বললো “সোনার ইনস্ট্রুমেন্টগুলো অন করো! আমি চাই প্রতিটি সোনার ওয়েভ চেক করা হোক। সাবমেরিন হোক কিংবা তিমির পেট—মেইলস্ট্রোম যেখানেই লুকিয়ে থাকুক, আমি সমুদ্র সেঁচে ওকে বের করব!”
সমুদ্রের অতল গহ্বরে চলতে থাকা সাবমেরিনটি হঠাৎ একটি বিশাল প্রাকৃতিক ফাটলের ভেতর দিয়ে প্রবেশ করল। এটি মেক্সিকো উপকূল থেকে অনেক দূরে প্রশান্ত মহাসাগরের নিচে একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর দিয়ে যাওয়া পথ। এই পথের দেয়ালে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে ‘ম্যাগনেটাইট’ আকরিক থাকায় কোনো প্রকার সোনার (Sonar) বা স্যাটেলাইট সিগন্যাল এখানে কাজ করে না। এটি একটি ‘ডেড জোন’।
মিনিট পনেরো পর সাবমেরিনটি যখন আবার পানির ওপর ভেসে উঠল, তান্বী বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাদের সামনে কুয়াশায় ঘেরা এক প্রাচীন দ্বীপ। দ্বীপটি উঁচু উঁচু পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা, যা সবসময় মেঘের আড়ালে লুকিয়ে থাকে। এই জায়গার নাম ‘লা ইসলা দেল সাইলেন্সিও’ (Isla del Silencio) বা নিস্তব্ধতার দ্বীপ।
মেইলস্ট্রোম তান্বীর বিস্ময় দেখে মৃদু হাসল। আর বললো “এখানে কারো কোনো ড্রোন বা সাবমেরিন পৌঁছাতে পারবে না সোলফ্লেম। এই দ্বীপের অস্তিত্ব কেবল আমার মস্তিষ্কে আর আমার এই এনক্রিপ্টেড নেভিগেশনে আছে। এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই।”
তান্বী মনে মনে আবার আল্লাহর কাছে পানাহ চাইল। সে দেখল পাহাড়ের গায়ে খোদাই করা এক রাজকীয় বাংলো, যেখানে মেইলস্ট্রোমের ব্যক্তিগত সশস্ত্র কমান্ডোরা পাহারায় আছে।
তান্বী মনে মনে আবার বললো “আল্লাহ, এ তো কোনো দ্বীপ নয়, এ তো পৃথিবীর শেষ সীমানা।কেউ কি কোনদিন আদৌ এই নিঝুম দ্বীপের হদিস পাবে? নাকি এই ঝড়-তুফান লোকটা আমাকে সারা জীবন এই নির্জনতায় বন্দি করে রাখবে?”
সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে জাভিয়ান তখন হিংস্র পশুর মতো গর্জন করছে। তার হ্যাকাররা হতাশ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
ম্যাক্স তখন বললো “স্যার… সিগন্যাল হারিয়ে গেছে। একটা নির্দিষ্ট পয়েন্টের পর কোনো সাবমেরিনের অস্তিত্ব আমাদের রাডারে ধরা পড়ছে না। মনে হচ্ছে ওরা কোনো ন্যাচারাল ব্ল্যাক-হোল বা মেটালিক জোনে ঢুকে পড়েছে।”
জাভিয়ান রাগে তার হাতের গ্লাসটা সমুদ্রের পানিতে ছুড়ে মারল। তার ধমনীতে তখন প্রতিশোধের রক্ত ফুটছে।
জাভিয়ান রাগান্বিত স্বরে বললো “সিগন্যাল নেই মানে কী? পৃথিবীর প্রতিটি ইঞ্চি স্ক্যান করো! ও যদি চাঁদেও গিয়ে লুকিয়ে থাকে, আমি সেখান থেকেও ওকে টেনে নামাব। মেইলস্ট্রোম… তুই ভাবছিস তুই জিতে গেছিস? খেলা তো কেবল শুরু হলো!”
লা ইসলা দেল সাইলেন্সিও-র সেই রহস্যময় বাংলোর বিশাল ডাইনিং হলে তান্বীকে নিয়ে আসা হলো। দ্বীপের বাইরের সেই গুমোট অন্ধকার আর নিস্তব্ধতার ঠিক বিপরীতে এই ঘরটি আলোকোজ্জ্বল এবং রাজকীয়। বিশাল এক ওক কাঠের টেবিল জুড়ে সাজানো রয়েছে পৃথিবীর সব দামি আর সুস্বাদু খাবার—লেবানিজ কাবাব থেকে শুরু করে ফরাসি ডেজার্ট, কিছুই বাদ নেই।
মেইলস্ট্রোম তখন তার রক্তমাখা ব্যান্ডেজ বদলে একটি হালকা ধূসর রঙের সিল্কের শার্ট পরেছে। সে চেয়ার টেনে তান্বীকে বসার ইঙ্গিত দিল। তান্বী আড়ষ্ট হয়ে বসে রইল, খাবারের দিকে তাকানোর রুচিও তার নেই।মেইলস্ট্রোম এক গ্লাস রেড ওয়াইন হাতে নিয়ে তৃপ্তির হাসি হাসল।
“খাও সোলফ্লেম। অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে। আর হ্যাঁ, একটা কথা…গ্ৰে শ্যাডোতে থাকার সময় তুমি আমাকে কী বলে সম্বোধন করছিলে যেন? ‘ঝড়-তুফান’?”
তান্বী চমকে উঠে তার দিকে তাকাল। সে ভেবেছিল ওই রুমের গার্ডদের বলা কথাগুলো হয়তো এই লোকটা শোনেনি। কিন্তু মেইলস্ট্রোমের কান যে দেয়ালের চেয়েও তীক্ষ্ণ!
মেইলস্ট্রোম তখন বললো “আই জাস্টলাভ ইট! এর আগে কেউ আমাকে এত সুন্দর নাম দেয়নি। সবাই মেইলস্ট্রোম বলতে ভয় পায়, আর তুমি আমাকে একটা ডাকনাম দিলে? ঝড়-তুফান… আমার ব্যক্তিত্বের সাথে বেশ মানানসই, তাই না? অন্তত জাভিয়ানের মতো পানসে কোনো নাম তো দাওনি।”
মেইলস্ট্রোম যখন নিজের মনেই হাসছে আর নামটা নিয়ে তৃপ্তি পাচ্ছে, তান্বী তখন থালা ভর্তি খাবারের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। আর মনে মনে বললো “ইয়া মাবুদ! এই লোকটা তো দেখি শুধু খু/নি বা পিশাচ নয়, এ আস্ত একটা পাগল! মানুষের গলা কেটে আসার পর কেউ নিজের ডাকনাম নিয়ে এভাবে আহ্লাদ করে? এই ঝড়-তুফান লোকটা নির্ঘাত কোনো মেন্টাল হসপিটাল থেকে শিকল ছিঁড়ে পালিয়েছে। আল্লাহ, আমি কি শেষ পর্যন্ত এক উন্মাদ মাফিয়ার হাতে জীবন দেব?”
মেইলস্ট্রোম এক টুকরো চিজ মুখে দিয়ে তান্বীর দিকে একদৃষ্টে তাকিয়ে রইল তারপর বললো “কী ভাবছো? ঝড়-তুফান কি খুব বেশি ভয়ংকর মনে হচ্ছে? চিন্তা করো না, আমি কেবল জাভিয়ানের মতো মানুষদের দুনিয়ায় ঝড় তুলি। তোমার জন্য আমি কেবল এক পশলা প্রশান্তি হয়ে থাকব।”
তান্বী বিরক্তি আর ঘেন্নায় চোখ সরিয়ে নিল। সে বুঝতে পারল, এই লোকটার সাথে যুক্তিতে জেতা অসম্ভব। সে এখন এক এমন গোলকধাঁধায় বন্দি, যেখানে শিকারি নিজেই তার শিকারকে ‘ভালোবাসার’ নামে পুজো করছে।
তান্বী যখন মেইলস্ট্রোমের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, মেইলস্ট্রোম তখন মৃদু হেসে উঠে দাঁড়াল। তার চেহারায় এক ধরণের প্রশান্তি, যেন সে বড় কোনো যুদ্ধ জয় করে ফিরেছে।”খাবারগুলো নষ্ট করো না সোলফ্লেম।তুমি আমার খুব প্রিয়, তুমি দুর্বল হয়ে যাও এটা আমি চাইনা। আমি আসছি।”
মেইলস্ট্রোম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তান্বী খাবারের প্লেটগুলোর দিকে ঘৃণার চোখে তাকাল। তার ভেতরে এক তীব্র জেদ কাজ করছে।
তান্বী (মনে মনে) বললো “তুমি ভাবছো তোমার ওই মায়াবী কথা আর রাজকীয় খাবারে আমি ভুলে যাব? কক্ষনো না। আমি পন করছি, আমি তোমার দেওয়া এক দানা অন্নও মুখে তুলব না। দেখি তুমি আমাকে কতদিন আটকে রাখো। আমি যদি না খেয়ে মরার মতো অবস্থায় পৌঁছে যাই, তখন অন্তত জাভিয়ানের কাছে বা কোনো হাসপাতালে পাঠাতে তুমি বাধ্য হবে। এই পিশাচের হাতে তিলে তিলে মরার চেয়ে না খেয়ে মরা অনেক সম্মানের।”
অন্যদিকে, মেইলস্ট্রোম তার স্টাডি রুমে গিয়ে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বের করল। তার চোখে এখন আর তান্বীর প্রতি সেই মায়া নেই, বরং সেখানে এক গভীর ষড়যন্ত্রের ছায়া। সে একটি নাম্বারে ডায়াল করল। ওপাশে কল রিসিভ হতেই মেইলস্ট্রোম গম্ভীর স্বরে বলল—”হ্যালো… তোকে এই দ্বীপে এখনই আসতে হবে। লোকেশন এবং প্রাইভেট জেটের ডিটেইলস তোর কাছে পৌঁছে যাবে।আমার তোকে এই মুহূর্তে দরকার।”
ওপাশ থেকে এক নারীর তীক্ষ্ণ কিন্তু মিষ্টি কন্ঠস্বর শোনা গেল—”অবশেষে তোমার আমাকে মনে পড়ল ব্রো? কাজটা কি নিয়ে?”
মেইলস্ট্রোম: “এলেই জানতে পারবি,তুই এখানে পৌঁছালে আমাদের ‘পাপেট শো’ শুরু করব। মেক্সিকো থেকে এখনই বের হ।”
ফোনটি রেখে দিয়ে মেইলস্ট্রোম জানালার বাইরে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ঝুলে রইল এক পৈশাচিক হাসি। তান্বীকে নিজের কাছে রাখাটা যেমন তার নেশা, জাভিয়ানকে তিলে তিলে ধ্বংস করাটা তার তার চেয়েও বড় তৃপ্তি।
ডাইনিং টেবিলের ওপর রাজকীয় খাবারগুলো ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। তান্বী এক চুলও নড়েনি। তার সামনে রাখা সেই সুস্বাদু কাবাব আর ডেজার্টগুলো তার কাছে এখন বিষের মতো মনে হচ্ছে।
তান্বী (মনে মনে) “তুমি ভাবছো, তোমার এই সোনার খাঁচায় আমি দানা-পানি মুখে তুলে বেঁচে থাকব?আমি যদি না খেয়ে এখানে তিলে তিলে শেষ হয়ে যাই, তবুও তোমার দেওয়া এক ফোঁটা পানিও আমি স্পর্শ করব না। মরে গেলে অন্তত এই পৈশাচিক নরক থেকে মুক্তি পাব। আল্লাহ, আমাকে ধৈর্য দিন।”
সার্ভেন্টরা কয়েকবার এসে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলেও তান্বী পাথরের মূর্তির মতো বসে রইল। তার শরীর অবসন্ন হয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে, কিন্তু মনের জেদ তাকে স্থির করে রেখেছে।
গভীর রাতে পাহাড়ের ঢালে লুকানো রানওয়েতে একটি নামহীন প্রাইভেট জেট অবতরণ করল। জেটের সিঁড়ি বেয়ে নেমে এল এক দীর্ঘদেহী তরুণী। তার পরনে কালো চামড়ার জ্যাকেট, চোখে দামী সানগ্লাস আর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি। মেইলস্ট্রোম নিজে তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিল।
“ওয়েলকাম টু ‘লা ইসলা দেল সাইলেন্সিও’, ভ্যালেরিয়া (Valeria)। ভেবেছিলাম মেক্সিকো সিটির জৌলুস ছেড়ে আসতে তোর দেরি হবে।”
ভ্যালেরিয়া হলো মেইলস্ট্রোমের আপন খালাতো বোন। সে মেক্সিকোর আন্ডারওয়ার্ল্ডে নিজের দুর্দান্ত সাহসের জন্য পরিচিত। ভ্যালেরিয়া তার সানগ্লাসটা খুলে মেইলস্ট্রোমের দিকে তাকিয়ে হেসে বললো “ব্রো, তোমার ডাক পাওয়ার পর আমি এক মুহূর্ত দেরি করিনি।তোমার নতুন সব খেলায় আমি কতটা গুরুত্বপূর্ণ, সেটা তো তুমি জানোই।”
মেইলস্ট্রোম এক রহস্যময় হাসি দিল। “গুরুত্বপূর্ণ মানে? তুই এই খেলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। চল ভেতরে, তোর জন্য এক চমক অপেক্ষা করছে।”
টানা বারো ঘণ্টা অনশনের পর তান্বী এখন সোফায় আধশোয়া হয়ে আছে। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল মেইলস্ট্রোম, আর তার পেছনেই দাঁড়িয়ে ছিল সেই রহস্যময়ী তরুণী—ভ্যালেরিয়া।
তান্বী ধীরপদে চোখ মেলে তাকাল। কিন্তু সামনের মানুষটাকে দেখা মাত্রই তার হৃৎস্পন্দন যেন থমকে গেল। সে অবিশ্বাসে নিজের চোখ কচলল। তার মনে হলো সে কোনো দিবাস্বপ্ন দেখছে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির পরনে পশ্চিমা পোশাক, চুলে আধুনিক কাট, আর চোখে এক ধরণের হিংস্র চাতুর্য। কিন্তু তার চেহারা… তার সেই গায়ের রঙ, নাকের গড়ন, আর চিবুকের সে ডিম্পলটা….
তান্বী অস্ফুট স্বরে বললো “এলিনা? আপা? তুমি এখানে কীভাবে?”
তান্বী থরথর করে কাঁপতে শুরু করল। মেয়েটি হুবহু তার বড় বোন এলিনার মতো দেখতে! এলিনা, যার মৃত্যুর খবর পেয়েছিলো ফারহানের মুখে, সে আজ এই মেক্সিকোর নির্জন দ্বীপে মেইলস্ট্রোমের পাশে দাঁড়িয়ে আছে?
তান্বীর চোখে তখন বিস্ময় আর আনন্দ একাকার হয়ে গেছে। সে সব দুর্বলতা ভুলে সোফা থেকে একপ্রকার ঝাঁপ দিয়ে এসে ভ্যালেরিয়াকে জড়িয়ে ধরল। তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন এলিনা আপার এই পরিচিত চেহারার কাছে মুক্তি পেতে চাইল।
তান্বী কাঁদতে কাঁদতে বললো “আপা! তুমি বেঁচে আছো? তুমি এখানে কীভাবে এলে আপা? আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিন তোমাকে দেখতে পাব না!তোমার মৃত্যুর কথা শুনে আমি শেষ হয়ে গিয়েছিলাম তুমি এখানে কেন?”
ভ্যালেরিয়া বিরক্তি আর অস্বস্তি নিয়ে তান্বীকে নিজের শরীর থেকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে নিজের জ্যাকেটটা ঝাড়তে ঝাড়তে মেইলস্ট্রোমের দিকে তাকিয়ে বললো “ব্রো, এই মেয়েটা কি পাগল? ও এভাবে আমাকে জাপটে ধরল কেন? আমাকে কি ওর কোনো হারানো আত্মীয় মনে হচ্ছে?”
তান্বী স্তব্ধ হয়ে গেল। এলিনা আপার কন্ঠস্বর তো এমন কর্কশ ছিল না! সে বারবার ভ্যালেরিয়ার মুখের দিকে তাকাচ্ছে—নাকের সেই তীক্ষ্ণতা, চোখের সেই গড়ন, হুবহু এক!
মেইলস্ট্রোম শান্ত গলায় বললো “শান্ত হও সোলফ্লেম। তুমি ভুল করছ। ও তোমার কোনো আপা নয়, ও আমার একমাত্র খালাতো বোন ভ্যালেরিয়া। ওর জন্ম এবং বেড়ে ওঠা এই মেক্সিকো সিটিতেই।”
তান্বী তখন বললো “অসম্ভব! আপনারা মিথ্যে বলছেন! পৃথিবীতে হুবহু একজন মানুষ এমন হতে পারে না। ও আমার এলিনা আপা। আমি প্রমাণ দিচ্ছি! আপনার ফোনটা দিন আমাকে, আমি আপার ফেসবুক আইডি দেখাচ্ছি আপনাদের!”
মেইলস্ট্রোম কিছুটা কৌতূহলী হয়ে ভ্যালেরিয়ার ফোনটা তান্বীর হাতে দিল। তান্বী কাঁপতে কাঁপতে এলিনার প্রোফাইল বের করে সামনে ধরল। ফোনের স্ক্রিনে এলিনার ছবি দেখে মেইলস্ট্রোম আর ভ্যালেরিয়া—দুজনেই কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো জমে গেল। স্ক্রিনের মেয়েটি আর সামনে দাঁড়িয়ে থাকা ভ্যালেরিয়ার মধ্যে চুলের স্টাইল আর পোশাক ছাড়া আর কোনো পার্থক্য নেই। মনে হচ্ছে তারা যমজ বোন।
ভ্যালেরিয়া নিজেও অস্ফুট স্বরে কিছু একটা বলল যা তান্বী বুঝতে পারল না। মেইলস্ট্রোমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর একটি পুরনো পারিবারিক অ্যালবাম নিয়ে ফিরে এল। সে একটি পাতা খুলে তান্বীর চোখের সামনে ধরে বললো
“এবার এটা দেখো তান্বী। এটা ভ্যালেরিয়ার ছোটবেলার ছবি। আরেকটা কিশোরী বেলার ছবি এই দেখো ওর মা, মানে আমার খালা। আর এই কিশোরী মেয়েটা ভ্যালেরিয়া। তোমার বোন যদি বাংলাদেশে থাকে, তবে এই মেয়েটি বাইশ বছর ধরে মেক্সিকোর এই অন্ধকার জগতে বড় হয়েছে। ও তোমার বোন এলিনা নয়।”
তান্বী অ্যালবামের সেই ঝাপসা হয়ে যাওয়া ছবিগুলোর দিকে তাকিয়ে দেখল।তার মনের ভেতর যে আশার প্রদীপ জ্বলে উঠেছিল, তা এক নিমেষে দপ করে নিভে গেল। যে মেয়েটিকে সে নিজের শরীরের অংশ ভেবে জড়িয়ে ধরেছিল, সে আসলে এক ভয়ঙ্কর মাফিয়ার বোন।
তান্বী মেঝেতে বসে পড়ল। তার ভেতরকার সব শক্তি হারিয়ে গেছে। সে দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগল।
তান্বী আর্তনাদ করে বললো “কেন এমন হয়? আল্লাহ, কেন এই পৃথিবীতে এত নিষ্ঠুর সব মিল থাকে? আমি ভেবেছিলাম আমি আমার বোনকে ফিরে পেয়েছি! কেন আমাকে এভাবে বারবার মিথ্যে আশা দিয়ে ভেঙে চুরমার করা হচ্ছে?”
মেইলস্ট্রোম ভ্যালেরিয়াকে ইশারায় পাশের একটি সাউন্ডপ্রুফ স্টাডি রুমে নিয়ে গেল। ঘরের দরজা বন্ধ হতেই মেইলস্ট্রোম একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরের উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে বললো “দেখলি তো ভ্যালেরিয়া?মেয়েটি সুন্দর না?”
ভ্যালেরিয়া তখনো ঘোরের মধ্যে আছে। সে নিজের আইফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের মুখ দেখছে আর তান্বীর দেখানো সেই প্রোফাইল ছবির কথা ভাবছে। ভ্যালেরিয়া তখন বললো “ব্রো, এটা স্রেফ কাকতালীয় হতে পারে না! কিন্তু আসল কথা বলো, এই মেয়েটা কে? আর তুমি কেন একে এই দ্বীপে লুকিয়ে রেখেছো?”
মেইলস্ট্রোম ঘুরে দাঁড়াল। তার চোখে এক পৈশাচিক উজ্জ্বলতা নিয়ে বললো “এই মেয়েটাই সেই মেয়ে, যাকে আমি বাংলাদেশে প্রথম দেখেছিলাম তান্বী। আমার এক মুহূর্তের ভালো লাগা আজ আমার নেশায় পরিণত হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো—এই তান্বী জাভিয়ান এমিলিও চৌধুরীর স্ত্রী যদিও ওটা জাভিয়ানের একটা ডিল ছিলো।”
‘জাভিয়ান’-এর নামটা শোনা মাত্রই ভ্যালেরিয়ার হাত থেকে ফোনটা কার্পেটে পড়ে গেল। তার চোখদুটো বিস্ময়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো।
মেইলস্ট্রোমের মুখে যখন সে শুনল তান্বী আসলে জাভিয়ানের স্ত্রী, ভ্যালেরিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার ফর্সা মুখটা অপমানে আর ঈর্ষায় মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল।
ভ্যালেরিয়া বহু বছর ধরে জাভিয়ান এমিলিও চৌধুরীর জন্য পাগল। জাভিয়ানের সেই পাথুরে ব্যক্তিত্ব, তার নির্দয়তা আর তার ওই রহস্যময় চোখের মোহে ভ্যালেরিয়া নিজেকে সঁপে দিয়েছিল। সে কতবার জাভিয়ানের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে, কিন্তু জাভিয়ান তাকে কখনোই পাত্তা দেয়নি। সেই অহংকারী জাভিয়ান, যে কোনো মেয়ের দিকে ফিরেও তাকাত না, সে কিনা বিয়ে করেছে? তাও আবার এই মায়াকাড়া সাধারণ একটা মেয়েকে?
ভ্যালেরিয়া দাঁতে দাঁত চেপে বললো “জাভিয়ান বিয়ে করেছে? ওই আইস-ম্যান, যার হৃদপিণ্ড পাথরে তৈরি, সে এই মেয়েটার প্রেমে পড়েছে? না ব্রো, এটা অসম্ভব! জাভিয়ান কখনোই কোনো মেয়েকে নিজের জীবনে জায়গা দেয় না।”
মেইলস্ট্রোম ভ্যালেরিয়ার কাঁধে হাত রাখল। সে তার বোনের মনের জ্বালাটা অনুভব করতে পারছে।”বিশ্বাস কর আর নাই কর ভ্যালেরিয়া, এটাই সত্যি। জাভিয়ান এখন উন্মাদের মতো মেক্সিকো চষে বেড়াচ্ছে এই তান্বীর জন্য। ও এই মেয়েটার ওপর ‘অবসেসড’। ঠিক যেমন আমি একে পাওয়ার জন্য মরিয়া, জাভিয়ানও একে ফিরে পাওয়ার জন্য যেকোনো ধ্বংসলীলা চালাতে পারে।”
ভ্যালেরিয়ার মাথায় যেন রক্ত চড়ে গেল। সে ভাবছে, সে জাভিয়ানের জন্য এতকিছু করল, অথচ জাভিয়ান শেষ পর্যন্ত এই মেয়েটাকে নিজের করে নিল?
ভ্যালেরিয়া পাগলের মতো হাসতে হাসতে বললো “হাহাহাহা! কী অদ্ভুত ভাগ্য! আমি জাভিয়ানের জন্য পাগল, জাভিয়ান পাগল এই তান্বীর জন্য, আর তুমি পাগল সেই একই মেয়ের জন্য! তার মানে আমরা দুই ভাই-বোন এখন একই লড়াইতে লড়ছি? ব্রো, তুমি একে নিজের বিছানায় চাও, আর আমি চাই জাভিয়ানকে। কিন্তু জাভিয়ান যদি ওকে এতই ভালোবাসে, তবে আমি ওকে জ্যান্ত রাখব কেন?”
মেইলস্ট্রোম ভ্যালেরিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে বললো “খবরদার ভ্যালেরিয়া! তান্বীর গায়ে আঁচড় লাগলে আমি ভুলে যাব যে তুই আমার বোন। জাভিয়ানকে পাওয়ার রাস্তা আমি তোমাকে করে দেব। আমি চাই ও যখন দেখবে ওর স্ত্রী এখন আমার দখলে, তখন ও মানসিকভাবে ভেঙে পড়বে। আর সেই ভাঙা জাভিয়ানকে তুই কুড়িয়ে নিস। কিন্তু তার আগে, এই মেয়েটাকে আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে।”
ভ্যালেরিয়া তখন কক্ষের ভেতর পায়চারি করতে শুরু করল। তার মনের ভেতর এখন প্রতিহিংসার দাবানল। সে ভাবছে, যে জাভিয়ান তাকে কোনোদিন ফিরে দেখল না, সেই জাভিয়ানকে সে আজ ধ্বংস করবে। সে মেইলস্ট্রোমের পরিকল্পনায় রাজি হলো, কিন্তু তার মনের এক কোণে তান্বীর প্রতি চরম ঘৃণা দানা বাঁধতে লাগল।
তান্বী তখনো মেঝেতে বসে কাঁদছে। সে জানে না যে পাশের ঘরে তার জীবন নিয়ে এক নতুন ষড়যন্ত্র হচ্ছে। সে শুধু ভাবছে, যে জাভিয়ানকে সে ঘৃণা করতে চেয়েছিল, সেই জাভিয়ানের কথা ভেবেই তার বুকটা আজ কেন ফেটে যাচ্ছে?
তান্বী (মনে মনে) বললো “জাভিয়ান… তুমি আমাকে একটা ডিল হিসেবে ব্যবহার করেছিলে ঠিকই, কিন্তু তোমার ওই রাগি শাসনও কি এই নরকের চেয়ে ভালো ছিল? এই ঝড়-তুফানের হাত থেকে কে বাঁচাবে আমাকে?”
মেইলস্ট্রোম যখন তান্বীর কক্ষে ফিরে এল, দেখল ডাইনিং টেবিলের রাজকীয় খাবারগুলো ঠিক আগের মতোই পড়ে আছে। তান্বীর অনশন ভাঙার কোনো লক্ষণ নেই। মেইলস্ট্রোম ধীর পায়ে এগিয়ে এসে খাবারের প্লেটগুলোর ওপর হাত রাখল। খাবারগুলো অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে।
সে তান্বীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল—”কী হলো সোলফ্লেম, এখনো খাবার স্পর্শ করলে না যে? খাবারগুলো কি তোমার পছন্দ হয়নি? যদি বাংলাদেশে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তবে বলো—আমার শেফ এখনই তৈরি করে দেবে।”
তান্বী মুখ ফিরিয়ে বসে রইল। তার কণ্ঠস্বর দুর্বল হলেও তাতে একধরণের জেদ ছিল। “আমি খাব না। আপনি যাই আনুন, আমার গলায় তা নামবে না। আমাকে মুক্তি দিন, আমি শুধু এইটুকু চাই।”
মেইলস্ট্রোম একটা দীর্ঘশ্বাস ফেলে তান্বীর খুব কাছে এসে বসল। তার চোখে এক মরণঘাতি মমতা ফুটে উঠল। “দেখো তান্বী, তুমি আমার কাছে চাঁদ চাইতে পারো, তারা চাইতে পারো… আমি সব এনে দেব। শুধু এই ‘মুক্তি’ শব্দটা আমার কাছে চেয়ো না। এটা বাদে তুমি যা বলবে, আমি তা-ই শুনব। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। নাকি আমি নিজের হাতে খাইয়ে দেব?”
‘নিজের হাতে খাইয়ে দেব’—মেইলস্ট্রোমের এই কথাটায় তান্বী শিউরে উঠল। এই পাগল লোকটার হাতে খাওয়ার চেয়ে না খেয়ে মরা ভালো। কিন্তু তার মাথায় তখন এক বুদ্ধি খেলে গেল। সে ভ্যালেরিয়াকে দিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে পারে, কারণ ওই মেয়েটিই একমাত্র মানুষ যে তার বোনের মতো দেখতে।
তান্বী তখন “না না! একদম না! আমি… আমি খাব। তবে এক শর্তে।”
মেইলস্ট্রোম ভ্রু কুঁচকে তাকাল, “শর্ত? কী শর্ত?”
তান্বী বললো “আমি এক শর্তে খাবো। ওই যে আপনার বোন… কী যেন নাম ওনার? ম্যালেরিয়া?”
মেইলস্ট্রোমের মুখটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে তান্বীর দিকে তাকিয়ে বলল—”ওটা ‘ম্যালেরিয়া’ নয় তান্বী, ওর নাম ভ্যালেরিয়া (Valeria)।”
তান্বী তখন বললো “হোক একটা হলেই হলো! নাম দিয়ে কী হবে? ওই ম্যালেরিয়া আপুকে বলুন আমাকে খাইয়ে দিতে। উনি যদি আমাকে খাইয়ে দেন, তবেই আমি খাব। নাহলে আমি না খেয়েই মরব।”
মেইলস্ট্রোম মনে মনে একটু হাসল। সে বুঝল তান্বী আসলে ভ্যালেরিয়ার চেহারার তার বোনের সেই সাদৃশ্যের কারণেই তাকে কাছে চাইছে। মেইলস্ট্রোম ভাবল, এতে হয়তো তান্বীর মনটা একটু শান্ত হবে। “ঠিক আছে। তোমার জেদই জয়ী হোক। আমি ভ্যালেরিয়াকে পাঠাচ্ছি। তবে মনে রেখো সোলফ্লেম, খাবারটা শেষ করতে হবে।”
মেইলস্ট্রোম ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবল, ভ্যালেরিয়া কি পারবে তান্বীর সাথে স্বাভাবিক অভিনয় করতে? কারণ ভ্যালেরিয়ার মনের ভেতর যে বিষ জ্বলছে, তা যদি তান্বী টের পায়, তবে পরিস্থিতি আরও ঘোলাটে হবে।
মেইলস্ট্রোমের নির্দেশে ভ্যালেরিয়া খাবারের ট্রে হাতে নিয়ে তান্বীর রুমে ঢুকল। তার মনের ভেতরে তখন আগ্নেয়গিরির লাভা ফুটছে—হিংসা আর আক্রোশে সে ফেটে পড়তে চাইছে। কিন্তু রুমে পা রাখামাত্রই দৃশ্যটা বদলে গেল।
তান্বী তখন বিছানার এক কোণে কুঁকড়ে বসে ছিল। ভ্যালেরিয়াকে দেখামাত্রই তার চোখের পলক স্থির হয়ে গেল। মেইলস্ট্রোম যতই বলুক এই মেয়েটি ভ্যালেরিয়া, তান্বীর অবচেতন মন মানতে পারছে না। তার মনে হচ্ছে, কোনো এক জাদুবলে তার এলিনা আপাই তার সামনে দাঁড়িয়ে।
ভ্যালেরিয়া রুক্ষ স্বরে বলল, “নাও, খাও। ব্রো বলেছে তোমাকে খাইয়ে দিতে। আমার একদম ইচ্ছে নেই এসব আদিখ্যেতা করার।”
তান্বী কোনো কথা না বলে টলমল পায়ে উঠে দাঁড়াল। সে ভ্যালেরিয়ার খুব কাছে এসে তার চোখের দিকে তাকাল। সেই একই রকম চোখের মণি, একই রকম চাহনি। তান্বী হঠাৎ ভ্যালেরিয়ার হাতটা খপ করে ধরে ফেলল।”আপা.. আমি জানি তুমি ম্যালেরিয়া নও। আমি জানি না কেন তুমি নিজেকে লুকিয়ে রাখছো, কিন্তু তোমার এই হাত… ছোটবেলায় যখন আমি ভয় পেতাম, তখন তুমি ঠিক এভাবেই আমার হাত ধরতে। মনে পড়ে আপা?”
ভ্যালেরিয়া এক ঝটকায় হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু তান্বীর চোখের সেই টলটলে জল আর আকুতি দেখে সে কেমন যেন জমে গেল। জাভিয়ানের জন্য তার মনে যে ঘৃণা ছিল, তান্বীর এই নিষ্পাপ মুখটা দেখে তার এক শতাংশ যেন গলে গেল।
তান্বী ফুঁপিয়ে কেঁদে উঠে বললো “আপা,তুমি জানো জাভিয়ান এমিলিও চৌধুরী? মনে আছে তোমার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়েছিলো? সে আসলে আমাকে একটা চুক্তির শিকলে বেঁধে রেখেছিল। আর এখন এই ঝড়-তুফান লোকটা আমাকে এই দ্বীপে বন্দি করে রেখেছে। আমার খুব ভয় করছে আপা! তুমি অন্তত আমাকে একটু সাহস দাও। তুমি এই পিশাচটার বোন হতে পারো না, তুমি তো আমার সেই এলিনা আপা যে আমাকে আদরে আদরে বড় করেছে।”
তান্বী ভ্যালেরিয়ার বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করল। ভ্যালেরিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাতটা কাঁপছে। সে বড় হয়েছে মেক্সিকোর অন্ধকার জগতে, যেখানে ভালোবাসা বা কান্না দুর্বলতার লক্ষণ। কিন্তু এই মেয়েটার গায়ের গন্ধ, তার গলার স্বর—সবই যেন ভ্যালেরিয়ার ভেতরের কোনো এক সুপ্ত তন্ত্রীতে আঘাত করল।
ভ্যালেরিয়া মনে মনে ভাবল, “এ কী হচ্ছে আমার? আমি তো একে ঘৃণা করতে এসেছি! জাভিয়ানের স্ত্রী হওয়ার অপরাধে একে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু কেন এই মেয়েটার কান্না আমাকে এভাবে আবেগী করে তুলছে? কেন একে আমার নিজের ছোট বোন বলে মনে হচ্ছে?”
ভ্যালেরিয়ার চোখের কোণে এক ফোঁটা জল অলক্ষ্যে চিকচিক করে উঠল। সে অনিচ্ছাসত্ত্বেও তান্বীর পিঠে হাত রাখল। তার সেই রুক্ষ মেক্সিকান মেজাজ মুহূর্তের জন্য যেন বাঙালি মায়ার কাছে হেরে গেল।
ভ্যালেরিয়া অত্যন্ত নিচু স্বরে বললো “আমি তোমার আপা নই তান্বী… কিন্তু… তুমি যদি খাও, তবে আমি তোমার পাশে কিছুক্ষণ বসে থাকব। কাঁদবে না একদম।”
তান্বী চোখের জল মুছে একটু হাসল। ওই হাসিটুকুর মাঝে ভ্যালেরিয়া যেন এক স্বর্গীয় জ্যোতি দেখতে পেল। সে যান্ত্রিকভাবে এক চামচ স্যুপ তুলে তান্বীর মুখে ধরল। তান্বী যেন এলিনা আপুর হাত থেকেই খাবার খাচ্ছে—এই বিশ্বাসে সবটুকু খেয়ে নিল।
তান্বী যখন ভ্যালেরিয়ার হাত থেকে খাবারগুলো খাচ্ছিল, তখন দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। ভ্যালেরিয়ার মনের ভেতর জাভিয়ানকে নিয়ে জমে থাকা সেই পুরনো ক্ষতগুলো আবার টাটকা হয়ে উঠল। সে নিজেকে আর সামলাতে পারল না।
ভ্যালেরিয়া খুব খুঁটিয়ে খুঁটিয়ে তান্বীকে দেখতে দেখতে জিজ্ঞেস করল, “আচ্ছা, জাভিয়ান .. সে তোমাকে কীভাবে বিয়ে করল? ওর মতো মানুষ তো কোনো সাধারণ মেয়ের দিকে ফিরেও তাকানোর কথা নয়। তোমার সাথে ওর পরিচয় কোথায়?”
তান্বী একটা দীর্ঘশ্বাস ফেলে তার বিয়ের সেই বিষাদময় অধ্যায়টা বলতে শুরু করল। জাভিয়ান কীভাবে তাকে বাংলাদেশ থেকে একপ্রকার জোর করে বা চুক্তির বিনিময়ে নিয়ে এসেছিল, কীভাবে তাকে অবজ্ঞা করত—সবই সে ভ্যালেরিয়াকে জানাল। তান্বী জানত না যে তার প্রতিটি শব্দ ভ্যালেরিয়ার বুকে তীরের মতো বিঁধছে।
সব শোনার পর ভ্যালেরিয়া এক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে দূরে জানালার দিকে তাকিয়ে এক বিষণ্ণ হাসি হাসল আর মনে মনে ভাবলো “চুক্তি? অবজ্ঞা? অথচ সেই মানুষটা আজ তোমার জন্য পুরো মেক্সিকোকে শ্মশান বানাতে চাইছে! তান্বী, তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী।
তারপর হঠাৎ করে সে তান্বীকে বললো “আমি জাভিয়ানকে বহু বছর ধরে চিনি। আমরা একসাথে মেক্সিকোর সবচেয়ে বড় বড় ক্যাসিনোতে বাজি ধরতাম, রাতভর জুয়া খেলতাম। আমাদের জগতটা ছিল একই—রক্ত, টাকা আর ক্ষমতার জগত।”
তান্বী অবাক হয়ে তাকিয়ে রইল। জাভিয়ানের জীবনের এই দিকটা তার কাছে সম্পূর্ণ অজানা।
ভ্যালেরিয়া দীর্ঘশ্বাস ফেলে বললো “ক্যাসিনোর সেই ধোঁয়াময় টেবিলে আমি জাভিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু ও তাকাতো কেবল কার্ডের দিকে। আমি ওর জন্য কত রাত অপেক্ষায় কাটিয়েছি, অথচ ও কোনোদিন আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। যে জাভিয়ান কারো ওপর মায়া দেখায় না, সে তোমাকে বিয়ে করেছে—এটা ভাবলেই আমার ভেতরটা জ্বলে যাচ্ছে।”
ভ্যালেরিয়ার কথাগুলো শুনে তান্বীর বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ক্যাসিনো, জুয়া, অন্ধকার জগত—এসব জাভিয়ানের জীবনের অংশ তা সে জানত, কিন্তু জাভিয়ানের সাথে এই মেয়েটির রসায়ন যে এত গভীর হতে পারে, তা সে কল্পনাও করেনি।
ভ্যালেরিয়া টেবিল থেকে গ্লাসটা সরিয়ে নিয়ে সরাসরি তান্বীর চোখের দিকে তাকাল। তার চোখে এখন ঈর্ষার এক তীক্ষ্ণ আভা।”তুমি কি জানো তান্বী, আমি জাভিয়ানকে কতটা ভালোবাসি? ভালোবাসি বললে ভুল হবে অবসেসড।দীর্ঘ পাঁচ বছর আমি ওর ছায়ার মতো পেছনে ঘুরেছি। ও যেখানেই ক্যাসিনো খেলতে যেত, আমি সেখানে হাজির হতাম। ওর প্রতিটি বাজি, ওর প্রতিটি জয়—সবকিছুর সাক্ষী আমি।”
তান্বী থমকে গেল। তার মনের কোণে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করল সে। যদিও সে জাভিয়ানকে ঘৃণা করতে চায়, কিন্তু অন্য কোনো নারীর মুখে জাভিয়ানের প্রতি এমন দাবি তার সহ্য হচ্ছে না।
তান্বী (মনে মনে) বললো “জাভিয়ান… তুমি তো সত্যিই এক রহস্য। তুমি কত মেয়ের সাথে মিশেছো, কতজনের সাথে রাত কাটিয়েছো তার কোনো হিসাব নেই। এই আপুটা, যে হুবহু এলিনা আপার মতো দেখতে, সেও কি তবে তোমার ওই হাজারো বান্ধবীর মধ্যে একজন?“
তান্বীর একটা কথা শুনে ভ্যালেরিয়ার চেহারায় এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল, পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। তান্বীর এই সরলতা ভ্যালেরিয়ার কাছে একধরণের উপহাসের মতো মনে হলো।
তান্বী কিছুটা কৌতূহল আর কিছুটা বিরক্তি নিয়ে বললো “আপনি ওকে এত ভালোবাসেন, অথচ আপনি বলছেন ও আপনাকে কোনোদিন পাত্তা দেয়নি! জাভিয়ান এমিলিও চৌধুরীতো চরিত্রহীন! কিন্তু আপনি তো অনেক সুন্দরী, স্মার্ট। সে আপনাকে কেন পছন্দ করল না?”
ভ্যালেরিয়া চিৎকার করে উঠল “কী বললে?! জাভিয়ান ক্যারেক্টারলেস? এসব আজেবাজে কথা তোমাকে কে বলেছে?”
ভ্যালেরিয়ার এই হঠাৎ আক্রমণাত্মক মেজাজে তান্বী কিছুটা দমে গেল, কিন্তু সেও দমবার পাত্রী নয়।”কেন? সে তো নিজেই একবার দম্ভ করে বলেছিল যে তার জীবনে আমি হলাম ৯৮ নাম্বার মেয়ে! তার মানে আমার আগেও তার জীবনে ৯৭ জন ছিল। আর ওই যে আপনার ভাই—ঝড়তুফান মাফিয়াটা—সেও তো বলল যে তারা নাকি একে অপরের পছন্দের নারীর সাথে… ওইসব জঘন্য সম্পর্ক করে। মানে শেয়ার করে।”
তান্বীর মুখে ‘শেয়ার’ করার কথাটা শুনে ভ্যালেরিয়া স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলছে না। সে জানে মেইলস্ট্রোম কেন তান্বীকে এই মিথ্যেটা বলেছে। মেইলস্ট্রোম আসলে তান্বীর মনে জাভিয়ানের প্রতি ঘৃণা তৈরি করতে চায়, যাতে তান্বী কোনোদিন জাভিয়ানের কাছে ফিরে যাওয়ার কথা না ভাবে।
ভ্যালেরিয়া দীর্ঘক্ষণ চুপ করে রইল। সে খুব ভালো করেই জানে যে মেইলস্ট্রোম আর জাভিয়ানের মধ্যে এক অঘোষিত যুদ্ধ চলছে। কিন্তু মেইলস্ট্রোম যেটা বলেছে, তার ওপর কথা বলার সাহস বা ইচ্ছা—কোনোটাই এখন ভ্যালেরিয়ার নেই। কারণ সে মেইলস্ট্রোমের অনুগত, আবার জাভিয়ানের জন্য তার মনে লুকানো হাহাকার।
ভ্যালেরিয়া শান্ত কিন্তু বিষণ্ণ স্বরে বললো “ব্রো যা বলেছে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে একটা কথা মনে রেখো তান্বী—মাফিয়াদের জগতে যা দেখা যায় তা সত্যি নয়, আর যা শোনা যায় তার পেছনেও থাকে অনেক গভীর রহস্য।”
ভ্যালেরিয়া তান্বীর প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিল না। মেইলস্ট্রোম যে বিষবৃক্ষ তান্বীর মনে রোপণ করেছে, তার ওপর কথা বলে ভাইয়ের পরিকল্পনা নষ্ট করার ঝুঁকি সে নিতে চায় না।
ভ্যালেরিয়া শুধু একবার আড়চোখে তান্বীর দিকে তাকাল। মেকআপহীন ফ্যাকাশে মুখ, চোখের নিচে কান্নার কালচে দাগ, এলোমেলো চুল—তবুও মেয়েটার চেহারায় এমন এক মায়াবী আভাআছে যা ভ্যালেরিয়াকে ঈর্ষান্বিত করে তুলল। সে মনে মনে ভাবল, “সাধারণ মেয়ে? না, জাভিয়ান এমিলিও চৌধুরী সাধারণ কোনো কিছুর পেছনে ছোটে না। এই মেয়েটার চোখের ওই গভীরতা যেকোনো পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ওই নিষ্পাপ চাহনিই হয়তো জাভিয়ানের মতো হ্নদয়হীন আর মেইলস্ট্রোমের মতো পিশাচকে বশ করেছে।”
ভ্যালেরিয়া কোনো কথা না বলে কেবল ঠোঁট উল্টে এক রহস্যময় হাসি দিল। তারপর নিজের উঁচু হিলের ‘ঠক-ঠক’ শব্দ তুলে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। সেই শব্দের প্রতিধ্বনি তান্বীর মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করল।
তান্বী একা ঘরে বসে রইল। তার কানে এখনো মেইলস্ট্রোমের বলা সেই কুৎসিত কথাগুলো বাজছে—তারা নাকি একে অপরের নারী শেয়ার করে! সে ঘৃণাভরে নিজের চোখ বন্ধ করে ফেলল।
মেইলস্ট্রোম সমুদ্রের দিকে তাকিয়ে সিগারেট টানছিল। ভ্যালেরিয়া তার পাশে গিয়ে দাঁড়াল আর বললো “ব্রো, মেয়েটা তো তোমার আর জাভিয়ানের চরিত্র নিয়ে বেশ সন্দিহান। তুমি কি সত্যিই ওকে বিশ্বাস করিয়েছো যে তোমরা একে অপরের মেয়ে শেয়ার করো?”
মেইলস্ট্রোম ধোঁয়া ছেড়ে বললঝ “ঘৃণা হলো সবচেয়ে শক্তিশালী দেয়াল, ভ্যালেরিয়া। ও যদি জাভিয়ানকে ঘৃণা করে, তবেই ও পালানোর চেষ্টা করবে না। আমি চাই জাভিয়ান যখন ওর সামনে আসবে, তান্বী যেন ওকে ত্রাণকর্তা নয়, বরং এক জানোয়ার হিসেবে দেখে।”
মেইলস্ট্রোমের কথা শুনে ভ্যালেরিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে তার ভাইয়ের নিষ্ঠুরতা জানে, কিন্তু এভাবে একজনকে মানসিকভাবে শেষ করে দেওয়াটা তার কাছেও একটু বেশিই মনে হচ্ছে। সে মেইলস্ট্রোমের চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করল। “ব্রো, তুমি জাভিয়ানকে ওর চোখে ক্যারেক্টারলেস বানিয়েছো, ওকে ছোট করেছো—এটা তো পেছন থেকে ছুরি মারার মতো কাজ হলো। আমি জানতাম ‘মেইলস্ট্রোম’ শত্রুর সামনে দাঁড়িয়ে বুক চিরে দেয়, সে কখনো পেছন থেকে আঘাত করে না। তুমি কি তবে দুর্বল হয়ে পড়ছো?”
মেইলস্ট্রোম সিগারেটের ধোঁয়াটা জানালার দিকে ছেড়ে দিয়ে এক বিষণ্ণ কিন্তু তীক্ষ্ণ হাসি হাসল। সে ভ্যালেরিয়ার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে এখন এক ঠান্ডা লড়াইয়ের নেশা।
“এটা পেছন থেকে ছুরি মারা নয় ভ্যালেরিয়া, এটা হলো ‘কৌশল’। যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র পেশিশক্তি আর ক্ষমতা দিয়ে জেতা যায় না। সেখানে বুদ্ধি আর কৌশলও দরকার হয়। জাভিয়ান শক্তিশালী, সে নির্মম, কিন্তু তার মাথায় কোনো কৌশল নেই। সে শুধু জানে ধ্বংস করতে। আর আমি জানি কীভাবে মানুষের বিশ্বাস নিয়ে খেলতে হয়।”
মেইলস্ট্রোম টেবিলের ওপর রাখা ম্যাপটার দিকে আঙুল নির্দেশ করে বলতে লাগল। “জাভিয়ান যদি তান্বীর সামনে হিরো হয়ে আসে, তবে তান্বী ওর পায়ে লুটিয়ে পড়বে। কিন্তু আমি যদি জাভিয়ানের ইমেজটা ওর সামনে এক লম্পট আর জানোয়ারের মতো তৈরি করতে পারি, তবে জাভিয়ান সামনে এলেও তান্বী নিজেই ওর থেকে দূরে সরে যাবে। আমি চাই জাভিয়ান নিজের জয় দেখেও হেরে যাক। ও যখন বুঝবে ওর স্ত্রী ওকে ঘৃণা করে, তখন ওর যে বুকটা ফাটবে—সেই আনন্দটাই আমার আসল জয়।”
ভ্যালেরিয়া অবাক হয়ে তার ভাইয়ের এই গভীর ষড়যন্ত্রের কথা শুনছিল। মেইলস্ট্রোম আসলে জাভিয়ানকে শারীরিকভাবে মারার আগে মানসিকভাবে পঙ্গু করতে চায়।
“জাভিয়ানের কাছে শক্তি আছে, কিন্তু আমার কাছে আছে ওর সবচেয়ে বড় দুর্বলতার চাবিকাঠি। বুদ্ধির এই দাবার চালটা ও ধরতেই পারবে না। ও কেবল শক্তির লড়াইয়ে লড়তে জানে, আর আমি ওর মনের গহীনে আগুন লাগিয়ে দেব।”
ডিজায়ার আনলিশড পর্ব ২৩
ভ্যালেরিয়া কেবল নিজের হিলের ঠক-ঠক শব্দ করে সেখান থেকে বেরিয়ে এল। তার মনে হলো, মেইলস্ট্রোম জাভিয়ানকে নিয়ে এক ভয়াবহ নরক তৈরি করছে। কিন্তু জাভিয়ান কি আসলেও এতটা বোকা? নাকি সে এই কৌশলের জাল ছিঁড়ে ফেরার কোনো পথ ইতোমধ্যে বের করে ফেলেছে?
