ফিরে গেছে কত আলো পর্ব ৮৯
শানজানা আলম
নাসির কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগল, এতক্ষণ সব সামলে নেওয়া গেছে, কিন্তু ন্যুড পিকচার সামাল দেওয়া বেশ কঠিন হয়ে যাবে। সামলে নিলেও একরকম কিন্তু সোসাইটিতে সবার সামনে হাস্যকর হয়ে যাবে। নাসির ভেবে ঠিক করল, আলী ভাইয়ের সাথে কথা বলবে। নিশ্চয়ই আলী ভাই বিষয়টা জানে এতক্ষণে।
নাসির আলী ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ফোন করল, যথারীতি কোড নম্বর বলে আলী ভাইকে কানেক্ট করতে পারলো।
আলী ভাই ফোন তুলেই বললেন, কি, পাখি হাত থেকে বের হয়ে গেছে?
নাসির বলল, আলী ভাই, এমন তো কথা ছিল না, কথা ছিল সব ডিলিট হয়ে যাবে!
আলী ভাই বললেন, ডিলিট তো আমি বা আমার সোর্স করতে পারব কিন্তু যার ছবি, সে যদি ডিলিট না করে, তাহলে কিভাবে হবে!
নাসির দাঁত কামড়ে বলল, ওর এত বড় সাহস হয় কি করে, কে ব্যাক আপ দিচ্ছে ওকে!
আলী ভাই বললেন, নাসির তোমরা এত বড় সাম্রাজ্য চালাও, অর্ধেক বাংলাদেশ তোমাদের হাতে! শত্রু তো থাকবেই, সেটা ঘরে কিংবা বাইরে! বন্ধুর চেহারার আড়ালে!
একশটা নটির সাথে বিছানায় যাওয়ার আগে সেটা ভাবা দরকার!
-ঘরের শত্রু? কে? আভা? – নাসির ইন্সট্যান্ট মাথায় নিলো!
আলী ভাই বললেন, তোমার বিরুদ্ধে কোনো মেইনস্ট্রিম মিডিয়া নিউজ করতে রাজী হয় নি! কিন্তু একটা অখ্যাত ইউটিউব চ্যানেল নিউজ করল! এটার পিছনে কারো না কারো তো হাত থাকবে! তাই না?
আর এটা তোমার ঘর থেকেই হয়েছে! ঘর সামলাও নাসির! আমি টাকা নিয়ে থেমে যেতে পারি, কিন্তু টাকা নিয়ে যারা থামবে না, তাদের কি দিয়ে থামাবে?
নাসির বলল, মেয়েটাকে সরিয়ে দিন, আজ রাতে! কত টাকা লাগবে, কোনো সমস্যা হবে না!
আলী ভাই উত্তর দিলেন, সহজ সমাধান শেষ না নাসির, গভীর ভাবে ভাবো!
নাসির বলল, ও আমাকে হুমকি দিয়েছে, ন্যুড ছড়িয়ে দেবে!
আলী ভাই হাসলেন, একটা মেয়ের যখন ইজ্জতের ভয় থাকে না, তখন তাকে আর কোনো কিছু দিয়েই আটকানো যায় না। একটা জায়গা বাদে, সেটা তার সফট কর্নার, তার পরিবার!
-আপনি কিছুই করতে পারবেন না? তাহলে তো আপনার নীতি ঠিক থাকল না, আপনি টাকা নিয়েছেন কিন্তু আমার পাশে থাকলেন না! এটা কি আন্ডারওয়ার্ল্ডে ছড়াবে না? আপনার ইমেজে প্রভাব ফেলবে না?
আলী ভাই চুপ করে থেকে ভেবে দেখলেন, নাসির ভুল কিছু বলে নি, এত বড় অংকের টাকা নিয়ে নাসিরকে সাহায্য না করলে তার আসলেই গুরুত্ব কমে যাবে।
তিনি বললেন, দেখছি কি করা যায়।
নাসিরের ফোনটা রেখে আলী ভাই ফোন করলেন নায়েব পাশাকে।নায়েব পাশা ভেবেছিল, এই বিষয়ে সে আর ইনভলভ হবে না।
আলী ভাই, ভণিতা না করে সরাসরি বললেন, নায়েব পাশা, তোমার ওই দুই টাকার বান্দিকে থামতে বলো, ওকে চুপ করানোর দায়িত্ব তোমার। তোমার নাম এখনো আসে নাই, কিন্তু নাসির গোড়া ধরে টান দিলেই তুমি ফাঁসবে, এই মেয়ে আগে তোমাকে ফাঁসাবে।
ফোন রেখে দিলেন আলী ভাই।
নায়েব আবারও ফোন করলো ঐশিকে, ঐশির ফোন বন্ধ। হোটেলে ফোন করে ইন্টার কানেক্ট করে ঐশিকে রিচ করলো নায়েব পাশা।
-ঐশি, যা বলব, মন দিয়ে শুনবে! তুমি আর কিচ্ছু পোস্ট করবে না, ক্যামেরার সামনেও যাবে না। সাভারে একটা রেডি ফ্ল্যাটে তুমি কাল শিফট করে যাবে। আপাতত তুমি, গা ঢাকা দিয়ে থাকবে। আর একটাও কথা নয়।
ঐশি বলল, আমি কাল নাসিরের সাথের ন্যুড ভিডিও আপলোড করে দেব!
-ঐশি, তুমি বেশি বাড়াবাড়ি করছ, তোমাকে নাসির পেলে বংশ সহ পুতে ফেলবে!
ঐশি বলল, কেন, তুমিই তো বলেছিলে, নাসিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে!
-সেটা একটা রাইট ওয়ে ছিল,এখন যেটা হয়েছে, সেটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, দুইদিন সবাই নাচবে কিন্তু কেউ তোমার পাশে নেই, নাসিরের এগেইনস্টে কেউ তোমাকে সাপোর্ট দিবে না। আর ঘটনা টান দিলে তোমার পরকীয়া বিদেশ ট্যুর লিভ টুগেদার সব চলে আসবে, মনে রেখো, তুমিও ধোঁয়া তুলসি পাতা না।
সকালে তোমার জন্য কার থাকবে, চেকআউট করবে বোরখা পরে, তারপর সোজা সাভারে! আর কোনো কথা হবে না। নিজে বাঁচতে চাইলে গা ঢাকা দাও।
নায়েব পাশা ফোন কেটে দিলো। ঐশি দাঁত কামড়ে বিরবির করে বলল, আমাকে কাজে লাগিয়ে এখন হুমকি দেওয়া হচ্ছে, তোকে দেখে নিচ্ছি আমি! কালকে লাইভ করব তোকে নিয়ে!
ঐশি চ্যানেল তখন টিভিতে কল করলো। রাত দুইটা বাজে। নিজের পরিচয় দিয়ে প্রোগ্রাম প্রোডিউসারের সাথে কথা বলতে চাইল।
তিনি ফোন ধরার পরে ঐশি বলল, আমি কাল চ্যানেলে আসতে চাই। সরাসরি কিছু কথা বলব। আপনারা কি টেলিকাস্ট করবেন?
ফিরে গেছে কত আলো পর্ব ৮৮
-দেখুন, বিষয়টা খুব স্পর্শ কাতর, আর আপনার কথায় আমার সমাজে প্রতিষ্ঠিত কাউকে ইনসাল্ট করতে পারি না। যেহেতু কোনো প্রমাণ নেই।
ঐশি বলল, যদি প্রমাণ সহ আসি?
ওপাশ থেকে বলল, আপনাকে সকালে ডিসিশান জানানো হবে।
ঐশি ফোন কেটে দিলো। নাসিরের বিরুদ্ধে দাঁড়ানো এত সহজ নয়। কি করবে ঐশি এখন? নায়েব পাশার সাভারের ফ্ল্যাটে গিয়ে গা ঢাকা দিয়ে থাকবে?
