Home ফিরে গেছে কত আলো ফিরে গেছে কত আলো পর্ব ৭২

ফিরে গেছে কত আলো পর্ব ৭২

ফিরে গেছে কত আলো পর্ব ৭২
শানজানা আলম

ঐশি বসে আছে একটা ড্রয়িংরুমে। সেটা আসল ড্রয়িংরুম না মনে হয়, তবে ফার্নিচার ইম্পোর্টেড, বোঝা যাচ্ছে। এখনো কেউ তার সাথে দেখা করে নি, বড় ম্যাডাম বলে কেউ একজন দেখা করবেন বলে তাকে আনা হয়েছে। নাসিরের বাসায় এত প্রটোকল ফেস করতে হবে, সেটা ঐশি বোঝে নি।
এত অভিজাত পরিবারের ছেলে হয়ে নাসির এমন চরিত্রহীন! অবশ্য ঐশি নিজেও কি সচ্চরিত্রের নাকি! সেও তো পরকীয়া করেছে নাসিরের সাথে। বিয়ে না করেই নাসিরের বাচ্চার মা হতে চলেছে।
মিসেস নওফেল এলেন আরো কিছুক্ষণ পরে। মেয়েটির সম্পর্কে বিস্তারিত পাওয়া গেছে, নাসিরের রক্ষিতা ধরনের একজন। ট্যুরের শয্যাসঙ্গীনি। এত সিরিয়াস হওয়ার কিছু হয় নি। মেয়েটির নাম ঐশি, ডিভোর্সি। নাসিরের দেওয়া ফ্ল্যাটেই থাকে, গাড়িতে চড়ে। আজ রাত দুপুরে কেন এসেছে, সেটাই দেখার বিষয়।

ঐশি উঠে দাঁড়ালো ওনাকে দেখে।
মিসেস নওফেল বললেন, বসো, বলো কি বলতে চাও?
ঐশি বসল। তাকে স্থির হতে হবে, কথা বলার সুযোগ যখন পাওয়া গেছে!
ঐশি বলল, আমার নাম ঐশি।
অপর দিক থেকে উত্তর এলো, আচ্ছা।
ঐশি অনেক কিছু বলবে ভেবেছিল, তবে নার্ভাসনেসের কারনে সব গুলিয়ে এলোমেলো হয়ে গেল। কিছুই বলতে পারলো না, মনেই এলো না৷
শুধু আমতা আমতা করে বলল, নাসিরের সাথে আমার একটা এফেয়ার আছে৷
মিসেস নওফেল বললেন, কি রকম?
ঐশি বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি।
মিসেস নওফেল বললেন, নাসির তো ম্যারিড, তুমি জানতে না?
ঐশি ঘাড় নাড়ল, সে জানে।
তাহলে? জেনে শুনে ম্যারিড ছেলের প্রেমে পড়ার কারন কি? তার টাকা পয়সা, নাকি বিজনেস? নাকি প্রতিপক্ষ দিকের স্পাই।
ঐশির নায়েব পাশার কথা মনে হলো। সে কি নায়েব পাশার লোক!
কিছুই না। আমি কাউকেই তেমন চিনি না, নাসিরের সাথে নাসিরের আগ্রহেই মিশেছি! আর এখন…..

কি এখন?
আমি নাসিরের সন্তানের মা হতে যাচ্ছি!
হোয়াট- মিসেস নওফেল আঁতকে ওঠার ভান করলেন।
তোমার বিয়ে হয়েছে? নাসিরের সাথে?
ঐশি না বোধক মাথা নাড়ল।
-বিয়ে হয়নি, বাংলাদেশে তুমি বলছ, তুমি নাসিরের সন্তানের মা হতে যাচ্ছ, নাসির তোমাকে রেপ করেছে? মানে জোর করে মিট করেছে? বাধ্য করেছে ওর বিছানায় যেতে?
-না, আমরা ভালোবেসে কাছাকাছি এসেছি!
-আচ্ছা। নাসির বলেছে বাচ্চা নিতে? কাছাকাছি আসতেই পারো, সামাজিক নিয়ম, ধর্মীয় বিধি এসব ভালোবাসার কাছে কিছুই না। প্রেমই মহান! তা বলো, নাসির বাচ্চা চেয়েছে?

-না।
-তাহলে? প্রোটেকশন নাও নি কেন?
-এক্সিডেন্ট!
মিসেস নওফেল বললেন, বিষয়টা নোট করলাম, নাসির আর তুমি
ভালোবেসে কাছাকাছি এসেছ, বিছানায় গিয়েছ, তারপর তুমি প্রেগন্যান্ট হয়ে গেছ? নাসির বাচ্চা চায় নি! তাই তো?
-জি।
-এখন নাসির কি বলছে?
-ও বাচ্চা অস্বীকার করছে।
-করতেই পারে, ও তো বাচ্চা চায় নি, আর নাসির বিবাহিত,।হ্যাপিলি ম্যারিড, ওদের।একটা ছেলে আছে, নাসিরের তো অবিবাহিত কারো কাছে অবৈধ বাচ্চার দরকার নেই। তুমি বলেছ এক্সিডেন্ট, তাহলে এক্সিডেন্টকে ক্যাশ কেন করছ?
নাসিরের টাকা পয়সা দেখে? মানে আমার মনে হচ্ছে নাসির তোমার সাথে সরল বিশ্বাসে মিশেছে, হয়তো নিজের স্ট্রেস কমাতে তোমার সাথে সময় কাটিয়েছে, আর তুমি সেটার সুযোগ নিয়ে প্রেগন্যান্সি ক্যাশ করে ওর বাড়িতে চলে এসেছ, তাই তো!
ঐশি বলল, নাসিরের জন্য আমার লাইফ এলোমেলো হয়ে গেছে!
মিসেস নওফেল হাসলেন।

শোনো মেয়ে, আজকে এই জায়গায় কি আমি বসে বসে এসেছি? তোমার লাইফ মোটেই নাসির নষ্ট করে নি, করেছে তোমার লোভ! নাসিরের টাকা পয়সা দেখে নিজেই ওর কাছে এসেছ!
তোমার মধ্যে নাসিরের জন্য ভালোবাসা থাকলে বিষয়টা আমি বিবেচনায় নিতাম, তবে আমার সেটা মনে হচ্ছে না, লোয়ার মিডল ক্লাশ সুন্দরী মেয়েদের এটা একটা বিজনেস! লাইফ সেটল করার সহজ পদ্ধতি, রিচ কাউকে ফাঁসানো।
ঐশি বলল, আমি জানতাম এমন কিছুই আমাকে শুনতে হবে, তবুও এসেছিলাম যদি একটুও আশা থাকে। ঐশি উঠে দাঁড়ালো।
মিসেস নওফেল বললেন, তোমার নাসিরের সাথে বিছানায় যাওয়ার আগে একবারও মনে হয় নি, ওর বউ বাচ্চা আছে?

ঐশি বলল, আমি জানতাম না, জানার পরে অনেক দেরী হয়ে গেছে, ফেরার পথ নেই তখন!
-ওহ, আই সি! আভা জানতে পারলে ওর প্রতিক্রিয়া কি হবে, ঠিক জানি না। এনিওয়েজ, তুমি সাহস করে এসেছ, এখন একটা কাজ করো, বাইরে কোথায় আছ তুমি?
ঐশি বলল, গুলশানে!
গুলশানে, তুমি কি জব করো? গুলশানের ফ্ল্যাট কিভাবে মেইনটেইন করো? মডেল তুমি?
ঐশি বলল, না, আমার ফ্যাশন হাউজ আছে।
মিসেস নওফেল মনে মনে হাসলেন, মেয়েটার উপস্থিত বুদ্ধি আছে, ফ্যাশন হাউজ থেকে যা ইনকাম, সেটা উনি হাতে পেয়েছেন, নাসিরের কথা স্কিপ করে গেল।
শোনো, তুমি তিনতলায় চলে যাও, রানিয়া তোমাকে নিয়ে যাবে। ডাক্তার দেখিয়েছ?
অনলাইনে কনসালন্ট করেছি!

ফিরে গেছে কত আলো পর্ব ৭১

আচ্ছা, আমি ডাক্তার আনার ব্যবস্থা করছি। সে তোমাকে চেক করবে। টেস্ট করার ব্যবস্থা করা হবে। পুরোপুরি ক্লিয়ার না হওয়া অবধি তুমি এখানেই থাকবে। গট ইট?
ঐশি মাথা নাড়ল। তখনো বুঝতে পারে নি, ওর জন্য ঠিক কি অপেক্ষা করছে!!

ফিরে গেছে কত আলো পর্ব ৭৩