Home এমপি তামিম সরকার এমপি তামিম সরকার পর্ব ৯৬

এমপি তামিম সরকার পর্ব ৯৬

এমপি তামিম সরকার পর্ব ৯৬
কায়নাত খান কবিতা

১ মাস ২৩ দিন পর….
” সাদিয়া..এই সাদিয়া..সাদিয়ার বাচ্চা! তুমি বাইরে আসবা না-কি তোমার বাসায় বো’ম ফেলুম?”
সাদিয়াদের বাসার নিচে দাড়িয়ে খুব জোড়ে জোড়ে চিৎকার করতে থাকে বো’মা সাকিব!!
” সাকিব প্লিজ চলে যাও! এতো রাতে চিৎকার করো না! বাবা বাসায়!”
” তুই নিচে নামবি? না-কি বো’ম মারুম?”
সাদিয়া খুব আতঙ্কে পড়ে যায়! এতো রাতে যে সাকিব তার বেলকনির সামনে এসে চিৎকার শুরু করবে সে কল্পনা ও করতে পারেনি! সাকিব হাজার বার কল দেওয়ার পর ও সাদিয়া তার কল ধরে না! ভেবেছিলো সাকিব ঠান্ডা হতেই সে তাকে বোঝাবে! কিন্তু সে যে রাতের বেলা এভাবে তার বাড়ির সামনে এসে হই হুল্লোড় করবে এটা দূরস্বপ্নে ও ভাবেনি সে!

সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে! আর বোঝায় সে আসছে! খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে বাসার বাইরে বের হয় সাদিয়া! তার বেলকনির ঠিক নিচে বাইক নিয়ে দাড়িয়ে থাকে পঞ্চ পান্ডব!
সাদিয়া নিচে আসতেই সাকিব তার হাত ধরে টান দিয়ে চিপা গলিতে নিয়ে আসে!
” দেখছোস নি কারবার, মাইয়া নিয়া চিপায় চইলা গেলো বো’মার বাচ্চা!”
সাকিবকে সাদিয়ার সাথে চিপায় যেতে দেখে মাহির প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে! সে আজ অব্দি একটা মেয়ের ও হাত ধরতে পারলো না, আর সাকিব মেয়ে নিয়ে চিপায় চলে গেলো! পাশ থেকে মানিক বলে উঠে,

আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন 

” ক্যান তোর কি জ্বলে?”
” প্রেম হলো ঠিক পা’দের মতো, নিজের টা ছাড়া অন্যেরটা সহ্য হয় না!”
মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে, কালা মানিক, টাকলা রফিক, পেট মোটা মফিস হাসতে থাকে! খুব জোড়ে হাসা যাবে না! কারণ বো’মা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত!
সাকিব সাদিয়াকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে!
” তুমি আমার ফোন ধরো না ক্যান? কী সমস্যা? ”
” তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব!”
” why sadia why? Why this অত্যাচার?
সাদিয়া তার চোয়াল শক্ত করে ফেলে! আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়! সাদিয়া একটু গোলুমোলু হওয়াতে তার ধাক্কার বেগ সাকিব সামলাতে পারেনি! সোজা নিচে গোবরে পড়ে যায়!

” আমি তোমার সাথে আর রিলেশনশিপে থাকতে চাইনা সাকিব!”
সাকিব উঠে খুব শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে!
” ক্যান সাদিয়া?”
” কারণ আমি তোমাকে ভালোবাসি না!”
সাদিয়া নিজের কাধ থেকে সাকিবের হাত এক ঝাটকা মে’রে ফেলে দেয়! তারপর সামনের দিকে পা বাড়ায়!
” ভালোই যদি না বাসো! তাহলে আমার মনে এতো জায়গা নিছিলা ক্যান সাদিয়া?”
সাদিয়া পিছনে ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে!
” আমি যে মোটা তাই!”
সাদিয়া গটগট করে হেটে যেতে থাকে! আজ অবশেষে সাকিবের সাথে তার সব কিছু শেষ হলো! সাকিব ওভাবেই দাড়িয়ে থাকে! আজ তার ক্রাশের থেকে সে বিশাল বড় একটা বাঁ’শ খেলো! চার পান্ডব ও দাড়িয়ে দাড়িয়ে দেখতে থাকে সবটা!

” আহারে আমার বো’মার বাচ্চা! শেষমেষ ছ্যাকা খাইয়া ব্যাকা হইয়া গেলো!”
মানিকের কথা শুনে সকলে অট্ট হাসিতে ফেটে পড়ে! কেউ কল্পনা ও করতে পারেনি যে সাকিব ও প্রেমে পড়বে! তা ও এতোটা গভীরভাবে!
” শা’লার ভাই, এই বো’মার বাচ্চা ইট নিয়া কই যায়!”
” আছলেই তো রে মানিক্কাহ! ”
চার জন সাকিবের দিকে তাকিয়ে থাকে, সে হঠাৎ ইট হাতে কেনো নিল? তার মতো যখন তখন হাতে বো’ম চলে আসে, আজকে তার বদলে ইট!
” সাদিয়ার বাচ্চাআআআ!”
” ওরে বাপ রে…!”
সাকিব ইট নিয়ে সাদিয়ার পিছনে দৌড় লাগায়, সাদিয়া ভয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে!
” মট’কির বাচ্চা, খা’ড়া তুই আজকে!”

বাড়ির চার পাশে ইট দিয়ে সাদিয়াকে ধাওয়া করে সাকিব! আর সাদিয়া ও নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে!
”শা’লার ভাইরা, ধর বোমা’রে, ছেমড়ির মাথা ফাটাই’বো ওই!”
মাহিরের কথা মতো সকলে ছুটে যায়, সাকিবকে আটকাতে! অকালে তামিমের হাতে মা’র খাওয়ার ইচ্ছে নেই তাদের! চার জন সাকিবকে জাপ্টে ধরে! শুধু ধরে বললে ভুল হবে সে যেনো নড়তে পারে রীতিমতো এতোটাই জোড়ে ধরে!
” ছাইড়া দে আমারে, মট’কির মাথা ফাডা’মু আমি!”
” মাহির ভাই বাচান!”
” কেডা বাইচো তোরে ম’টকি, আজকে তুই শেষ! ”
” সাকিব তুমি প্লিজ এমন করো না!”
” মাইনষের হার্টের মূল কোটি টাকা, আর তোরে আমি মাগনা দিছিলাম মট’কি, আজকে তুই শেষ! ”
সাকিব নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় নিজেকে ছাড়ানোর! আজকে আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না! মাথা তার ফাটা’বেই সাকিব!

” আমাগো না হওয়া ভাবি, আপনে বাইত যান গা, এই বোমা’রে আমরা সাইজ করতাছি! ”
মাহির বলতে দেরি, সাদিয়ার দৌড়ে বাড়ির ভিতরে ঢুকতে দেরি নেই!
” মটকি খা”ড়া তুই আজকে! ”
সাকিবের কথাকে পাত্তা না দিয়ে সাদিয়া নিজের প্রাণ বাচিয়ে পালাই!
” সাকিব্বাহ, শান্ত হয় ভাই, তুই বেড়া মানুষ, প্রেরেমে ছ্যাকা খাইলে হইবো?”
মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের! আসলেই তো সে তো ছেলে মানুষ! এতো পাগলো তার দ্বারা মানাই না! সাকিব শান্ত হয়ে যায়! বাকিরা ও তাকে ছেড়ে দেয়!

” ঠিক কইছোস ভাই! ভালোবাসার মাকে লাল সালাম!”
” এই তো বাপের বেডা! ”
” আজকের পর থেকে ওরে পুরোপুরি ভুইলা যামু, ওর কিছু মনে রাখবু না!”
চার জন একসাথে হাত তালি দিয়ে উঠে! এই তো বো’মা সাকিব তার আসল রূপে ফিরে এসেছে!
” সাবাস বেডা, আই চা খাই!”
চা খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছলছল করে উঠে, বাকিরা ও কিছু বুঝতে পারে না, হঠাৎ হলোটা কী? চা খাওয়ার সাথে চোখে পানি আসার সম্পর্ক কী?
” কী হয়েছে সাকিব? কান্দোস ক্যালা? চল চা খাই!’
” সাদিয়া চা খাইতো রে..!”
সাকিব আফসোসের সাথে বলে উঠে, আর বাকিরা মাথায় হাত দিয়ে উঠে, এই বললো সাদিয়াকে মনে রাখবে না, আর এখনই সাদিয়া চা খেতে বলে সে ইমোশনাল হয়ে গেলো? চার জনই সাকি’বের পিঠে কিল-ঘুষি মা’রতে থাকে!
” হালা, গরিবের কাবির সিং! যা সর!”
চার জন সাকিবকে ধরে বাইকে বসায়! কেউ কখনো ভাবতে পারেনি, সাকিব ও কারো প্রেমে পড়বে!
ঠিক ১ মাস ২৩ দিন আগের কথা! তাদের এইচএসসি রেজাল্ট বের হওয়ার দিন!

” আমি খালি রেজাল্ট দেখবো!”
ল্যাপটপ হাতে নিয়ে সরকার বাড়ির সোফাতে বসে থাকে তামিম! তার সামনে মাথা নিচু করে দাড়িয়ে থাকে ছয় শয়তান! ছয় জনই খুব টেনশনে থাকে! কারণ পরীক্ষা কেউ ভালো দেয়নি! আর ফেল করলে তামিম পিঠের ছাল তুলবে!
তারা খুব ভয়ে ভয়ে থাকে! তামিম এক এক করে সকলের রেজাল্ট বের করে! তারপর শামসুর দিকে তাকায়!
” একটা চ্যালা কাঠ নিয়ে আয়!”

তামিম শামসুকে নির্দেশ দিতে দেরি ছয় জনের তার সামনে থেকে পালাতে দেরি নেই!
ছয় জন ছয় দিকে দৌড় লাগায়! তামিম ও উঠে খুব রেগে বাইরে যেতে থাকে! তার মান ইজ্জত আজকে সব শেষ!! ছয়টা গাধা মানুষ করছে সে! এতো ভালো ভালো শিক্ষক দিয়ে পড়িয়ে ও লাভ হলো না!
তামিম লাঠি নিয়ে সোজা সরকার বাড়ির গার্ডেনে চলে আসে! কারণ সে জানে, গার্ডেন ছাড়া কোথাও লুকানোর জায়গা নেই তাদের! কড়া ভাবে নির্দেশ দেওয়া রয়েছে, কেউ যেনো সরকার বাড়ি থেকে বের না হয়!
এদিক ওদিক চোখ ভালো ভাবে তাকিয়ে ও ছয় শয়তানের চুলের ও হুদিস পায় না তামিম! একে তো সকলের খারাও রেজাল্ট তার উপরে সব গুলো লুকানো, তামিমের মেজাজ ৪২০ হয়ে যায়! আজকে আর কারো রক্ষা নেই!
বেশ কিছু ক্ষণ বাইরে দাড়িয়ে থাকে তামিম! তারপর সোজা বড় গাছ গুলো দিকে চলে যায় তামিম! সাথে শামসু, আইয়ুব, আয়েশা সরকার, আর কিছু গার্ড ও রয়েছে!

” শামসু! বড় বন্দু’ক টা নিয়া আই জলদি!”,
তামিমের কথা মতো চট জলদি বড় বন্দু’ক নিয়ে আসে শামসু, আর তার হাতে দিয়ে দেয়!
ব’ন্দুক হাতে নিয়ে উপরে দুইবার গু’লি চালায় তামিম! তামিম গু’লি চালাতেই বড় নারকেল গাছ থেকে ধপাস করে তার পায়ের সামনে বো’মা সাকিব আর মাহির পড়ে যায়!
” গেছে গেছে মানজা গেছে রে…!”
” শা’লার ভাই, নিজে পরবি ভালো কথা আমারে টান দিলি ক্যান!”
সাকিব মাহির একজন আরেক জনকে দোষারোপ করতে থাকে, অপর প্রান্তে তামিম খুব শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে! সাকিবের চোখ চলে যায় তামিমের হাতে থাকা বন্দু’কের দিকে!
” পূর্ব পারের পুশকনির ধারে আমারে মাটি দিস রে!”
সাকিব পকেট থেকে কালো চশমা বের করে চোখে দিয়ে মাটিতেই শুয়ে পড়ে, একদম লাশের মতো! মাহির আস্তে আস্তে উঠে দাড়ায়!

এমপি তামিম সরকার পর্ব ৯৫

” আসসালামু আলাইকুম আব্বা! ”
তামিম নিজের ব’ন্দুকটি শামসুর হাতে দিয়ে দেয়
” ভয় কী জিনিস দেখছোস রে শামসু! ভাইরে ও বাপ ডাকায়!”
তামিম নিজের পা থেকে জুতো খুলে সামনে তাকাতেই দেখে বো’মা সাকিব এবং মাহির দু’জনেই গায়েব!
” আমি তিন অব্দি গুনবো, তার আগে যদি আমার জাও’রা পোলাপান গুলো বের না হয়! সরকার বাড়ির পিছনে প্রত্যেকের কবর দিমু!”

এমপি তামিম সরকার পর্ব ৯৭