Home ফিরে গেছে কত আলো ফিরে গেছে কত আলো পর্ব ২২

ফিরে গেছে কত আলো পর্ব ২২

ফিরে গেছে কত আলো পর্ব ২২
শানজানা আলম

অথৈ এর কিছু ভালো লাগছে না। অনেক ইতস্তত করে মাকে গিয়ে বলল, মা, এই মুহূর্তে বিয়েটা করতে চাই না। সামনে কয়েকটা পরীক্ষা আছে, দিয়ে নিই?
অথৈ এর মা তাহিরা বেগম অবাক হলেন, সাদিক কিছু বলেছে? ঐশিকে নিয়ে কিছু বলেছে?
অথৈ বলল, বলে নি, কিন্তু মনোভাব তেমন ভালো না বলে ফেলতে সময় লাগবে না।
তাহিরা বেগম বললেন, ভালো একটা ছেলে৷ এরপরে কোথায় পাত্র পাব?
অথৈ বলল, মা আমি কি এতই বোঝা হয়ে গেছি?
তাহিরা বেগম বললেন, বোঝা না রে মা, কিন্তু সমাজ তো একটা বিষয়, অনেক কথা উঠবে।
অথৈ বলল, আমি যদি থাকতে না পারি, তখন তো আরো কথা হবে।
তাহিরা বেগম অথৈ এর বাবার সাথে আলাপ করবেন বললেন।
অথৈ এর একটু হালকা লাগছে, যাক, তাও মাকে বলা হলো। রাত গভীর হয়েছে, এহসান ভাই কাল চলে যাবেন। ওনার জন্য একটা সহানুভূতি তৈরি হচ্ছে। মানুষটা একদম ভেঙে চুরে গিয়েছেন। এমন একটা পরিস্থিতি, অথৈ এর হাতে কিছুই নেই। এহসান ভাইয়ের সাথে যোগাযোগ রাখাটা বোধহয় ঠিক হবে না।
পরিবারের কেউ রাজি হবে না বিষয়টায়, আর আপু তো মারাত্মক রেগে যাবে।

অথৈ এর ঘুম ভাঙল একটু এহসান টেক্সট করেছে, চলে যাই।
শুধু এটুকুই, অথৈ এর খুব ভালো লাগল।
অথৈ লিখল, টেক কেয়ার।
এহসান কল ব্যাক করল সাথে সাথে।
ঘুম ভাঙল?
অথৈ ঘুম ঘুম চোখে বলল, হুম! কতদূরে গিয়েছেন?
অনেকদূর, হাইওয়ে রেস্টুরেন্টে থেমেছে!
ফাস্ট ট্রিপ ছিল?
হু, রাতে আবার জার্নি করব, বাসায় ফিরে একটু রেস্ট নিবো। গোছাতে হবে, প্রায় সাত দিনের জন্য যাচ্ছি।
আচ্ছা। ব্রেকফাস্ট করেছেন?

মাত্রই শেষ করলাম, কফি নিয়েছি আর তুমি টেক্সট করলে। তারপর, আজকের কি প্ল্যান?
অথৈ উঠে বসতে বসতে বলল, কোনো প্ল্যান নেই সত্য্যি
ভাবছি একবার কোচিংয়ে খোঁজ নিব, প্রাইমারির পরীক্ষার জন্য একটা ভালো কোচিং হয়েছে।
আচ্ছা। সাদিক সাহেব রাজী হবেন তো?
কি জানি! জিজ্ঞেস করিনি!
অথৈ বাসে উঠতে হবে, রাখছি তাহলে।
আচ্ছা, পৌঁছে জানিয়েন তাহলে।
হ্যা, সিওর!
ফোন রেখে অথৈ এর মনে হলো, এই কথোপকথনের কি দরকার ছিল, কোনো দরকারই ছিল না। এহসান তাকে টেক্সট করেছে, সেটা সিন করে রেখে দিলেই হতো। অথৈ ফেসবুকে ঢুকল।
ঐশি স্টোরি দিয়েছে, সুবহানা আপুর ছবি নেই কোথাও, ওর অনেক গুলো ছবি।

নাসির ঐশিকে নিয়ে ব্যাংকক পৌঁছেছে। চারদিনের ট্যুর। পাতায়ার জুমটিয়ানে একটা বিলাস বহুল রিসোর্ট বুক করা হয়েছে। পৌঁছে ঐশি চারপাশে তাকিয়ে অদ্ভুত আত্মতৃপ্তি অনুভব করল।
সমুদ্রের গায়ে তখন সন্ধ্যার নরম আলো। আকাশে কমলা রঙের ছোপ, ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে ভাঙছে। গাড়ি থেকে নামতেই নোনা হাওয়ার ঝাপটা তার চুলে খেলা করে গেল। সামনে সাদা পাথরের পথ, দু’পাশে সারি সারি নারকেলগাছ—আর তার শেষে দাঁড়িয়ে রিসোর্ট।
লবিতে ঢুকতেই মনে হলো যেন অন্য এক জগতে পা রেখেছে সে। কাচের বিশাল দেয়ালের ওপাশে নীল সমুদ্র, ভেতরে ঝুলছে সোনালি ঝাড়বাতি। মৃদু সুগন্ধ আর পিয়ানোর সুর পরিবেশটাকে কোমল করে তুলেছে।
একটি প্রাইভেট ভিলা বুক করেছিল নাসির। দরজা খুলতেই বিস্ময়ে থমকে দাঁড়াল—
কাচের দেয়ালের ওপাশে অসীম সমুদ্র, সামনে ছোট্ট ব্যক্তিগত সুইমিং পুল। পানির ওপর সূর্যাস্তের আলো ঝিকমিক করছে। বিছানায় সাদা চাদর, তার ওপর রাখা অর্কিড ফুল। প্রতিটি জিনিস যত্ন করে সাজানো হয়েছে।

নাসির ঐশির মুগ্ধতা দেখে মনে মনে হাসল। ঐশি ছুটে বেড়াতে লাগল চারপাশে।
রাত নামলে চারদিকে নরম আলো, টেবিলে মোমবাতি, দূরে লাইভ মিউজিক। থাই সী-ফুডের গন্ধ আর উষ্ণ বাতাস মিলিয়ে এক অপার্থিব অনুভূতি তৈরি করল।
ডিনারের পর নাসির ঐশিকে নিয়ে নেমে এলো ইনফিনিটি পুলের ধারে। পুলের জল আর সমুদ্রের জল যেন এক রেখায় মিলেছে। আকাশে তখন পূর্ণ চাঁদ।
নাসির ঐশির গালে ড্রিংকের গ্লাস ছুইয়ে বলল, কেমন লাগছে?
ঐশি বলল, স্বপ্নের মতন! কখনো ভাবতেও পারিনি, এত চমৎকার কোনো জায়গায় হতে পারে।
নাসির বলল, পুলে নামব, চেইঞ্জ করে এসো। টেক এ হট, সেক্সি লুক!
ঐশি হেসে বলল, কেন, এমনিতে ভালো লাগছে না আমাকে?
নাসির বলল, লাগবে না কেন, কিন্তু এই কয়েকটা দিন তোমাকে খুব অন্যরকম ভাবে পেতে চাই! যাও তৈরি হয়ে এসো।

ঐশির কথাটা কানে লাগল একটু, তবু সে পাত্তা দিলো না। চেইঞ্জ করে করে টাওয়েল জরিয়ে এলো। নাসির উঠে এসে টাওয়েল সরিয়ে ঐশিকে ধাক্কা দিয়ে জলে নামিয়ে দিলো, নিজেও নেমে পড়ল। বিছানা উত্তপ্ত তো সব সময়ই হয়, অন্যরকম কিছু এক্সপেরিয়েন্সও নাসিরের ভালো লাগে! ঐশির একটু অস্বস্তি হলো, তার মৃদু আপত্তি ধোপে টিকলো না। নাসির জোর করল।
ঐশিকে বুঝিয়ে দিলো, এখানে নাসিরের ইচ্ছেতেই ঐশিকে থাকতে হবে, নাসিরের যখন যেভাবে মন চাইবে, সেভাবেই তাকে…….

ফিরে গেছে কত আলো পর্ব ২১

ঐশির এক মুহুর্তের জন্য নিজেকে ঐসব মেয়েদের মতন মনে হতে লাগল, যারা টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়!
কিন্তু রাতে নাসির একটা পার্লের পেনডেন্ট পরিয়ে দিলো। ঐশি ভাবতে শুরু করল, তার চিন্তা ভাবনা অমূলক ছিল, নাহলে নাসির এত দামি একটা পেনডেন্ট
তাকে গিফট করতো না!

ফিরে গেছে কত আলো পর্ব ২৩