জাহানারা পর্ব ৫৭
জান্নাত মুন
দিগন্তের কিনারে ভাসমান অর্ধচন্দ্র। ছোট্ট হলেও তার সৌন্দর্যে বিন্দুমাত্র ভাঁটা পড়ে নি। শীতের কোমল ছোঁয়ায় চারদিকে নেমে এসেছে হালকা কুয়াশার চাদর। চাঁদের রুপালি আলো আর বাগানের রঙিন লাইটের মিশেলে দৃশ্যমান বাতাসে ভেসে থাকা তুলোর মতো কুয়াশা চারদিকে ছড়িয়ে আছে। নিস্তব্ধ এই রাতকে আরও রহস্যময় করে তুলেছে সেই দৃষ্টিনন্দন আবহ।
বিশাল চৌধুরী বাড়ির এক কোণ থেকে ভেসে আসছে ভায়োলিনে তোলা চমৎকার সুর।জানালায় বসে আছে রমণী। কাঁধের কাছে ভায়োলিন রেখে চোখ বন্ধ করে আপন মনে সুর তুলছে।আকাশের অর্ধচন্দ্রও যেন তার দিকে চেয়ে সেই সুর উপভোগ করছে।বাইরের মৃদু শীতল হাওয়ায় রমণীর সামনের কিছু চুল উড়ছে।এই শীতল হাওয়ায় সাধারণত শরীরে কম্পন ধরার কথা।কিন্তু রমণীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এই শীতলতা যেন তাকে স্পর্শ করতে পারছে না।তার চেহারায় ফুটে উঠেছে এক আলাদা মুগ্ধতার চাপ।ঠোঁটের কোণে ঝুলে আছে ক্ষীণ হাসির রেখা।
সে ভায়োলিনের তারে বাউ চালিয়ে সুর তুলছে।বেশ কিছুক্ষণ পর সে থেমে যায়।এদিকে এতক্ষণ যাবৎ বিছানায় দু’পা ভাজ করে বসে, সারা শরীর কম্ফোর্টারে মুড়িয়ে, দু গালে হাত দিয়ে মনযোগ সহকারে ভায়োলিনের সুর শুনছিলো নোহা আর ইতি।সুর থামতেই হুশ ফিরলো।নোহা সহসা বলে উঠলো,
–“মীরা সিস থেমে গেলে কেন?”
মীরা চোখ দুটো খুলে আকাশের দিকে তাকালো।সেখানে চাঁদের পাশে ঝলমল করতে থাকা লক্ষ লক্ষ তারার মেলা।মীরা মৃদু হাসলো।তার মাধুর্য কন্ঠে বেখেয়ালি আওড়ালো,
–“পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী যে।”
ইতি মুখ ভার করে বললো,”কিন্তু আমার শুনতে খুব ভালো লাগছিলো।”
নোহাও নেকামি কন্ঠে মাথা নাড়িয়ে বললো,
–“আমারও ভালো লাগছিলো।”
মীরা ফের মন ভুলানো হাসলো।মুক্তোর মতো ঝলমল করে উঠলো দাঁত-কপাটি।সে বললো,”এটাই যে প্রকৃতির এক বিষাদময় নীতি। যা তোমার সবচেয়ে পছন্দের, তা সহজেই হারিয়ে যায়।”
মীরার বাক্য শেষ হতেই নোহা কম্ফোর্টার সহ বিছানা থেকে নেমে মীরার পাশে এসে দাঁড়াল।পিছনে বিছানায় বসে থাকা ইতি শীতে কাঁপতে কাঁপতে বললো,”নোহাপু কম্ফোর্টার নিয়ে চলে গেলে কেন?এখন আমার ঠান্ডা লাগছে।উওওও…”
নোহা কম্ফোর্টার দিয়ে নিজেকে পেচিয়ে নিয়েছে। মুখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।নোহা বললো,”লিটিল গার্ল তুমি আরেকটা পড়ে নাও।”
নোহা মীরার দিকে তাকিয়ে বললো,”আমার মুড অফ ছিলো।তোমার ভায়োলিনের সুর শুনে খুব ভালো লাগছিল। এখন আবার মুড অফ হয়ে গেছে,হু।”
মীরা আকাশের থেকে দৃষ্টি সরিয়ে নোহার দিকে তাকালো। মেয়েটা বাচ্চাদের মতো সরল চেহারা করে দাঁড়িয়ে।মীরা স্মিথ হেসে নোহার কপালে ঠুকা দিয়ে বললো,”তোর আবার মুড অফ কেন?”
নোহার চোয়াল ঝুলে পড়লো।সে জানালার উপর হাতের কনুইয়ে ভর দিয়ে দুগালে হাত রাখলো।আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো,”জান সিস আমার না সিক্স মান্থ ধরে কিছুই ভালো লাগে না।খালি ইচ্ছে করে জিতু বেইবিকে দেখতে।তার সাথে একটু কথা বলতে।আমি লন্ডন ছিলাম তখন বেবিকে খুব মিস করেছি।জান, আমি প্রতিদিন ডিফরেন্ট নাম্বার দিয়ে কল করতাম।শুধু মাত্র জিতু বেইবির ভয়েস শুনার জন্য। আমি প্রতিদিন তাকে নিয়ে ড্রিম দেখি।সে প্রিন্সের মতো আমার সামনে দাঁড়িয়ে থাকে।আমার হাতে কিস করে।জান আমি দেশ থেকে যাওয়ার আগে জিতু বেইবির একটা জাঙ্গু চুরি করে নিয়ে গিয়েছিলাম।সেটা প্রতিদিন দেখতাম।ঘুমানোর সময় প্রতিদিন পড়ে ঘুমাতাম। আমি ফিল করতাম অলওয়েজ হি ইজ উইথ মি।বাট আজ সেটা দুষ্টু চোরে নিয়ে গেছে। আই ফিল সো সেড,হু।”
নোহার কথা শুনে এতক্ষণ চোখ উল্টোচ্ছিল ইতি।কিন্তু শেষ কথা শুনা মাত্র মুখে হাত ধরে দুষ্টু হাসলো।এদিকে নোহার মুখে এসব শুনে মীরা হতবিহ্বল। সে হাসবে না দুঃখ প্রকাশ করবে তা বুঝতে পারছে না।নোহা, মানে লন্ডনের অন্যতম পরিচিত প্লে গার্ল। বড়লোক বাপের বিগড়ে যাওয়া আদরের একমাত্র মেয়ে কিনা এসব বলছে!!মীরা হতবাক নয়নে নোহার শিশুসুলভ চেহারার পানে চেয়ে।খানিক সময় পর মীরা দীর্ঘ শ্বাস ছাড়ে।নোহার মাথায় হাত বুলিয়ে বলে,
–“এসব উল্টো পাল্টা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল।”
–“হ্যাঁ হ্যাঁ ঝেড়ে ফেল।”
মীরার পরেই ইতি বলে।মীরা আর নোহা দুজনেই ইতির দিকে তাকালো।ইতি চোরের মতো চেহারা করে ফললো।নোহা নাকের পাঠা ফুলিয়ে বললো,”মোটেও এটা উল্টো পাল্টা ভাবনা না।ইট’স মাই ফিলিংস।”
ইতি আড়ালে মুখ বেঁকিয়ে নোহাকে ব্যাঙ্গ করে বরবির করলো,”ইট’স মাই ফিলিংস।”
নোহা পুনরায় জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলো মন খারাপ করে।জাঙ্গিয়া চুরির সুখে মেয়েটা এখনো কাতর। মীরা আকাশের দিকে তাকিয়ে আনমনে বললো,
❝অতঃপর দিনশেষে রূপবতী-গুণবতীও খুব বাজে ভাবে পরাজিত হয় ভাগ্যবতীর কাছে।❞
কিছুক্ষণ আগে বাজার থেকে টাটকা শাকসবজি আর মাছমাংস এসেছে।আমি রুমেই শুয়ে ছিলাম।শরীরটা কেমন যেন দুর্বল লাগছে।ঠান্ডাও লাগছে বেশ। মনে তো হচ্ছে ভেতরে জ্বর বয়ে যাচ্ছে। মুখটা কেমন যেন তেতো তেতো হয়ে আছে।কম্ফোর্টার মুড়ি দিয়ে শুয়ে ছিলাম।ইফান বেলকনিতে দাঁড়িয়ে ঠোঁটে একটার পর একটা সি’গা’রেট ধরিয়েছে।আর কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে।তখন পলি এসে আমাকে ডাকে। আমিও শরীরের কথা ভুলে নিচে চলে আসি।
আমি রান্নাঘরে আসতেই কাকিয়া শুধায় কি খাব?আজ সবার পছন্দের আইটেম তৈরি হচ্ছে। আমার কি খেতে পছন্দ সেটা জানার জন্যই ডেকে নিয়ে আসা।আমি বললাম তোমাদের যা ইচ্ছে কর।আমার আজ কোনো কিছুই ইচ্ছে করছে না।তারপর আমিও রান্নার কাছে হাত লাগিয়েছি।কাকিয়া তরকারিতে নাড়াচাড়া করছে।আমি অনেকক্ষণ ধরে দেখছি তিনি উশখুশ করছে কিছু বলার জন্য।আমিই শুধালাম,
–“কাকিয়া তুমি কিছু কি বলবে?”
তিনি অপ্রস্তুত হাসলেন।বললেন,”জাহান আজ তুমি যে শাড়ি পড়লে না।হঠাৎ সেলোয়ার-কামিজ!”
আমি হালকা হেসে বললাম,”আসলে অনেকদিন ধরে পড়া হয় না তো তাই আরকি।”
–“সে বুঝলাম। তোমাকে দেখতেও বেশ মিষ্টি লাগছে।কিন্তু জানই তো বাড়ির পুরাতন রীতি। মা দেখলে রাগ করবে।”
–“সে আমি পরে দাদিকে ম্যানেজ করে নিব।”
কাকিয়া আর কিছু বললেন না।শুধু স্মিথ হাসলো। পলির চা বানানো শেষ। কাকিয়া সেগুলো সবাইকে দেওয়ার জন্য বেরিয়ে গেলো।রান্নাঘরে এখন শুধু আমি আর পলি।পলি মিষ্টি হেসে বললো,”ভাবি তোমাকে সুন্দর লাগছে।শুধু মুখে একটু হাসি রাখ।কেমন যেন তোমায় মনমরা লাগছে।”
আমি গামলায় ময়দা ঢালছি।পলির কথায় বললাম,”শরীরটা ভালো না।মনে হয় ভেতরে জ্বর।অনেক ঠান্ডা লাগছে।”
পলি তাড়াতাড়ি আমার দিকে তাকালো।কালো ওড়নাটা মাথায় দিয়ে কাঁধে তুলে রেখেছি।পলি তার শাড়ির আচলে হাত মুছে আমার কপাল ছুঁয়ে দেখলো।বললো,”শরীরটা গরম দেখছি।তুমি রান্না ঘরে এখনো কি করছ।রুমে গিয়ে রেস্ট নেও।ঔষধ খেয়েছ?”
–“আরে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। রাতের খাবার খেয়ে ঔষধ খেয়ে নিব।”
–“পোলাও আর মুরগির মাংস হয়ে গেছে।তাছাড়া মাছ আর সবজিরও কিছু আইটেমও রান্না করা শেষ। গরুর মাংসও কসানো হয়ে গেছে প্রায়।তুমি খেতে খেতে হয়ে যাবে।”
আমি হেসে বললাম,”আরে নাহ্। তোমাদের সাথে বসে খাব।এখন খিদে পায় নি।আচ্ছা আমি বরং দুটো পরোটা বানিয়ে ফেলি। কেনো জানি পোলাও-টোলাও খেতে ইচ্ছে করছে না।গতকালও বিরিয়ানি আরও কত কি হিজিবিজি রান্না হয়েছে। আজ গা কেমন গোলাচ্ছে।
–“আচ্ছা তোমার ইচ্ছে। কিন্তু অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে ভাইয়া যদি কিছু বলে।”
পলির কথা শুনে হাসলাম।গরম পানিতে ময়দা ঢেলে নাড়াতে-চারাতে বললাম,”ও কি বলবে,,”
আমার বাক্য শেষ হওয়ার আগেই পিছন থেকে কেউ আচমকা জড়িয়ে ধরে। আমি কিছু বুঝার আগেই মেয়েলি কন্ঠ কানে আসে।
–“কি হয়েছে বউমণির?”
মীরার কথা শুনে বললাম, “ওহ্ তুমি।তেমন কিছু না।”
–“তাই,কিন্তু আমি যে শুনলাম অসুস্থ তুমি?”
–“ঐ আরকি গা গরম।”
মীরা কিছুটা বিচলিত হয়ে বললো,”লিসেন বউমণি,শরীরের উপর হেলা করা ঠিক না।আমি বিগ-ব্রোকে বলছি তুমি,,, ”
মীরাকে আমি থামিয়ে দিলাম তৎক্ষনাৎ,”এ-মা এসব কি বলছ।তোমার ভাইকে বলো না।জানই তো পাগল।এটা শুনলে না জানি কি পাগলামি শুরু করে!”
মীরা স্থির হয়ে পাশে দাঁড়াল। আমার চেহারা ভালো করে দেখে বললো,”উমম ভীষণ মনমরা লাগছে তাই না পলি?” মীরা থামে জিহ্বা কামড়ে ধরে বলে,” সরি সরি ভাবি।”
পলি ল’জ্জা পেল।কারণ মীরা পলির বেশ অনেক বছরের বড়।পলি ল’জ্জায় রিনরিন কন্ঠে বললো,”ইশশশ মীরা আপু। আমাকে নাম ধরেই ডাকবা।”
মীরা গ্যাসের চুলার উপর বসানো পাতিলে উঁকি দিয়ে দেখলো গরুর মাংস রান্না হচ্ছে। মীরা জোরে নাক টেনে ঘ্রাণ নিলো।অতঃপর বললো,”বড় ভাইয়ের বউকে কি আর নাম ধরে ডাকা যায়?ঠিক আছে তুমি আপু ডেকো।বাট আমি ভাবি ডাকবো।”
আমি ময়দা মাখতে মাখতে বললাম,”তাহলে আমিও আপু ডাকবো।তুমি আমার সিনিয়র। নাম ধরে ডাকতে ল’জ্জা লাগে।”
মীরা ঝটপট আমার মুখের কাছে তার মুখ এনে অবাক হয়ে বললো,”লাইক সিরিয়াসলি! তোমার ল’জ্জা লাগে!”
আমি হেসে বললাম,”আমার বুঝি ল’জ্জা নেই?”
মীরা কেশে আরেক পাশে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চাপা হেসে বললো,”শুনলাম গতকাল নাকি দাদির ঘুম হয় নি।”
–“আস্তাগফিরুল্লা।”
বলেই আমি চোখমুখ কুঁচকে মুখের কাছে ওড়না টেনে আরেক পাশে ঘুরে দাঁড়ালাম।ল’জ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শা’লি বুড়ি, ননদকে সব বলে দিলো!হায় খোদা এই মুখ আমি এখন কোথায় লুকায়।ল’জ্জা’য় আমি মরি-মরি অবস্থা তখনই পলি বলে উঠলো,”ভাবি তুমি কিছু জান দাদির না ঘুমানোর কারণ ? না মানে তুমিও তো কাল দাদির সাথে ছিলে।”
হায় মাবুদ তুমি আমাকে উপরে তুলে নাও। এই বুড়ি সবাইকে বলে বেড়িয়েছে নাকি?আমি আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।মীরা আর পলি একে অপরের দিকে তাকিয়ে চাপা হাসিতে ফেটে পড়ছে।আমার কানেও একটু আধটু আওয়াজ আসছে।আমার এমন নাজেহাল অবস্থা দেখে মীরা কেশে উঠলো। পরিস্থিতি স্বাভাবিক করতে বললো,”না মানে দাদি কিছু বলে নি কিন্তু, হ্যাঁ।”
আমি ঠোঁটে ঠোঁট চেপে চোখ খিচকে নিলাম।মীরা বললো বাদ দাও।দেখি জ্বর কতটুকু উঠেছে।মীরা কপালে হাত দিয়ে বললো,”উমম বেশি না উঠলেও এখনই মেডিসিন নেওয়া দরকার। টেবলেট খেয়েছ কি?”
আমার উত্তর পলি দিয়ে দিলো।মীরা শাসন করার মতো স্বরে বললো,”হোয়াট তুমি এখনো ঔষধ খাও নি?”
আমি নিজেকে স্বাভাবিক করে আবার ময়দা মাখায় মনযোগ দিয়ে বললাম,”ঔষধ খেয়ে কি আর মনের অসুখ সাড়ে।”
মীরা হঠাৎই থমকালো।আমার দিকে খানিকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইলো।তারপর মৃদু স্বরে শুধালো, “মুড অফ?”
–“এটা অলটাইম অফই থাকে।”
মীরা দীর্ঘ শ্বাস ছেড়ে বললো,”মুডটা না বড্ড বেয়াদব জিনিস। এটার ভালো খারাপের কোনো ঠিকঠিকানা নেই। যখন ইচ্ছে হয় অন হয়।আবার নিজের মতো অফ হয়ে যায়।আর সেই সময়টা ভীষণ অসহ্য লাগে।তাই তো মুড অফ থাকলেই ভায়োলিন নিয়ে বসি।”
মীরার কথায় কাজ থামিয়ে সেদিকে তাকালাম। অবাক চাহনিতে তাকিয়ে বললাম,”তার মানে আজ তুমিই ভায়োলিন বাজিয়েছিলে।আমি কাজের মধ্যে জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম এত সুন্দর করে কে ভায়োলিন বাজায়।ও মাই গড,তুমিতো অসম্ভব সুন্দর করে সুর তুলো!!”
পলিও প্রশংসা করলো।মীরা মেকি হাসলো।উপরের দিকে তাকিয়ে বললো,”সেটা সবাই বলতো তেমন পাত্তা দেই নি।আজ তোমার কথায় বিশ্বাস হলো।”
শেষ কথাটা আমার দিকে তাকিয়ে মিহি হেসে বললো।আমি চোখ সরু করে শুধালাম, “আমার কথায় এত বিশ্বাস!”
–” অফকোর্স,আমার বউমণি বলে কথা।বাই দ্যা ওয়ে,তুমি জান আমার মুড যখন অনেক বেশি অফ থাকে তখন ভায়োলিন বাজালে তার সুরের মাধুর্য আরো দ্বিগুণ বেড়ে যায়।আর যখন তার চেয়েও বেশি মুড অফ থাকে তখন বাইক নিয়ে বেড়িয়ে পড়ি।যেদিকে চোখ যায় সেদিকে ছুটি। দেন আই ফিল রিলাক্স।”
আমি মীরার দিকে অবাক নজরে তাকালাম। শুধালাম, “তুমি বাইকও চালাতে জান?”
মীরা হেসে বললো,”ইয়েস বেইবি।সেটা আমি খুব ভালো পারি।ইউ নো,আমি বাইক চালিয়ে আজ অব্ধি থার্টি টু কান্ট্রিস ভিজিট করেছি।ইনফ্যাক্ট দেশেও এবার বাইক চালিয়ে এসেছি,ইন্ডিয়া হয়ে।”
আমি আর পলি মীরার খুব প্রশংসা করলাম।আমি ইতিমধ্যে কয়েকটা পরোটা বানিয়ে ফেলেছি।পলিরও মাংস রান্না শেষ। এখন আমি পরোটা বানিয়ে বানিয়ে দিবো আর ও ভাজবে।আমি বাটার নিতে নিতে বলালম,”তোমার কথা শুনে মনে হচ্ছে মুড ভালো করার জন্য এই ট্রিকস আমাকেও ব্যবহার করে দেখতে হবে।তো কবে ঘুরতে নিয়ে যাবে?”
–“তুমি যখন বলবে তখনই।”
আমি পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাত বাড়িয়ে বাটারের কৌটা নেওয়ার চেষ্টা করছি।তখনই আমার পিছন থেকে মীরার বদলে পুরুষালি হাস্কি স্বর কানে আসতেই হাতটা থমকে গেলো।পিছন থেকে কেউ আমায় একটা উষ্ণ চাদর জড়িয়ে দিলো।অতঃপর পুরুষের শক্তপোক্ত একটা হাত আামর কোমর জড়িয়ে ধরে। নাকে ভেসে আসছে খুব পরিচিত ক্লোনের ঘ্রাণ। আমার বুঝতে এক মূহুর্ত দেরি হয় নি কে হতে পারে।আমি তড়িঘড়ি করে ঘুরে দাঁড়াতে চাইলাম।কিন্তু ইফান আমার পিঠ তার বুকের সাথে মিশিয়ে রেখেছে। ইফান আমার ঘাড়ে মুখ ডুবিয়ে হিসহিসিয়ে শুধালো,
–“কোথায় যেতে চাও তুমি? জাস্ট সে ইট ওয়ান্স।”
আমি কোমর থেকে ইফানের হাত ছাড়াতে চাইলাম।দাঁতে দাঁত পিষে বললাম,”শয়’তানের বাচ্চা ছাড় আমায়।সবাই দেখছে।”
ইফান আরও তার সাথে চেপে ধরলো।কানের কাছে মুখ এনে ঠোঁট ছুঁইয়ে শুধালো, “কে দেখছে?”
আমি রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর করলাম,”শয়’তান এখানে যে তোর বো,,,”
–“কেউ নেই এখানে।”
আমি তৎক্ষনাৎ ঘাড় হালকা ঘুরিয়ে দেখলাম, আসলেই কেউ নেই। তপ্ত শ্বাস ছেড়ে বললাম,”ছাড় আমায়, রান্না করছি।”
–“কে বলেছে রান্না করতে?”
–“আমার মুখ দিয়ে মধু ঝরার আগে ভালোভাবেই ছেড়ে দাও।”
ইফান ঠোঁট কামড়ে হেসে বললো,”তোমার মধু ঝরাতেই তো এসেছি।”
আমি চোখ রাঙালাম।ইফান আমাকে তার দিকে ঘুরিয়ে ভালোভাবে আমার গায়ে চাদরটা পেচিয়ে দিতে দিতে নমনীয় কন্ঠে বললো,”তোমার যে শীতের কাপড় নেই আগে বলনি কেন?”
আমি দৃষ্টি নত করে চুপ করে রইলাম।বিয়ের পর এটাই প্রথম শীত। তাই এ বাড়িতে কোনো শীতের কাপড় নেই। কিন্তু লোকটা বুঝলো কিভাবে?আমি ইফানের চোখের দিকে তাকালাম। ইফান আমার মাথা তার দিকে টেনে কপালে উষ্ণ চুমু এঁকে বললো,”তখন দেখলাম শীতে কাঁপছ।তাই কিনে আনালাম। পছন্দ হয়েছে?”
আমি চাদরে চোখ বুলালাম। নাহ্ মানতেই হবে লোকটার চয়েস সব সময় হাই ক্লাসিক।আমাকে কিছু বলতে না দেখে ইফান নিজেই বললো,”পছন্দ হয় নি না।কোনো ব্যাপার না।রুমে আরও অনেক ডিজাইন আর বিভিন্ন কালারের চাদর-হুডি আছে।তোমার যেটা ভালো লাগে সেটাই পড়ো।”
আমার চোখ ছানাবড়া হয়ে গেছে ইফানের কথা শুনে,”আরও আছে মানে।এতগুলো আনতে কে বলেছে?”
ইফান হালকা হেসে আমার গালে হাত বুলাতে বুলাতে উত্তর করলো,”বলতে হবে কেন?আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি।দরকার হলে মার্কেটের সব তোমার জন্য নিয়ে আসবো।ভুলে যাও কেন তুমি কার ওয়াইফ।”
দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম, “ছাড় কাজ আছে।”
–“শরীর খারাপ লাগলে করার প্রয়োজন নেই। আগামীকাল তোমার জন্য পার্সোনাল মেইড নিয়ে আসব।আজ যা লাগবে লতাকে বল করতে।”
–“আমাকে কেউ কখবো কোনো কাজের জন্য জোর করে না।আমার ইচ্ছে হলে আমি করি।আর আমার কাউকে লাগবে না।”
ইফান আমাকে ছেড়ে সরে দাঁড়াল। আমি পুনরায় পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাত বাড়ালাম বাটার নেওয়ার জন্য। কিন্তু নাগাল পাচ্ছি না।ইফান কিছুক্ষণ আমার কর্মকান্ড দেখে পিছন থেকে আমার সাথে মিশে দাঁড়িয়ে এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে। তারপর আমার বাড়িয়ে দেওয়া হাতে স্পর্শ করতে করতে বাটারের কৌটা নিলো।আমি খপ করে ইফানের থেকে কৌটাটা নিয়ে নিলাম।
–“অসভ্য!”
বলেই আমি আচমকা ইফানের পায়ে পারা মেরে সরে গেলাম।ইফান পা উঁচিয়ে বলে উঠলো, “উফফ বান্দি রোমান্টিক মোমেন্টেই তরে শয়তানে নাড়া মারে।”
আমি মুখ বাকিয়ে চোখ উল্টালাম।অতঃপর প্যানে বাটার ছেড়ে রুটি দিয়ে দিলাম।আবার নতুন করে আরেকটা বানাতে লাগলাম।ইফান আমার পাশে দাঁড়িয়ে পরোটা উল্টে পাল্টে দিচ্ছে।আমি আড় চোখে লোকটার কাজকর্ম দেখলাম।তারপর নজর আটকালো ইফানের দেহে।একটা ব্ল্যাক কালার গেঞ্জি পড়ে,যা তার পেশিবহুল দেহে আষ্টেপৃষ্টে লেগে আছে।আমি তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে দৃষ্টি সংযত করলাম।
কিচেনে পিনপতন নীরবতা। ইফান পরোটা ভাজছে আর আমি বানাচ্ছি। আমি আবার কোনো কাজ করলে সেটাতেই সম্পূর্ণ মনযোগ দেই।ইফান আমার দিকে অপলক দৃষ্টিতে থাকিয়ে।এতে আমার কাজে মনযোগ স্থির করতে পারছি না।লোকটার চাহনি ভীষণ অস্বস্তিতে ফেলে দেয় আমায়।আচ্ছা ইফান কি আমাকে দেখে মিটি মিটি হাসছে?আমার হঠাৎ এমন মনে হচ্ছে কেন?আমি ভাবনাগুলো সাইডে রেখে পরোটা বানানোতে মনযোগ রেখেই গলা খাঁকারি দিলাম,,
–“এহেম এহেম, নজর ঠিক করেন।”
হঠাৎই ইফান আমার কোমর জড়িয়ে ধরলো।আমি ফুস করে উঠলাম,”হচ্ছেটা কি,,,”
বাকি কথা বলার আগেই ইফান আমার কপালে লেগে থাকা ময়দা মুছে দিতে দিতে বললো,,
–“বাল তুমি আর মানুষ খুঁজে পাইলা না।আমার নজর তো আমার ছোট ভাইয়ের থেকেও বড় ধান্দাবাজ।একবার চলে গেলে আর ফিরে আসতে চায় না।”
আমি চোখ বন্ধ করে আফসোস করে বলতে লাগলাম,”আল্লাহ! আল্লাহ গো মানুষের ঘরবাড়িতে ঠাডা না ফেলে এর মুখটায় ফেলতে পারো না।”
–“আমিন।”
আমি তৎক্ষনাৎ চোখ খুলে ইফানের দিকে তাকিয়ে দাঁত কটমট করলাম।ইফান ঠোঁট গোল করে চুম্মা দেখিয়ে গা দুলিয়ে হেসে পরোটা ভাজতে লাগলো।
রাত সারে দশটা বাজে বোধহয়। ডাইনিং টেবিলে এক এক করে সকলে এসে বসছে।আমি পরোটার হট পট’টি টেবিলে রাখলাম।অতঃপর ইফানের পাশের চেয়ারে বসে পড়লাম।নাবিলা চৌধুরী আড় চোখে আমাকে দেখে নাক ছিটকে চোখ সরিয়ে নিলো।তারপর শসার একটা পিস মুখে তুলে কর্কশ গলায় বললো,
–“ডিনারে এত এত আইটেম রেখে পরোটা কে খাবে?
আমি নাবিলা চৌধুরীর দিকে না তাকিয়ে তৎক্ষনাৎ উত্তর করলাম,”কে আর খাবে! আপনার বাদরের থুক্কু আদরের একমাত্র বড় ছেলের বউ খাবে।”
নাবিলা চৌধুরী চোখ উল্টালো।তক্ষুনি কেউ একজন আমার পাশের চেয়ার টানে।আমি সেদিকে তাকাতেই দেখি পঙ্কজ। পঙ্কজ আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে কুৎসিত হাসছে।সে বসতে যাবে তার আগেই কোথা থেকে মীরা এসে ঝটপট বসে পরে।এতক্ষণ পঙ্কজের মতিগতি খেয়াল করছিলো ইফান।মীরাকে বসতে দেখে ঠোঁট বাকিয়ে হেসে প্লেটে একটা পরোটা তুলে নিলো।
পঙ্কি জিহ্বা দিয়ে গাল ঠেলতে লাগলো।মীরা সহসা বলে উঠলো, “ওহ্ ব্রো তুমি বসতে চেয়েছিলে নাকি।আ’ম সরি,খেয়াল করি নি তোমায়।বউমণিকে দেখে এখানে বসে পড়েছিলাম। দাঁড়াও আমি উঠছি।”
–“ইট’স ওকে।তুই এখানেই বস।”
পঙ্কির চেহারা ফ্যাকাসে হয়ে গেলো।মীরা হেসে বললো,”ওকে আমি এখানেই বসি তাহলে।”
তক্ষুনি দাদি ড্রয়িং রুমে আসে।তিনি বসতে বসতে পঙ্কিকে ডেকে তার কাছে বসালো।দাদির তখনই নজর পড়লো আমার দিকে।তিনি সহসা বলে উঠলেন,”এ কি বড় বউ এটা কি পড়েছিস।তুই কি আবার আমাদের বংশের নিয়ম ভাঙবি নাকি।গতবার না বললি আর ভুল হবে না।”
দাদির কথায় উনার দিকে তাকালাম। উনার মুখে বিরক্তির ছায়া।গতবার বাপের বাড়ি থেকে যখন সেলোয়ার-কামিজ পড়ে এসেছিলাম তখন তিনি বেশ রাগ পায়।কারণ বলেন, চৌধুরীর পূর্ব পুরুষ নাকি জমিদার ছিলো।তখন বাড়ির বউরা শাড়ি গহনা পড়ে সেজে থাকতো।যুগ পালটেছে।গা ভর্তি গহনা না পড়ে থাকলেও শাড়ি পড়ে থাকার ধারা টা রয়েই গেছে। দাদির শাশুড়ীও নাকি দাদিকে কখনো শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে দিতো না।তাদের ধারণা এই নিয়ম ভাঙলে বংশের ক্ষতি হবে।দাদি আমায় বলেছিলো তিনিও নাকি আমার মতো মানতো না।পরে উনারও বিশ্বাস জন্মে হঠাৎ নিয়ম ভাঙতে সংসারে অমঙ্গল হবে।
আর ভাবতে পারলাম না।তার আগেই ইফানের গমগমে আওয়াজ কানে আসে,
–“ও ডার্লিং, এসব ইউজলেস কথাবার্তা বাকিদের সাথে বলো।আমার বউকে কোনো কিছুতে ফোর্স করা নিষেধ।আই মিন টোটালি নিষেধ।”
দাদি ইফানের কথার পিছে আর কিছু বলতে পারলো না।আমি ইফানের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বললাম,”এটা কি ধরনের অসভ্যতা হু?বয়স্ক মানুষের সাথে কেউ এভাবে বলে?”
ইফান একহাত দিয়ে আমার গায়ের চাদরটা ঠিক করে দিয়ে বললো,”আমার ডার্লিং তোমার মতো ফুলি না যে একটুতেই গাল ফুলাবে।”
আমি চোখ উল্টালাম।এদিকে পঙ্কজ আড় চোখে আমাকে দেখে নিচ্ছে কিছুক্ষণ পর পর। ইফান না তাকিয়েও বুঝে গেলো।সে শুকনো পরোটা মুখে পুরে চিবাতে চিবাতে বললো,”লু’চ্চা মার্কা চোখগুলো নিচে নামিয়ে রাখ।মায়ের দিকে চোখ তুলে তাকাতে নেই রে পাগলা।”
পঙ্কজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষলো।ইমরান আর মীরা শুকনো কেশে উঠলো।ছোট ইতি মুখে হাত ধরে হাসি আটকাতে চায়ছে।
কাকিয়া আর পলি সকলের পাতে খাবার তুলে দিচ্ছে।কাকিয়া দেখলো ইফান এত এত আইটেমে হাত না দিয়ে শুকনো পরোটা চিবচ্ছে। তিনি শুধালো ইফানকে ,”বাবা তুমি শুকনো পরোটা খাচ্ছ কেন?তরকারি নেও।”
–“নো নিড।”
নাবিলা চৌধুরী বললো,”বেটা কি হয়েছে তোমার? শরীর খারাপ?”
–“নোপ।বউয়ের হাতের খাবার টেস্ট করছি।ইয়াম্মি…”
ইফান বলেই মুখে টুপ করে আরেক টুকরো ঢুকিয়ে দিলো।নাবিলা চৌধুরী আর কিছু বললো না।তিনি মনযোগ দিয়ে খেতে লাগলো।পঙ্কজ আড় চোখে আমাদের দিকে তাকিয়ে আবার তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেয়।কাকিয়া আমার প্লেটে গরম ধোঁয়া উঠা গরুর মাংস দিলো।আমি প্লেটে গরম পরোটা তুলে নিলাম। মীরাও একটা নিলো।কাকিয়া মীরাকে তরকারি দিতে দিতে জিজ্ঞেস করলো,”কিরে তোর ভাই কে তো সকাল থেকে দেখছি না।সেই যে বেড়িয়েছিলো আর আসে নি।”
–“আমি তো জানি না।বিগ ব্রো হয়তো জানে।”
কাকিয়া ইফানের দিকে তাকালো।ইফান কিছু বলতে যাবে তার আগেই আমি আমার মুখের ভেতরে সবে নেওয়া অধিক গরম পরোটা আর মাংসের টুকরো বের করে ইফানের মুখে ঢুকিয়ে দিলাম।ইফানের চোখ বড় বড় হয়ে গেছে তৎক্ষনাৎ।পুরো ড্রয়িং রুম স্তব্ধ আমার এহেন কাজে।ইফান এখানো হা করে আমার দিকে চেয়ে। আমি একটা শুকনো ঢুক গিলে ইফানের থুতনি ধরে হা করা মুখ বন্ধ করে দিলাম।নাবিলা চৌধুরী, নুলক চৌধুরী আর পঙ্কজ ছাড়া সকলেই হেসে উঠলো।ইফন গলা খাঁকারি দিয়ে মুখের খাবার খেয়ে নিলো।
আমার এমন কাজে নিজেরই গা গুলিয়ে উঠলো।আমি ঝটপট উঠে দাঁড়ালাম।কাকিয়া সুধালো,”আরে কি হলো উঠছ কেন?একটু বস খাবার ঠান্ডা হলে পরে খাও।”
–“না না না কাকিয়া।আমি সত্যি আর খাবো না।আমার শরীর খারাপ লাগছে।”
ইফান উঠে দাঁড়াল। আমার কপালে-গলায় হাত দিয়ে বললো,”শরীর গরম এখনো।তুমি একটু খেয়ে নাও আমি ডক্টরকে কল করছি।”
–“উমম আমার খেতে ইচ্ছে করছে না__গা গোলাচ্ছে।আর ডক্টর লাগবে না।”
দাদি বললো,”না খেয়ে থাকলে তো শরীর আরও খারাপ করবে বড় বউ।”
–“এখন খেলে পেটে যা আছে বেরিয়ে আসবে।আমি রুমে যাচ্ছি।”
আমি তাড়াতাড়ি ড্রয়িং রুম ত্যাগ করলাম।সবাই আমার যাওয়ার পানে চেয়ে রইলো।অতঃপর সকলে নিজেদের খাওয়ায় মনযোগ দিলো।ইফানও আমার পিছে আসতে নিলে সকলে জোর করে টেবিলে আবার বসিয়ে দিলো।
আমি রুমে এসে চোখেমুখে পানি দিলাম।জ্বর শরীরে পানি লেগে শরীর কেঁপে উঠেছিলো।আমি তাড়াতাড়ি হাতপা মুছে কম্ফোর্টার জড়িয়ে শুয়ে পড়েছিলাম।তবে বেশিক্ষণ শুয়ে থাকতে পারিনি।হঠাৎই মনটা আরও ভার হয়ে যায়।তাই ওড়না পেঁচিয়ে বেলকনিতে এসে দাঁড়ালাম।এই স্থানটা আমাকে বড্ড প্রশান্তি দেয়।এখান থেকে আকাশের চাঁদটা খুব সুন্দর ভাবে দেখা যায়।মাঝেমধ্যে মনে হয় আকাশে এই চাঁদটা আমার জন্যই উদয় হয়। প্রতিমুহূর্ত আমার জন্য অপেক্ষায় থাকে।আর আমি এখানে আসলে সে নিঃশব্দে হাসে।আমাকে অপলক চেয়ে দেখে।
বাচ্চাদের মতো কথাগুলো ভেবেই স্মিথ হাসলাম।আজও চাঁদকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে।আচ্ছা জায়ান ভাই কেমন আছে?আমার জন্য কি তার পরাণ এখনো পুড়ে? তিনি কি আজও আমার অপেক্ষায়? নাকি আমাকে অন্যকারো ভেবে ঘৃণা করে?
আর ভাবতে পারলাম না।ধম বন্ধ হয়ে আসছে।আমি জোরে শ্বাস টানলাম। তক্ষুনি ভেতর থেকে মৃদু আর্তনাদ বেড়িয়ে আসলো।চোখ দুটো ভিজে উঠেছে।পলক পড়লেই যেন বর্ষণ নামবে।
আমি একনাগাড়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম।বাইরের শীতল হাওয়ায় শরীর ঠান্ডায় পাথরের মতো জমে গেছে।কিন্তু আমি অনুভব করতে পারছি না।সময় নিজের মতো এগোতে থাকলো।আর আমি মেয়েটা আজও সেই দিনটাতে আটকে রইলাম।
এদিকে হাতে একটা ট্রে নিয়ে ইফান রুমে আসলো।দরজা লক করে ভেতরে চোখ বুলিয়ে দেখলো আমি নেই। ইফান হাতের ট্রে টা বেডসাইড টেবিলে রেখে কোমরে হাত রাখে।জিহ্বা দিয়ে গাল ঠেলে ওয়াশরুমের দিকে তাকালো। দরজা বাইরে থেকে লাগানো।তার মানে ভেতরে কেউ নেই। ইফান তপ্ত শ্বাস ছাড়লো।সে বুঝে গেছে আমি কোথায় থাকতে পারি।ইফান বেলকনির কাছে আসতে থাকে। দরজা অব্ধি আসতেই তার পা থেমে যায় আমার কন্ঠ স্বর শুনে,,
❝আকাশে অনেক তারার ভীড়ে
আমি তোরে খুইজা পাইলাম নারে
আবেদন খোদার দরবারে
আখিরাতে পাই যেন তোরে….❞
আমি আকাশের দিকে তাকিয়ে থেকেই হঠাৎ এতক্ষণের সকল নীরবতা ভেদ করে মনের সুখে গুনগুন করে গান ধরি।কয়েক লাইন গেয়েই আবার আচমকা থেমে যায়।রেলিং শক্ত করে ধরে ফেললাম।চোখ বন্ধ করতেই টপটপ করে তপ্ত অশ্রু কণা গাল বেয়ে গড়িয়ে পড়লো।গলাটা ভেঙে আসছে।আমি খুব কষ্ট করে ঢুক গিলে মনে মনে বিরবির করলাম,,,
❝জায়ান ভাই আপনি বলেছিলেন না,”আকাশের তারায় তারায় খুঁইজো।”এই মেয়েটা সেই দিনের পর থেকে আজও আকাশের লক্ষ লক্ষ তারার মাঝে আপনাকে খুঁজে বেড়ায়। কিন্তু আপনাকে কোথাও খুঁজে পায় না।আপনি নেই। কোথাও নেই ❞
হঠাৎ করেই আমি চোখ খুলি।দুটো শক্তপোক্ত হাত আমার সরু লতানো কোমর জড়িয়ে ধরেছে। আমার বুঝতে একবিন্দুও অসুবিধা হলো না কে হতে পারে।ইফান আমাকে তার সাথে শক্ত করে চেপে ধরলো।এক প্রকার তার ভেতরে ঢুকিয়ে নেওয়ার পায়তারা। ওর শক্ত হাতের বাঁধনে বাহুতে ব্যাথা অনুভব হচ্ছে। কিন্তু এই মূহুর্তে ওকে কিছু বলার শক্তি এই নিস্তেজ দেহে নেই। ইফান আমার গালের সাথে গাল ঘষে হিসহিসিয়ে বললো,
–“তোমার শরীর পাথরের মতো বরফ হয়ে আছে।খেয়াল কোথায় তোমার?”
আমি আকাশের দিকে তাকালাম। ইফান আমায় কিছু বললো না।বরং আচমকা আমার জামার জিপার খুলে ফেললো।আমি ইফানের দিকে ঘাড় ঘুরালাম।চোখ সরু করে শুধালাম, “কি করছ তুমি?”
ইফান আমার কাঁধ থেকে জামা ফেলে দিলো।উম্মুক্ত অংশে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে দিতে হিসহিসিয়ে বললো,”তোমার বেখেয়ালির শাস্তি দিচ্ছি।”
ইফানের সাথে কথা বলতে একদমই ইচ্ছে হচ্ছে না।জ্বর তার উপর খালি পেট,শরীর কেমন যেন নিস্তেজ লাগছে।আমি ইফানের থেকে সরে যেতে চাইলাম।ইফান তক্ষুনি কোনো পূর্বাভাস না দিয়ে আমাকে পাজাকোলে তুলে নিলো।শরীর থেকে ওড়না খসে পড়েছে। উফান বিনা বাক্যে আমাকে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিলো।হঠাৎ দেহে শীতলা অনুভব করতে পারছি।সারা শরীর কেঁপে উঠছে। তবু্ও আমি লোকটার দিকে তাকিয়ে। ইফান আমার সাথে কোনো বাক্য বিনিময় না করে তার দেহের গেঞ্জিটা খুলে ছুঁড়ে ফেলে দিলো।আমি আঁতকে উঠলাম।না, আজ আমি ওর ভার বাহন করতে পারবো না।সেই শক্তি মনোবল কিছুই নেই দেহে।ইফান আমার উপর ঝুঁকে পড়লো।আমার গলা শুকিয়ে আসছে।আমি মৃদু স্বরে বলে উঠলাম,
–“আজকেও কি তুমি আমার অসুস্থতার সুযোগ নিবে।”
ইফান সবে হাত বাড়িয়ে দিচ্ছিল বেড সাইট টেবিলে রাখা বাটি’টায়।কিন্তু আমার বাক্য ইফানের কানে পৌঁছাতেই ওর হাত থেমে যায়।ইফান আমার দিকে কয়েক মূহুর্ত তাকিয়ে থাকে।তারপর এক হাতের সাহায্য আমার মুখে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুঁজে হাস্কি স্বরে হিসহিসিয়ে বলে উঠলো,,
–“আমি তোমার থেকে কখনো কোনো সুযোগ নেই না।বরং তোমার জীবনের প্রতিটি রাত দীর্ঘতম করতে চাই__ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুমি আমায় ঘৃণা করবে।তারপর,,,,,”
ইফান থেমে গেলো।আমি সরু চোখ করে শুধালাম,
–“তারপর?”
ইফান হালকা হাসলো।হাসিটা বড় অদ্ভুত। তাতে মনে হলো কোনো প্রাণ নেই। ইফান আমার কানের কাছে ঠোঁট এনে আগের মতো হিসহিসিয়ে বলে,,
–“সিক্রেট।”
আবার হাসলো লোকটা।বড়ই অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি সহসা কর্কশ কন্ঠে জিজ্ঞেস করলাম,,
–“কি চাও তুমি?”
–“সির্ফ তোমাকে। ”
তৎক্ষনাৎ ইফানের থেকে প্রতিত্তোর আসলো।আমি লোকটার দিকে তাকিয়ে রইলাম।ইফান গা দুলিয়ে হেসে আমার নাকের সাথে নাক ঘষে হাত বাড়িয়ে বাটিটা নিলো।আমি সেদিকে তাকালাম। বাটি ভর্তি ফ্রুট-কাস্টার্ড।ইফান বলে উঠলো, “খেয়ে নাও।ফ্রেশ সবে বানিয়ে আনলাম।উমম, খেলে গুড ফিল করবে।”
দেখে তো লোভনীয় লাগছে।বেশ অনেক ধরণের ফল দিয়েও বানিয়েছে দেখছি। আমি চোখ সরিয়ে নিলাম।এই লোকের থেকে কিছুতেই খাব না।ইফান এক চামুচ আমার দিকে বাড়িয়ে দিলো।আমি চোখমুখ খিচকে বললাম,
–“আমি এসব খাবো না।সরে যাও আমার উপর থেকে।আমার ঠান্ডা লাগছে।আমি শান্তিতে একটু ঘুমাবো।”
ইফান বাটিটা আবার রেখে দিলো।অতঃপর একই কম্ফোর্টার দিয়ে দু’জনকে মুড়িয়ে নিলো।আমি ওর বুকে ঠেলতে ঠেলতে বললাম,
–“তুই কি মানুষ? দেখছিস আমার শরীর দুর্বল তবুও পাটার মতো শরীর আমার উপর ছেড়ে দিচ্ছিস।”
ইফান লাইট অফ করে ডিম লাইট অন করে বললো,”তোমার না ঠান্ডা লাগছে।ওয়েট এক্ষুনি গরম করে দিচ্ছি।”
বলেই আমার উপরের বস্ত্র টেনেটুনে খুলে আঁধারে ছুঁড়ে ফেলে দিলো ।আমার চোখে ভেসে উঠছে সেই দিনটার কথা।ঐদিনও ঠিক এমন অসুস্থ ছিলাম।আর লোকটা আমার প্রতি একটুও দয়া করে নি।বরং আমার সবটা আত্মসাৎ করায় মরিয়া হয়ে উঠেছিলো।আমি আতংক নিয়ে ইফানের দিকে তাকিয়ে। হঠাৎই ইফান আমার মুখে কাস্টার্ড মেশানো একটা আঙ্গুর ঢুকিয়ে দিলো।আমি হতবিহ্বল হয়ে ইফানের দিকে তাকিয়ে। এটা কি হলো এখন!ইফান ঠোঁট বাকিয়ে হেসে চোখ মারলো।আমি শক্তে আঙ্গুরে কামড় বসিয়ে দাঁতে দাঁত পিষে বললাম,
–“এটা কি হলো?”
ইফান বাটি থেকে দুই আঙ্গুল দিয়ে কাস্টার্ড মেশানো আপেলের টুকরো নিজের মুখে পুরে নিলো।অতঃপর চিবাতে চিবাতে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললো,”পরিশ্রমের কাজ কররা আগে শক্তির প্রয়োজন বেইবস।লেট’স স্টার্ট দ্যা গেইম।”
আমি মুখে কিছু বলতে যাব তখনই আবার আমার মুখে কাস্টার্ড মেশানো কিউই টুকরো ঢুকিয়ে দিলো।অতঃপর আমার ওষ্ঠপুটে ডুব দিলো।শুরু হলো ওর বেসামাল উন্মাদনা। তার হাতের বন্য স্পর্শগুলো আমাকে অস্থির করে তুলছে।আমার ঠোঁটে যত মিষ্টি স্বাদ ছিলো সবটা চুষে নিতে মরিয়া হয়ে উঠেছে।আমার দেহে অসহনীয় ব্যাথা শুরু হয়েছে। সারা রুম জুড়ে দেয়ালে দেয়ালে বারি খেয়ে পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে আমাদের ঘনঘন শ্বাসপ্রশ্বাসের আওয়াজ।এক পর্যায়ে উন্মাদ লোকটাকে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে চোখ বুজলাম।
আমার নিস্তেজ ন’গ্ন দেহ লোকটা তার উন্মুক্ত বুকের মধ্যখানে স্বযত্নে আগলে নিলো।আর, আর কিছু মনে নেই আমার।আমি গভীর নিদ্রায় ডুব দিয়েছি।ইফান যখন নিশ্চিত হলো আমি ঘুমিয়ে গেছি তখন কম্ফোর্টার সরিয়ে আমার থেকে সরে গেলো।
অতঃপর কম্ফোর্টার দিয়ে আবারও আমাকে সম্পূর্ণ মুড়িয়ে দিলো।খানিকটা সময় আমার ক্লান্ত ঘর্মাক্ত চেহারায় দৃষ্টি বুলালো।তারপর কাপালে শব্দ করে চুমু খেয়ে উঠে কোমরে টাউয়াল জড়িয়ে নিলো।
ঠোঁটে একটা সিগারেট আর হাতে ফোন নিয়ে বেলকনিতে দাঁড়ালো।সিগারেটের ধোঁয়া ছেড়ে কাউকে কল দিয়ে ফোন কানে ধরলো।সঙ্গে সঙ্গে ইফানের ফোন রিসিভ হলো।ইফান তার গম্ভীর সত্তা ধরে রেখে গমগমে আওয়াজ তুলে বললো,
জাহানারা পর্ব ৫৬
–“সব রেডি আছে তো? ”
অপর প্রান্ত থেকে মাহিনের কন্ঠ ভেসে আসলো,”জি ভাই।”
ইফান ঠোঁট বাকালো।সিগারেটে আরেকটা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া কুন্ডলী ছেড়ে বললো,
–“ওকে,আ’ম কামিং,,,,”
