ফিরে গেছে কত আলো পর্ব ৮০
শানজানা আলম
ঐশি হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে অনেকক্ষণ। সংজ্ঞাহীন। কড়া ডোজের সিডাটিভ স্প্রে করা হয়েছে। তবে আঁধো জাগরনে বুঝতে পারলো, কেউ তাকে নিয়ে যাচ্ছে কোথাও। গাড়িতে তুলছে, কারো কাঁধে মাথা রেখে ঐশির ঝিমুনি কমলো না। সমস্ত শরীর অসাঢ়, সে মৃত নাকি জীবিত, বিষয়টা বুঝতে পারলো না।
কিন্তু তাকে কোথায় নিয়ে যাচ্ছে, সেটাও ঐশি বুঝতে পারলো না।
জ্ঞান ফেরার পরে ঐশি নিজেকে নিজের ফ্ল্যাটে আবিস্কার করল। হাত পা খোলা, নিজের বেডরুমে। অনবরত কলিংবেল বাজছে! এখানে তাকে কে আনলো, নাসিরের লোক? তার কি হয়েছিল।
মাথা প্রচন্ড ভার হয়ে আছে,
কোনো মতে উঠে দরজা খুলে দেখল, ওর পিএ মেয়েটা দাঁড়িয়ে আছে।
ঐশি টলছে, মেয়েটা ঐশিকে ধরে ফেলল। ঐশি জ্ঞান হারিয়ে ফেলল৷ নাসিরের কথা মতো, ঐশিকে নার্সিং হোমে ভর্তির ব্যবস্থা করা হলো।
নাসির আভাকে ফোন করেছে। আভা পুরো বিষয়টা জেনে কোনো প্রতিক্রিয়া দেয় নি এখনো, নাসিরের ফোন দেখে আভা একটু হাসলো।
আভা ফোন পিক করার সাথে সাথে, নাসির বলল, আভা, আই এ্যম সরি!
আভা বলল, কিছু অপরাধ সরিতে মাফ হয় না নাসির।
আমি জানতাম একদিন তুমি বিপদে পড়বে। সেই বিপদেই তুমি পড়েছ!
-আভা প্লিজ হেল্প মি, মায়ের সাথে কথা বলো।
একটা কিছু করো আভা!
আভা বলল, আমি কি করব, কি করতে পারি আমি?
নাসির বলল, পারবে, তোমার ইন্টারফেয়ারে পুরো বিষয়টা সহজ হয়ে যাবে। তুমি ভাবো, প্লিজ আভা! তুমি যা চাও, সেটাই হবে!
আভা বলল, সেটা কখনো হয় নি নাসির! তুমি আজ এর সাথে, কার তার সাথে শুয়েছ! ঘরে ফেরো নি!
নাসির বলল, আভা, যেখানেই যাই, আমার সাম্রাজ্যের রাণি শুধু মাত্র তুমি!
আভা বলল, রাজত্ব দিয়ে আমি কি করব নাসির, তোমাকে আমি কখনো পাই নি। তোমারই মন নেই সংসারে! এনিওয়ে, বিপদে পড়েছ, আমি দেখছি কি করা যায়। ডোন্ট ওরি!
আভা এসেছে মিসেস নওফেলের কাছে।
মিসেস নওফেল প্যাডিকিওর নিচ্ছিলেন। আভা ডাকলো, মামনি, আসব?
-হুম এসো, কিছু বলবে?
আভা এসে চুপচাপ বসলো।
-না, কি আর বলব! কিচ্ছু বলার নেই!
মিসেস নওফেল বললেন, আপসেট হয়ো না। পৃথিবীর কোনো পুরুষই শুদ্ধ না। মনে করো, তোমার হাজবেন্ড একটু বেশিই খারাপ!
আভা বলল, মা আপনি কেন নাসিরকে শাসন করেন নি?
শাসন করে কি হবে, শাসন করে নিষেধ করে আমি কতক্ষণ আটকে রাখব!
আভা বলল, মেয়েটা যদি মিডিয়ায় যায়?
-গেলেও নিউজ হবে না৷ সবাইকে ইন্সট্রাকশন দেওয়া আছে, কেউ নিউজ করবে না। সে এমন গুরুত্বপূর্ণ কেউ না৷
-মা, ওকে এত তুচ্ছ হালকা ভাবে নেওয়া মনে হয় ঠিক হবে না৷
-কি করতে চাও?
আভা বলল, ওর সাথে ডিল করতে চাই। দুবাইয়ে আমার যে ফ্ল্যাটটা আছে, ওখানে শিফট করে দিতে চাই। এই শর্তে যে, এবর্ট করে ফেলবে। আর কখনো এদিকে আসবে না।
মিসেস নওফেল বললেন, যদি না করে?
আভা বলল, সেটা কথা বলে দেখতে হবে ওর সাথে।
মিসেস নওফেল বললেন, মেয়েটা আপাতত নার্সিং হোমে আছে। দেখো সেখানে কি করতে পারো।
আভা বলল, ঠিক আছে মামনি!
– আমার মনে হয়, মেয়েটার সাথে কোনো ডিলে যাওয়া ওয়াইজ ডিসিশান হবে না। তবে ওর সাথে এই মুহুর্তে কিছু করার আগে একশবার ভাবতে হবে।
-তাহলে ওকে নার্সিংহোমে কেন রাখা হলো?
-এজন্য কারন নার্সিংহোমে কোনো নিউজ হবে না।
আমার আয়ত্বে থাকবে, নজরবন্দি।
আভা জানতে চাইল, মা আপনার কোনো পরামর্শ আছে?
ফিরে গেছে কত আলো পর্ব ৭৯
-একটু চিন্তা করি আভা, এই মুহুর্তে তোমাকে খুব শক্ত হতে হবে। প্রতিটি পদক্ষেপ ভেবে নিতে হবে।
আভা বলল, মা এত ক্ষমতা আপনাদের, একটা সাধারণ মেয়ের জন্য এত ভাবতে হবে?
মিসেস নওফেল বললেন, আমি অলরেডি একটা ভুল স্টেপ দিয়েছি, কেউই সাধারন না, ওকে কাজে লাগিয়ে আমাদের পেছনে লেগেছে একটা চক্র। অনেক সময় ছোট্ট ছিদ্র থেকেই সাপ ঘরে ঢুকে পড়ে। তাই কোনো ভুল স্টেপ না আভা। বি স্ট্রং! আমার একটা প্ল্যান বি আছে, নাসির ফিরুক আগে। তারপরে দেখছি।
