Home সায়রে গর্জন সায়রে গর্জন পর্ব ৩৯

সায়রে গর্জন পর্ব ৩৯

সায়রে গর্জন পর্ব ৩৯
নীতি জাহিদ

পায়চারী করছে মেয়েকে নিয়ে ছাদে। মেয়েটা বাবার কোলে শান্ত। আকাশের চাঁদটা ঝলমল করছে। মেয়েটা কেমন বাবার গলা জড়িয়ে ধরে আছে। এত অল্পতেই সব ভেঙেচুরে আসলো নিচে। অথচ বউটা দুটো বছর কি করে সহ্য করলো। বেঞ্চিতে বসলো। মেয়ে বুকের সাথে লেপ্টে আছে। মেয়েকেই বিচার দিচ্ছে।
– আম্মা শুনেন, বাবার দোষ নেই বুঝছেন। সবাই বাবাকে ভুল বুঝে। আপনি বাবাকে ভুল বুঝবেন না কখনো। আপনি আমার সব। আপনি ভুল বুঝলে বাবা ম*রে যাবো সেদিন।
মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ভাগ্যিস এই বাচ্চা বুঝেনা। বুঝলে সেও বাবাকে মাফ করতোনা। পরক্ষনে বললো,

– ও আম্মা শুনেন না, বাবার তো আপনার মায়ের মত সাহস আর ধৈর্য্য নেই বলেন। কি করবো ভুল তো করে ফেলেছি। আম্মাকে বলবেন মন থেকে মাফ করতে। খুব কষ্ট দিয়েছি কিন্তু কখনো কি অসম্মান করেছি বলেন? আপনারো কি এখন বাবাকে পাগল মনে হচ্ছে?
অনেক রাত হয়েছে। মেয়েটা অনেকক্ষন কিছু খায়নি। ছাদের দরজা খুলে নিচে নেমে এলো। বাসায় ঢুকতেই দেখে ড্রইং রুমে সবাই বসে আছে। মা ডাইনিং এ। সুলতানা ছেলের দিকে তাকিয়েই বুঝছে তার এত বুঝদার ছেলে আজ কেঁদেছে। ঠিক কতটা কাঁদলে ছেলেটার চোখ,মুখ সব ফোলা। কেউ কথা বাড়াচ্ছেনা। আফিয়া খালাকে ডেকে শেহজাকে ওর মায়ের কাছে দিতে বললো খাওয়ানোর জন্য। বেসিনে ভালো করে মুখ ধুয়ে বাবার কাছে বসলো। বাবার দিকে তাকিয়ে বললো,

– আব্বু যা হয়েছে, হয়েছে। ছেলেকে আমি কাল বুঝিয়ে বলব। আমি আপাতত শেফালীকে বিয়ে দিতে চাচ্ছিনা। ওর মত আছে কিনা জেনে নিবেন।
শেফালী পাশেই ছিলো। ভাইয়ের দিকে তাকিয়ে বললো,
– না ভাইজান। করবোনা বিয়ে।
– ঠিক আছে। লাইফটা নিজের মতো সেট করো।
শেফালীর মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়। রুমের কাছে গিয়ে থমকে গিয়েছে। দরজা আবজানো। একটু ঠেলে ঢুকলো। ভেবেছিলো রুমের অবস্থা খুব খারাপ থাকবে। কিন্তু না গুছানো সব। এই যে এই নাটক গুলোই মেজাজ খারাপ করে। সবাই অভিনয় করে যেন কিছুই হয়নি। দিয়া মেয়েকে খাওয়াচ্ছে খাটে বসে। শাহাদের দিকে তাকিয়ে আবার চোখ নামালো। শাহাদ ফ্রেশ হতে চলে গেলো ওয়াশ রুমে।
ধীর পায়ে দিয়ার পাশে বসলো। দিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বলে,

– রাগ কমেছে।
বাধ্য বাচ্চার মত উপর নিচ মাথা ঝাকালো।দিয়া খোঁচা দিয়ে বলে,
– কেমন লাগলো আজ?
শব্দহীন। নিষ্পলক চেয়ে আছে সহধর্মিণীর পানে। দিয়া পুনরায় বললো,
– আমি দুবছর সহ্য করেছি।
– সময়কে তো আটকে দিতে পারবোনা।
– তাহলে পুনরায় অশান্তি করছেন কেনো? আর আটকালেও বা কি করতেন শুনি?
দিয়ার মুখের দিকে তাকিয়ে আছে শাহাদ। উঠে দাঁড়ায়, জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে বলে,

– কিছুই না।
– এমনভাবে বলছেন মনে হয় যেন রহস্য খুলবেন। খেয়েছেন?
– নাহ। খাবোনা।
– আপনি তো শেহজার চেয়েও বেশি বাচ্চামো করছেন।
– এমন কৃত্রিম আচরণ করার কারণ?
– তো কি করবো?
– যা আমার প্রাপ্য তাই করা উচিত।
– আমি পারিনা।
দাঁত খিচিয়ে বললো,
– এগুলো করেই তো মে*রেছো আমাকে।
– ডোন্ট লাই কমান্ডার সাহেব। আমি আপনাকে কিভাবে মা*রলাম? কি চাচ্ছেন বলুন তো?
– শাস্তি দাও। তোমার এমন ভালো মানুষের মত ব্যবহার ভাবাচ্ছে আমায়।
– এটাই আপনার শাস্তি।
ক্রোধ ছড়িয়ে পড়েছে শাহাদের বদনজুড়ে। শেহজা ঘুমিয়েছে। দিয়া মেয়েকে শুইয়ে উঠে পড়লো। নিজে নিজেই বলছে,

– কি সুন্দর করে বেডরুমটা গুছিয়েছিলাম। সহ্য হলোনা কারো। সব প্রিয় ফ্লাওয়ার ভাস ভেঙ্গে দিয়েছে।
শাহাদ ঠোঁট উলটে বলে,
– নতুন এনে দিব।
– হাতটা এখনো আগের মতো?
নিজের হাতের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার খুলে নিজেই ব্যান্ডেজ করে নিলো। দিয়া অন্যপাশে ফিরে ঠোঁট টিপে হেসে আবার মুখটা গোমড়া করে নিলো। মাথার চুল গুলো খুলে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আঁচড়ে নিচ্ছে। এমন সময় চোখ গেলো শাহাদের দিকে। মোহ নিয়ে দিয়ার দিকে চেয়ে আছে। দিয়ার মনে দুষ্টুমি খেললো। লাল গাউনে দিয়ার সৌন্দর্য্য আরো বেড়েছে। গায়ের ওড়নাটা একপাশে এনে চুলগুলোতে আঙুল চালিয়ে ঢিলা বেণীগাঁথলো। শাহাদের ধ্যান ভাঙানোর জন্য সেই অবস্থায় একদম ওর মুখের কাছে এসে বললো,

– কি সমস্যা?
হকচকিয়ে গেলো শাহাদ। আমতা আমতা করে বললো,
– কি ছু না।
দিয়ার সামনে থেকে সরে গিয়ে ফোনটা হাতে নিয়ে বেডের একপাশে বসে আছে।
দিয়া আবার ওড়না ঘুরিয়ে শাহাদের সামনে এসে বলে,
– খেতে আসুন।
শাহাদ নজর সরিয়ে বলে,
– দূরে যাও। খাবোনা।
দিয়া ধমকে বলে,
– কি বললেন, এখনি খেতে আসুন।
শাহাদ দিয়ার আওয়াজে রেগে গিয়ে দাঁড়িয়ে বলে,
– অন্য কেউ হলে চোখ উপড়ে ফেলতাম।
দিয়াও না দমে উলটা ধমকে বলে,
– এখনো সাহস কমেনি? খেতে আসুন। ক্ষুধা পেয়েছে আমার।
দমে গেলো শাহাদ। তার লজ্জাবতী বউ সামনে এগিয়ে ডান পাশের গালে আলতো করে নরম হাত ছোঁয়ালো ,
– আমি অপেক্ষা করবো তাড়াতাড়ি আসুন।
হতবাক শাহাদ। সর্বনাশা মেয়ে। এই মেয়ে এভাবেই শেষ করবে। রুম থেকে বের হওয়ার আগে দিয়া ওড়না টেনে ঘোমটা দিলো। এই সুন্দর চিত্র দেখে ঠোঁটের কোণে হাসি ফুটালো শাহাদের। পর মুহুর্তে মনে পড়লো এই মেয়েটা স্বাভাবিক আচরণ করছে আঘাত বাড়াবে বলে।

লিমন আর প্রফেসর দুজনই রেস্টুরেন্টের টেবিলে বসে আছে। লিমনের দিকে তাকিয়ে উনি বললেন,
– আমি অবাক হলাম লিমন তুমি এভাবে আমাকে কনভিন্স করলে! আমার খুব লজ্জা লেগেছে। শাহাদ সাহেবের কাছে কত ছোট হলাম।
– আপনাকে তো সত্যি বিয়ে করতে হবে না।এছাড়া শেফালী আপাও সুন্দর।
– শুনো ছেলে, এমন বিপদে পড়বো ভাবিনি। শেফালী নিঃসন্দেহে সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। ইভেন আবিরকেও। কথা সেটা নয় তাহিকে রিজেক্ট করায় খারাপ লাগছে। কিসব বাহানা দিলাম আদো শাহাদ সাহেব বিশ্বাস করেছে কিনা আল্লাহ জানেন।
– আরেহ স্যার, চিন্তা করবেন না। শেফালী আপাকে বিয়ে দিবে না আমি জানি তাই ওদিকে চাল চেলেছি। আর ডাক্তার তাহি আমার।
– আল্লাহ তোমার সহায় হোন। পাগল হয়ে গিয়েছো। শাহাদ সাহেব শুনলে কি করবে বুঝতে পারছো?
লিমন হতাশ গলায় বললো,
– আমার কিছু হয়ে গেলে আমার আত্নার জন্য মাগফেরাত কামনা করবেন।

দিয়া শেফালীর রুমে বসে আছে। এদের একেক ভাইবোনের একেক অবস্থা। শেফালী চুপচাপ বসে আছে মাথা নত করে। দিয়া মুখ খুললো,
– হয়েছে কি আজ তোমাদের? তোমার ভাই আর তুমি মিলে কি শুরু করেছো?
– ও ভাবীজান মাফ করে দাওনা আমাকে।
শেফালী দিয়ার পায়ের কাছে বসে গেলো। দিয়া শেফালীকে সরিয়ে বুকে টেনে বললো,
– আপা মানুষ অনেক ভুল করে, তার মানে এই নয় যে জনে জনে শাস্তি দিতে হবে। তোমার শাস্তি তুমি পেয়েছো তো। তুমি এমন কেনো করছো? তোমার না হয় ভাইজানের মাথা ঠিক নেই তাই এমন করছে।
– আমার কেনো যেন মনে হচ্ছে ভাইজান খুব রেগে আছে আমার উপর। প্রয়োজন ছাড়া কথাই বলেন না অনেক বছর। শিফা,ছোট ভাইয়া ভুল করলে শাসন করে, ভালো করলে আদর। আমার সাথে তো কথাই বলেনা। নিজেকে পর লাগে এই বাড়ির।
দিয়া নিজেও ব্যাপারটা খেয়াল করেছে। শাহাদ শেফালীকে আদর ও করেন না, শাসন ও করেন না। শেষবার মে*রেছিলেন ক্রোধ থেকে। শেফালীকে আশ্বস্ত করে বেরিয়ে আসলো রুম থেকে।
রান্নাঘরে পা বাড়াতেই শ্বাশুড়ি হেসে বললো,

– বাবু ঠিক হয়েছে?
– হতে বাধ্য আম্মু।
– হয়েছে কি? বলা যাবে?
– আপনি আমারো মা। বলা যাবেনা কেনো? মাফ চাইছে আগের ভুলের জন্য? মাফ করেছি। সেটা নাকি ঠিকঠাক তার মনঃপূত হয়নি।
সুলতানা হা করে তাকিয়ে বলে,
– মাফ আবার মনঃপূর কিভাবে হয়? তবে আমারো প্রশ্ন এত সহজে মাফ করলে কেনো বৌমা?
– আম্মু আর কত এসব? উনি খারাপ ব্যবহার করেছে, আমি করবো এরপর। এসব করতে করতে একসময় বুড়ো হয়ে যাবো। সংসারটা আমার আর করা হবেনা। মানুষটা সুস্থ আছে। একটু ভালোবাসা পেতে চাই আমি। স্বাভাবিক পরিবেশ দিতে চাই মেয়েটাকে।

এতটুকু বলেই দিয়া শ্বাশুড়িকে সাহায্য করতে লাগলো। সুলতানা কবির অপলক ছেলের বউকে দেখতে লাগলো। মনে মনেই বললো, একটা হীরা পছন্দ করেছে ছেলে। অথচ না বুঝেই কষ্ট দিয়েছিলো মেয়েটাকে। শাস্তি পাক তবে সহনীয়। আল্লাহ যেন দুজনের সম্পর্ক সুন্দর রাখে।
ডাইনিং এ খাবার রেখে ফ্রিজের কাছে গেলো। আইসক্রিমের বক্সটা দেখে মনে মনে বললো, আমার ও ভুল আছে। কখনো উনার কাছে গিয়ে মাফ চেয়েছি? সবাই বলবে উনি তো সেই সুযোগই দেন নি। আমি বলবো সুযোগ দিয়েছেন আমি বোকা ছিলাম,ভয় পেতাম।
হাসপাতালে যাওয়ার আগে বাসায় ডাক্তার চলে এসেছে চেক আপের জন্য কেউ না বুঝলেও দিয়া স্পষ্ট বুঝতো। তখন মনে হতো দয়া, আজ জানে ওটাই ছিলো না বলা ভালোবাসা। মেডিসিন শেষ হওয়ার আগেই আফিয়া খালা মেডিসিন দিয়ে যেতো। রাতে বিরাতে যখন এটা সেটা খেতে মন চাইতো ফ্রিজ খুলে সবই পেতো। দিয়া ছাড়া এই বাড়িতে কেউ দই তেমন খায়না। অথচ প্রতিদিন নিত্য নতুন দইয়ের আইটেম ফ্রিজে থাকতো। শেফালীর সাথে আজো স্বাভাবিক হতে পারলোনা মানুষটা। শেফালীর করা প্রতিটি ব্যবহারের বিপরীতে শেফালী পেয়েছে ভাইজানের মনের সাথে ভীষণ দূরত্ব। মেয়েটা খুব অসহায়ত্বে ভোগে। সুযোগ সবার প্রাপ্য। ছোট থেকে শিখানো হয়েছে পাপকে ঘৃণা করো পাপী নয়। সেখানে শাহাদ ইমরোজ মানুষটা তো আপন মানুষ। তার উপর একটু ও রাগ নেইম তবে সে যেহেতু শাস্তি পেতে চাচ্ছে আগ বাড়িয়ে তাকে তাই দেওয়া হবে।
এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে মানুষটা ঘুমিয়ে পড়েছে। মন খারাপ করে লাইট নিভিয়ে বের হয়ে যাবে বলে পা বাড়াতেই গম্ভীর স্বর ভেসে এলো,

– অদ্ভুত শাস্তি দিচ্ছো বউ, না পারছি নিজেকে বোঝাতে না পারছি তোমার বুকে আশ্রয় নিতে।
দিয়া ঘাড় ঘুরাতেই, শাহাদ বেড সাইড ল্যাম্প টা জ্বালিয়ে দিলো। সামনে এগিয়ে দিয়া শাহাদের পাশে বসলো। মানুষটা কেমন এলোমেলো। নরম তুলতুলে হাতে স্পর্শ করলো চুলগুলো। পাঁচ আঙ্গুলে বিলি কা*টছে। আবেশে অস্তমিত নেত্র।
– এত যত্ন করোনা। নিতে পারছিনা। প্রতি সেকেন্ডের বিট চেক করো,ভয় পেয়ে যাবে। কি করে করলে এমন আমাকে। তোমার স্বাভাবিক আচরণ আমার আজ অস্বাভাবিক লাগছে। একটু রাগ ঝাড়ো সোনা। প্লিইইইইজজ।
দিয়া হেসে বলে,
– শেফালী আপুর মন ভালোনা। আমি আজ রাতটা আপুর কাছে থাকব। আপনি মেয়েকে দেখে রাখবেন কেমন।
– না প্লিজ…
চার্জ থেকে ফোন খুলে দিয়া শাহাদকে বিস্মিত রেখে ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বেরিয়ে গেলো। চরম হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে পড়লো শাহাদ। নিজেকে শান্ত করার একটাই পন্থা ছিলো। দিয়ার কাছাকাছি থাকা।অথচ মেয়েটা বুঝলোই না। তখনই রুমে সুলতানা কবির ঢুকলো। ছেলেকে এমন উদাসীন হয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো,
– বাবু শরীর খারাপ লাগছে?
মায়ের কথায় সৎবিৎ পেয়ে দু পাশে মাথা নাড়ায়। মাকে বসতে বললো। সুলতানা কবির বসেই হেসে বললো,
– তাহির সাথে কথা বললাম। আপাতত বাদ দাও ওদের বিয়ের চিন্তা। মেয়েগুলা যেমন চাইছে তেমন থাকতে দাও।
উপর নিচ মাথা ঝাঁকালো শাহাদ। কিছু কথা বলে উঠে গেলো সুলতানা কবির। মা উঠে যাওয়ার পর শাহাদ আনমনে বিড়বিড় করলো,
– এই তাহলে শাস্তি।

‘সিক্স স্পাইডার’ দের কল কানেক্ট হয়েছে। একসাথে ছয় জনের চেহারা ভেসে উঠেছে স্ক্রিনে৷ সবাই প্রয়োজনীয় ফাইল পত্র নিয়ে বসেছে। লিমন, শাহীন-পাভেলকে উদ্দেশ্যে করে বললো,
– আমাকে অন্য কাজ দেও ভাইরা। এই কাজ আর পারবোনা।
বাকিরা ভ্রু কুচকে বললো,
– তুই সুস্থ আছিস? মেয়ে পটানো তো তোর প্রিয় কাজ।
– আগে ছিলো।
একসাথে সবাই বলে উঠলো,
– মানে?
– একজনের প্রতি লয়্যাল থাকতে চাই। আজ যে সিচুয়েশনে পড়েছি। আমি সিনেমাতে দেখেছি অথচ আজ নিজে ভিক্টিম ছিলাম। নায়িকা মোহনার চরিত্রে সমস্যা জানি তবে এই মহিলা যে এত খারাপ বুঝিনি। আরেকটু হলে আমি ভার্জিনিটি হা*রাতাম।
অকস্মাৎ অটঠাসিতে ফেটে পড়লো সবাই। লিমন মুখটা ভোতার মত করে বললো,

– আসল কথায় আসো। রেদোয়ান জেঠুমনির সাথে মোহনার বিজনেস ছিলো। মোহনা মেয়ে পাচার সহ ড্রাগ ডিলিং এর বিজনেস করে। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে সেখানে গিয়ে আমার হাম্মাদ মামার সাথে দেখা। আমি যে কারণে গিয়েছে মামাও একই কারণে গিয়েছে। আমি কি মামাকে কলে কানেক্ট করবো? মামা জানে আমাদের কথা।
নোমান জানতে চাইলো,
– তুই বলেছিস?
– আরেহ নাহ। সম্ভবত ভাইজান।
– আচ্ছা কর কানেক্ট।
হাম্মাদ মামা জয়েন হতেই সবাই সালাম দিলো। উনি কথা না পেঁচিয়ে সরাসরি বললো,

– হামি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। মুরাদ সাফায়েত মজুমদার এবং আমিরা আপাকে হ*ত্যা করা হয়েছে জানোই। হত্যার জন্য দায়ী রেদোয়ান। হামার উম্মির কোহিনূর ছিলো টার্গেট। একমাত্র কোহিনূরই চিনে বর্ডারের রাস্তা যা দিয়ে সহজে ড্রা*গ ইন্ডিয়া ,চায়না এবং নেপাল পাঠাতে পারবে। মোহনা হচ্ছে এই বিজনেসের কুইন। মোহনার আরেকটা পরিচয় হচ্ছে রেদোয়ানের দ্বিতীয় স্ত্রী। যাকে রেদোয়ান আড়ালে রাখে। এখন এতসব কাহিনীর সাথে মুরাদ মজুমদারের সম্পর্ক হচ্ছে রেদোয়ানের খুব ভালো বন্ধু ছিলো মুরাদ। কোহিনূর বর্ডার চিনে ফেলেছিলো কারণ ওকে বর্ডার পার করেই এই দেশে আনা হয়েছিলো আমিরা আপার জন্য। কোহিনূর ট্রেইনড এবং স্মার্ট ব্রিড। আমিরা এবং হামার উম্মি দিয়ার সব কথাই সে বুঝে। তাই রেদোয়ান পুরো খবর ধামাচাপা দিতে মে*রে ফেলেছে আপা এবং মুরাদ ভাইজানকে। কোহিনূর যেহেতু দামী ব্রিড চেয়েছিলো নিজের কাছে রেখে আরো ব্রিড জন্ম করতে।এই কথা হামিদ মজুমদার জেনে গিয়েছিলো কারণ তাকে হামি জানিয়েছিলাম৷ তাই তিনি কোহিনূরকে সবার অগোচরে রেখে গিয়েছিলেন। হামি আসার পর কোহিনূরের মালকিনকে ফেরত দিই। এখনো উম্মি আর কোহিনূর কেউই সেফ না। শাহাদের জন্য পারছেনা কিছু করতে রেদোয়ান।
পুরোটা সময় সকলে স্তব্ধ ছিলো। শাহীনের মনে হলো জীবনটাই বৃথা। এত প্রিয় চাচার এই রূপ। ইনফরমেশন দিয়ে হাম্মাদ বিদায় নিলো।
হঠাৎ একটা সাসপিশাস কল আসছে অক্টোপাস নামের আইডি থেকে। সকলে ভয়ে আঁৎকে উঠলো। ইয়াজ ভয় পেয়ে বলে,

– ইয়া আল্লাহ কল ট্র্যাক্ড। এখন কল রিসিভ না করলে আমরা বিপদে পড়বো।
পাভেল বললো,
– এভ্রিওয়ান ওয়্যার মাস্ক।
সকলে মুখে মাস্ক দিলো। ইয়াজ কল রিসিভ করতেই অদ্ভুত গা শিহরণ করা গান কাজী নজরুল ইসলামের দূর্গম গিরি,কান্তার মরু ভেসে উঠলো। মিনিট কয়েকের মধ্যে দৃশ্যমান হলো। মাস্ক পরা একজন চেয়ারে বসে আছে। পরনে খুব সাধারণ একটা সাদা হুডি, কালো কালো ছাপ। পেছনের দেয়ালে একটা অক্টোপাসের ছবি। সকলের গলা শুকিয়ে কাঠ। রোবটের মত আওয়াজ করলো অক্টোপাসের ও পাশ থেকে,
– ওয়েলকাম, দিস ইজ অক্টোপাস। ‘সিক্স স্পাইডার’ ইউ আর ডুয়িং ওয়েল।
সবাই চুপ। তবে নিশ্চিত অক্টোপাসের নামের মানুষটা কোনো টেকনোলজি ব্যবহার করছে। সে নিজে কথা বলছেনা। তার স্ক্রিনে ভেসে উঠেছে, সব এক্স অফিসার ও রাজনৈতিক নেতাদের কুকীর্তি। কয়েকটা স্পেশাল খুনের আসামীর ডিটেইলস স্বয়ংক্রিয়ভাবেই সবার মেইলে চলে যাচ্ছে। সকলে মেইল চেক করতে ব্যস্ত। সব বুঝিয়ে অক্টোপাস জানালো,

– রেদোয়ানের নামে মামলা দিবে।
নোমান মাথা ঝাঁকিয়ে বললো,
– ওকে চিফ।
চিফ শুনে বাকি তিনজন ভয় পেয়ে গেলো। তানভীর, লিমন এবং ইয়াজ। অক্টোপাস জানালো,
– আমি এই কেইসটা দীর্ঘ করতে চাইছিনা৷ তাড়াতাড়ি আমার কাজটা শেষ করতে হবে। তোমরা পারলে আমাকে হাতে নিতে হতোনা।
পাভেল উত্তর দিলো,
– স্যরি চিফ।
নোমান প্রশ্ন করলো,
– চিফ আপনি কি কন্টিনিউ করবেন?
সেই রোবট স্বরে উত্তর দিলো,
– অক্টোপাস অফিসিয়ালি দশ বছর আগেই শেষ। কন্টিনিউ করার কিছু নেই। আজকের মিটিং এ অক্টোপাস উপস্থিত হয়েছে মুরাদ মজুমদারের কেস ডিসমিস করতে। সব প্রমান দেয়া হলো। নাও ইট’স ইউর ডিউটি।
– ওকে চিফ।
আচমকা তানভীর বললো,

– চিফ আমরা তিনজন নতুন। আপনি আমাদের চিনেন না। আপনার অনেক গুনগান শুনেছি। আমাদের একটু দোয়া দিবেন।
সেই সাথে মাথা সমস্বরে বলে উঠলো ইয়াজ এবং লিমন,
– ইয়েস চিফ।
নোমান, পাভেল সাথে সাথে বললো,
– স্যরি চিফ। দে আর ইনফ্যান্ট।
আচমকা লিমন বলে উঠল,
– এই দেয়ালটা আমার পরিচিত…
ঠিক সেই মুহুর্তে অক্টোপাস মাস্ক খুলে ফেললো একটানে। ইয়াজের মনে হলো কেউ সপাটে গালে একটা চ*ড় মে*রেছে। লিমন দেখা মাত্র দু হাতে মুখ ঢেকেছে। তানভীরের ও একই দশা।
ইয়াজ আমতা আমতা করে বলব,
– আর ক র বো না বস….

ঘড়ির কাঁটা তিনটায় ঠেকেছে। মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। টেবিলের বোতলটাতে পানি নেই। পাশে বউ নেই পানি থাকবে কি করে! উঠে ডাইনিং এর সামনে দাঁড়ালো। শেফালীর রুমে দরজা খোলা। অনুমতি ছাড়া কখনো কোনো বোনের রুমে প্রবেশ করেনি। অন্যদিকে হঠাৎ দিয়াকে দেখার জন্য মনের ভেতর ছটফটে ভাব তৈরি হয়েছে। মনকে শান্ত করতে চেয়েও পারলোনা।
করে ফেললো অন্যায়টা। বোনের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেলো মাঝখানে আবির আর সে দুপাশে দুই মাকে নিয়ে ঘুমাচ্ছে। একপাশে মা,অন্য পাশে মামীমা। অন্য সময় হলে তুলে নিয়ে যেত। কিন্তু আজ মন সায় দিলোনা। দিয়া নিজেই যেহেতু দূরে থাকতে চাচ্ছে তাকে দূরে থাকতে দেয়া উচিত। ঘুরে গেলো দরজার দিকে, বের হওয়ার সময় রিনরিনে আওয়াজ এলো,

সায়রে গর্জন পর্ব ৩৮

– ঘুমিয়ে পড়ুন। মেয়ে একা। আমি এখানে ঠিক আছি।
ঘাড় ঘোরাতেই স্বচ্ছ চোখে নজর দিলো অর্ধাঙ্গীনির দিকে। দিয়ার গলা শুনে শেফালী নড় চড়ে উঠলো। সামনে ভাইয়ের ছায়া দেখে লাফিয়ে উঠলো।
– ভাইজান কিছু লাগবে?
দিয়া শেফালীর দিকে না ফিরেই বললো,
– আপা শুয়ে পড়ো। কিছু লাগবেনা।
শাহাদ শান্ত স্বরে বোনকে বললো,
– শুয়ে পড়। শুভ রাত্রী।
শাহাদ বেরিয়ে যেতে যেতে চরম বিস্মিত হলো এই ভেবে যে, এই মেয়ের কি একটুও ভয় হলো না! কি করে সম্ভব। কিভাবে কাট কাট কথা বললো, ঘুমিয়ে পড়ুন। মনে হলো যেন আদেশ করছে। নাকি আমিই ফেসে গেলাম!

সায়রে গর্জন পর্ব ৪০