Home ফিরে গেছে কত আলো ফিরে গেছে কত আলো পর্ব ৮

ফিরে গেছে কত আলো পর্ব ৮

ফিরে গেছে কত আলো পর্ব ৮
শানজানা আলম

ঐশি আর নাসিরকে আলাদা বসতে পাঠাল সুবহানা। বিষয়টা সবাই স্বাভাবিক ভাবেই নিলো।
ঐশিকে নাসির বলল, তোমার সমস্যা কি, আমাকে বলবে না?
ঐশি বলল, বলতে ইচ্ছে করছে না।
কেন?
এমনিই!
আরে বলো তো!
আসলে আমার হাজবেন্ডের সাথে রিসেন্টলি একটু মেন্টাল গ্যাপ হচ্ছে, ও যেমন আমি তেমন নই!
আবার আমি যেমন পছন্দ করি, ও সেটা এডজাস্ট করতে পারছে না।
যেমন?

এই যেমন এই ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, পার্টিতে যাওয়া ও পছন্দ করে না। ওর একটু সংসারী মেয়ে পছন্দ।
তোমার তো বয়স কম, এত কম বয়সে তুমি কি সংসারী হবে!
আসলে ইকোনমিক ডিপেন্ডেন্সির জন্য আমি ভয়েস রেইজ করতে পারি না। আর আমার ফ্যামিলিও কনসাভেটিভ, আমি যদি বলি কিছু, এমবিএ টা শেষ করা হবে না।
কেন?
এহসান লাস্ট সেমিস্টারে টাকা দিবে না। আর আমারও এত ক্যাশ নেই! তার উপর লাইফ স্টাইল কস্টও আছে, এসব নিয়ে আমি একটু ডিপ্রেশড।
আচ্ছা, এটা কোনো সমস্যা নয়, তোমার ব্যাংক একাউন্টটা দাও তো!
কেন?
আরে দাও না!
ঐশি না বুঝেই দিলো, নাসির এক লাখ টাকা ট্রান্সফার করে দিলো।
মানে? টাকা কেন দিচ্ছেন?

আপাতত এটা তোমার হাত খরচ। এমবিএ এর ফি নিয়ে চিন্তা করতে হবে না।
কিন্তু আমি কেন টাকা নিব আপনার কাছ থেকে, প্রশ্নই আসে না।
ফ্রেন্ড ভেবে নাও! কেবল তো পথচলা শুরু আমাদের!
ঐশি গড়িমসি করছিল বলে নাসির বলল, ঠিক আছে, ধার হিসেবে রাখো, পরে চাকরি পেয়ে ফেরত দিয়ে দিও। ওকে?
সুবহানা এসে বলল, নাসির ভাই, আমরা একটা নাইট আউটের প্ল্যান করছিলাম, সময় দিতে পারবেন?
কবে কোথায়?
সুবহানা জায়গার নাম বলল।

নাহ, আমার সময় হবে না।
ওহ, হো! তাহলে আমরা ঘুরে আসি!
হ্যা, প্লিজ যাও না!
ঐশি বলল, আমি মে বি পারব না যেতে!
নাসির জিজ্ঞেস করল, কেন?
বললাম তো….

ফিরে গেছে কত আলো পর্ব ৭

ওকে বেবিডল, এখন যেতে হবে না, সুবিধা জনক সময়ে আমরা ঘুরে আসব! ঠিক আছে?
আমার এখন উঠতে হবে!
বিল পে করে নাসির চলে গেল।
সুবহানা বলল, ওনার ইন্টারেস্ট আছে তোর প্রতি, ফ্রেন্ডশিপটা ধরে রাখ, তোরই ভালো হবে!
ঐশি একটু হাসল। টাকাটা নিতে খারাপ লাগছিল, তবে নাসিরের আন্তরিকতা মিথ্যে মনে হলো না

ফিরে গেছে কত আলো পর্ব ৯