Home তোমার আমার গল্প তোমার আমার গল্প পর্ব ২২

তোমার আমার গল্প পর্ব ২২

তোমার আমার গল্প পর্ব ২২
noorayn

১ সপ্তাহ পর,
আরহাম গতকাল রাতে একটা কনসার্ট এর জন্য ঢাকার বাইরে গিয়েছে।
আর আলিশা সে তো রাগে আরহাম এর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে।
-আলিশা কোথায় তুমি? (আয়শা)
“এখানে মা”
“এখানে কি করছো তুমি? মানা করেছি না সন্ধ্যার সময় ব্যালকনি তে না আসতে, তোমার দাদি দেখলে এখন চিল্লাবে।”
“ঘরে দম বন্ধ লাগে”

আয়শার যেন মায়া হলো, তার মেয়েটা ও যে এখনো বড্ড ছোট, এখন তো তার জীবন টা উপভোগ করার বয়স হেসে খেলানোর বয়স আর এর মধ্যেই তার উপর এত দায়িত্বের ভার! কিভাবে সামলাবে তার আদরের বাচ্চা টা।
এসব ভাবতে ভাবতেই আয়শার চোখ ভিজে উঠলো,
আলিশা তা খেয়াল করতেই,
“কি হয়েছে মাম্মা?”
“আমার ছোট পরি টার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি তাই না মা?”
“এভাবে বলছো কেন মাম্মা? এসবে তোমার কি দোষ!”
“আমি যদি সে সময় তোমার বিয়ের বিপক্ষে থাকতাম তাহলে আজ এই দিন দেখতে হতোনা তোমার।”
“এমন বলোনা মাম্মা, আমি ঠিক আছি সত্যি।
বলেই আলিশা জড়িয়ে ধরলো তার মা কে।
” হয়েছে এখন চলো, এই সময় বাইরে থাকতে হয়না”
আয়শা আলিশা কে নিয়ে ভিতরে চলে এলো।

আরহাম তার গ্যাং এর সাথে রিহার্সাল এ ব্যাস্ত।
“এই রিহান টিউন ঠিক হচ্ছেনা, ঠিক করে বাজা” (আরহাম)
“ব্রো, মাইশা কাল থেকে আমার ফোন ধরছেনা এখন আমি কিভাবে টিউন এ মন দেই” (রিহান)
তার কথা শুনে সবাই মুখ কুচকালো।
“শালা প্লেবয়” (আরাফ)
“প্লেবয় এর কি দেখলি? আমি এবার সিরিয়াস”
তার সিরিয়াসনেস এর কথা শুনে সবাই একসাথে হেসে উঠলো।
“মাইশা কত নাম্বার যেন?” ( কাহাফ)
“এই হবে ৩০/৩৫” (আরাফ)
“না ব্যাটা, মাইশা ২৯ তম গার্লফ্রেন্ড আমার, আর এবার আমি ওকে সত্যি ভালোবাসি” (রিহান)
“শালা বন্ধ কর তোর প্রেম কাহিনী, তোর তো গার্লফ্রেন্ড আর এদিকে আমার বউ ই কথা বলছেনা আমার সাথে” (আরহাম)

“আবার কি করেছিস?” (নিধি)
আরহাম এবার চুপ হয়ে গেছে, সে যা করেছে ইচ্ছা করে করেনি তবে আলিশা কষ্ট পেয়েছে।
“কিছুনা, বাদ দে।”
“আরেহ জিগ্যেস করিস না কিছু নিধি, আরহাম আবার তার পার্সোনাল ম্যাটারে কথা বলতে পছন্দ করেনা।” (নেহা)
“আরেহ কি সব শুরু করেছিস তোরা! রাতে কনসার্ট আছে সেদিকে খেয়াল দে।” (আরাফ)
টপিক যেন অন্যদিকে ঘুরে গেলো, আরহাম হাফ ছেড়ে বাচঁলো, মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো আরাফ এর প্রতি।

“বাড়ি টা কেমন যেন খালি খালি লাগছে না রে আয়শা” (শাইনা)
“তাই আপা, আমারো ভালো লাগছেনা এমন”
“কবে যে সবাই একসাথে হবো” দীর্ঘশ্বাস ফেলে বললো শাইনা।
“আরশাদ এর বাবার সাথে কথা হয়েছে, বললো কিছুদিন আরো থাকতে হবে, ডিল নাকি এখনো ফাইনাল হয়নি”
ইজাজ আর নিয়াজ দুজনেই ব্যবসার কাজে ইতালি গিয়েছেন ৩ দিন যাবত, সেখানে নিজেদের বাড়িতে উঠেছেন সাথে আরশাদ নিলীমা ও আছে।
“ভালোই হলো একদিকে ছোট, বাচ্চা দুটো আজ কতদিন একা রয়েছে এখন নাহয় কিছুদিন তাদের বাবার সঙ্গ পেলো” (শাইনা)

“তা ঠিক আপা”
“পুতুল কই?”
“আছে তার দাদির সাথে, মন খারাপ তার কাল থেকে”
“এই ছেলেটা কে নিয়ে আমি আর পারিনা, কে বলেছে এই অবস্থায় পুতুল কে ফেলে কনসার্ট করতে?”
“তাই বলে কি নিজের কাজ বাদ দিবে আপা? আরহাম এর দোষ নেই এতে”
“হয়েছে এতে, এত লাই দিসনা এমনিতেই রসাতলে গেছে ছেলেটা কারো কথা শুনেনা।”
আয়শা আর কিছু বললোনা।

“এই ছেড়ি মুখ টা এমন করে ফুলায়া রাখসোস কেন? আমার দাদুভাই এর কথা মনে পড়ে? (দাদি)
“নাম নিবেনা ওই গন্ডার এর।”
“ওমা, স্বামীর নাম এভাবে নিতে হয়না বুঝসোস, গুনাহ হয়।”
“উফ চুপ থাকো তো দাদি”
“আমাদের সময় তো আমরা উনি ছাড়া কথা কইতাম না আর আজকাল কার মাইরা রা সম্মান ও দেয়না।
” আমি কি চলে যাবো এখান থেকে?”
“আচ্ছা আর কইতাম না, থাক।
দাদি আলিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে।
” আহহহ” হঠাৎ আর্তনাদ করে উঠলো আলিশা।
“কি হয়েছে পরি?”
“জানিনা আজ সকাল থেকেই পেটে ব্যাথা করছে”
“শেষ সময়ে এমন হয়, চিন্তা করিস না”
“বাবুর মুভমেন্ট ও অনেক কমে গেছে দাদি”
মেহরোজা আক্তার এর কপালে এবার ভাজ পড়লো।
“আয়শা রে বলবো তোকে ডাক্তার কাছে নিয়ে যেতে কাল”

আরহাম সেই সকাল থেকে আলিশা কে কল দিয়ে যাচ্ছে কিন্তু না এই মেয়ের যা জেদ ফোন উঠাচ্ছেনা উল্টো ব্লক করে রেখেছে সব জায়গা থেকে।
“এই আরহাম এদিকে আয়” আরাফ এর ডাকে আরহাম সেদিকে চলে গেলো তবে তার মন কেমন যেন খচখচ করছে।
আলিশা কিছু খেয়ে নাও, সেই বিকেলে একটু ফ্রুট খেয়েছো আর কিছু খাওনি। (আয়শা)

তোমার আমার গল্প পর্ব ২১

“ইচ্ছা করছেনা মাম্মা”
“না করলেও খেতে হবে”
“উঠো বলছি, সারাদিন আজকে শুয়ে থেকেছো।
“পেটে অনেক ব্যাথা করছে মাম্মা”
“এখনো কমেনি?”
“না”
“দাড়াও ডাক্তার কে কল দি…..

তোমার আমার গল্প পর্ব ২২ (২)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here