Home চারুবৃত্ত চারুবৃত্ত পর্ব ৬

চারুবৃত্ত পর্ব ৬

চারুবৃত্ত পর্ব ৬
জুলি জোনাকি

ঝুম বৃষ্টি , বৃত্ত আর চারু ভিজে নাজেহাল । বৃত্ত চারুর নিকটে এসে ফিসফিস করে বলল,
“শুনো চারু ……..”
বৃত্ত কে থামিয়ে দিল চারু । দু পা পিছিয়ে গেল । এদিক ওদিক তাকালো , কেউ নেই । বৃত্তর দিক তাকিয়ে দেখলো বৃত্ত কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে । চারু গায়ে ওড়না ভালো করে জড়িয়ে নিয়ে বলল,

“আপনি শুনুন, এক্ষুনি বাড়ি যাব আমি ।”
বৃত্ত কপালের গাঢ় ভাজ ফেলে চারুর দিকে পা বাড়াতে যাবে চারু ভেজা ঢোক গিলে আমতা আমতা করে বলল,
“শ শু শুনতে পারছেন না কি বলছি ?”
” তো যাও , তোমায় কি আমি ধরে রেখেছি ?”
বৃত্ত এখনো এক পা দু পা করে এগিয়ে আসছিল । চারু কণ্ঠে ভয় শোনা গেল ,
“আ আপনিই ত তো ধরে রেখেছেন ।”
বৃত্ত থেমে গেল । সেখান থেকেই মাথাটা ঝুকিয়ে বলল,
” রাখতেই তো চাই , ধরে রাখতে দিলে কই ।”
চারু ভরকে গেল । কোন কথা না বলে ভিজে ভিজেই বাড়ির দিকে পা বাড়াল । বৃত্ত হেসে পেছন পেছন গেল আর বলল,

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

” শুনো চারু ,আমায়ও সাথে নিয়ে যাও । এভাবে ফেলে গেলে অন্য কেউ এসে নিয়ে যাবে ।”
চারু যেন দৌড়ে দৌড়ে হাটছে । বৃত্ত শব্দ করে হাসতে হাসতে ফের আওরাল,
“চারু শুনছো? ”
চারু আর শুনলো না । দাঁড়ালো ও না , আবার পেছন ফিরে তাকালোও না ।

“টুকি বৃত্ত ভাই ।”
বৃত্ত ভেজা কাপড় ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে
হাত বুলাচ্ছিল । রুহির ডাক শুনে মাথা বাকিয়ে তাকাল ,
“তুই যাস নি ?”
“তোমায় ফেলে কি করে যাই ? ভাবছি এখানে একবারে থেকে যাই ।”
“বোন হয়ে থাকতেই পারিস । আমার আবার কেউ বোন হতে চাইলে না করি না ।”
রুহি ঘরের ভেতর এক পা রেখে বলছিল ,
“বোন নয় বউ বলো বউ ।”
“তার আগে আমার ঘর থেকে বের হ । বলছি না আমার ঘরে কোন মেয়ে এলাও না । ”
” তুমি আমায় ইনছাল্ট করছো বৃত্ত ভাই ।”
“সেটা আবার কি ? ওটার মানে তুই জানিস রুহি ?”
“দেখ বৃত্ত ভাই …..।”
” দেখব না । ”

চোখ রাঙ্গালো রুহি । বৃত্ত পাশ কেটে রান্না ঘরে গেল । চারু রাতের রান্না করছে । বৃত্ত হাসলো , কাছে যেতেই চারু বলল,
“ওখানেই দাড়ান , ওখান থেকে বলুন কি লাগবে ।”
বৃত্ত আদুরে ভঙ্গিতে বলল,
“শুনো না চারু …..”
“আর একটা কথা এমন করে ডাকবেন না । ”
“তাহলে কেমন করে ডাকবো ? ওগো চারু এমন করে ।”
চারু কিছু বলতে যাবে এমন সময় রুহি আর তার মা এলো । চারু চুপসে গেল , বৃত্তের মা খাবার দিতে বললেন ।

“স্যার ভেতরে আসবো ?”
বৃত্ত ক্লাস নিচ্ছিল । বোর্ডে ইয়ং-এর-গুণাঙ্ক করাচ্ছিল , তখন ঘড়িতে দশটা পনেরো ছুইছুই । চারু এসে দাঁড়ালো দরজার সামনে । পড়নে তার সাদা কলেজ ড্রেস ,মাথায় ওড়না পেঁচানো । বৃত্ত তার পার্সোনাল আর প্রফেশনাল দুইটা আলাদা রাখলো । একবার তাকাল , তারপর চোখ সরিয়ে বলল,
“কয় টা বাজে ?”
চারু বাইরে থেকে উকি দিয়ে রুমের ভেতরে চোখ বুলাল, সবাই তার দিকেই তাকিয়ে আছে, তারপর চোখ নামিয়ে বলল,

” দশ টা ।”
“উহু , দশটা পনেরো । আমি প্রথম দিন বলে দিয়েছিলাম দেরি হলে রুমে ঢুকতে দিব না বাইরে থেকে ক্লাস করতে হবে । ”
“স সরি স্যার ।”
“বাইরে দাঁড়িয়ে ক্লাস করো । ”
বৃত্তর কিছু করার ছিল না । চারু দাঁড়িয়ে ক্লাস করলো । ক্লাস শেষ হলো , বৃত্ত বেড়িয়ে যাওয়া সময় আড় চোখে বেশ কয়েক বার তাকালো চারুর দিক । বৃত্ত বেরিয়ে যেতেই চারু রুমে ঢুকলো ।
জামা কাপড় কাচতে গিয়ে এমন দেড়ি হয়ে গেছে । বৃত্ত যাওয়ার সময় একদম আস্তে করে বলেছিল “সরি ” কিন্তু চারুর কান ওবদি পৌছায় নি ।

“মা কাল তো ভাইয়ার জন্মদিন , চলো সারপ্রাইজ দেই ।”
” হ্যা, রাতে তোর বাবা আসুক কথা বলে দেখছি । ”
“ঠিক আছে মা ।”
রাত তখন দশটা নাগাদ, খাওয়া শেষ করে সবাই ঘরে গেল । চারু গেল ছাদে , কয়দিন পর পরীক্ষা, পড়ার চাপ অথচ সে ছাদে আকাশ পানে চেয়ে বসে আছে । চার দিকে আধার , আকাশে আজ চাদ বা তারা কিছুই নেই । ক্লান্ত কণ্ঠে ধীরে আওরাল,
” আমি যে বড্ড ক্লান্ত ।”
চারুর কানের কাছে মুখ নিয়ে কেউ নিরেট কণ্ঠে বলল,
“তোমার একটা মানুষ দরকার । ”
চারু চমকে দূরে সরে বুকে হাত দিল । সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা ভারি শ্বাস ছেড়ে শুধালো ,
” আপনি আমায় মারবেন নাকি । ”
” আমার যে একটা মানুষ দরকার তোমায় মারি কি করে ? ভয় পেয়েছো ? এসো ছুইয়ে দাও ।”
হাতটা বাড়িয়ে দিলো বৃত্ত । চারু ছুলো না । চোখে মুখের ঘাম মুছে চারু বলল,

“আপনি এখানে কেন ? কিছু লাগবে ?”
“হুমম ।”
“কি লাগবে বলুন? ”
“তোমায় ।”
চারু কপালে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো , বৃত্ত হেসে কথা ঘুরিয়ে ধমকে বলল,
“যাও কদিন পর পরীক্ষা আর ছাদে কি ?”
“আ আপনি একটু আ আগে কি ব বললেন ?”
“কই , কিছুই তো বলিনি । ঘরে যাও ।”
চারু ওড়না হাতের আঙুলে পেচিয়ে চলে যেতে নিলে বৃত্ত কোমন কণ্ঠে আওরাল,
“শুনো চারু ।”
চারু থেমে তাকাল ,বৃত্ত মাথাটা পেছনে ঘুড়িয়ে বলল,
“এক্সাম টা ভালো করে দাও , তারপর তোমায় কিছু বলার আছে । ”
চারু কেবল বাচ্চাদের মত মাথা নেড়ে সম্মতি জানাল ।
অনেক রাত ওবদি ছাদেই কাটালো বৃত্ত । মস্তিষ্ক জুড়ে একটা কথা এলো ,
” তোমায় আমি মানিয়ে নিব , তবে বাড়িতে মানানো যে বড্ড কঠিন । ”

আজ বৃত্তর জন্মদিন । তবে বৃত্ত এখন কলেজে ,সেখান থেকে একটা কাজে যাবে । আর সেই সময়ের মধ্যে বাড়ি ঘর সাজিয়ে ফেলবে । বড় করে পালন করা হবে জন্মদিন । অনেক মানুষকে আসতে বলা হয়েছে । চারু তার মায়ের সাথে রান্না করছে । বৃত্তের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে । তেলে বেগুন ভাজতে গিয়ে হলো এক বিপদ , চারুর হাতে তেল পড়ে হাত টা ফোস্কা পরে গেল , চিৎকার করে উঠলো চারু । বৃত্ত মা এসে হাতে পানি দিয়ে ওষুধ লাগিয়ে দিল । তারপর বলল,
” এবার কি হবে ?দেখে কাজ করবি তো ,এখনো কতো রান্না বাকি ।কে করবে এতো কিছু ?”
চারুর মা বলল,
“আমি করে দিচ্ছি ।”
“ঠিক আছে ।”
বলে চলে গেল। চারুর মা এসে হাতে ভালো করে মলম লাগিয়ে বলল,
“তুই ঘরে যা মা , আমি রান্না করছি ।”
“না আমি ঠিক আছি ,তুমি ওদিকটা দেখ ।”
জোর করে মাকে সরিয়ে দিল । তারপর জেদে ঠোঁট কামরে ব্যাথা সহ্য করে বাকি রান্না করলো ।

“হ্যাপি বার্থডে টু বৃত্ত ভাই ”
রাত তখন নয়টা, বৃত্ত তার জন্মদিন উপলক্ষে চারুর জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে । তা নিয়ে বাড়ি ডুকতেই সবাই একসাথে বলে উঠলো , সাথে লাইট ও জ্বলে উঠলো ।চিরু ওই দূরে হাতটা নিয়ে দাঁড়িয়ে ছিল । বৃত্তকে জড়িয়ে ধরে তার বাবা মা বোন উইশ করলো । বৃত্তের চোখ যেন চারুকে খুজতে ব্যস্ত হলো । মুচকি হেসে চোখ সরিয়ে বলল,
“আমি ফ্রেশ হয়ে আসছি তোমরা ওয়েট করো ।”
কিছুখন পরে বৃত্ত একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো এলোমেলো করতে করতে নিচে এলো , তারপর সবাইকে ডেকে কেক কাটতে যাবে তখন দেখলো চারু নেই , তাই সবার সামনেই চেঁচিয়ে ডাকলো ,

“চারু শুনছো ?”
বৃত্তের মা তাকিয়ে ছিল ,বলল,
“ও কাজ করছে , কিছু লাগবে ?”
” সবাই এখানে ও কেন কাজ করবে । ডাকো ওকে ।”
“ঠিক আছে । ওই চারু এদিকে আয় ।”
চারু তার মায়ের সাথে এসে এক কোনে দাড়ালো । বৃত্তের বাবা মা বলল,
“তোমার কি চাই বলো ,?”
“যা চাইবো দিবে ?”

“হ্যা কেন দিব না , বলেই দেখ ।”
বৃত্ত চারুর দিক শান্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে মুচকি হেসে বলল,
“সময় হলে চেয়ে নিব । তখন কিন্তু না করতে পারবে না ।”
“ঠিক আছে । কিন্তু কি চাই বলবি তো ?”
“সময় হোক মা আমি চেয়ে নিব । ”

চারুবৃত্ত পর্ব ৫

তারপর কেক কেটে সবাইকে দিল । চারু একটু থেকে কাজ করতে লাগলো । সবাই খেতে গেল , চারু তখন রান্না ঘরে সব দেখছে ঠিক আছে কিনা । বৃত্ত তখন একটুকরো কেক হাতে করে নিয়ে গিয়ে চারুকে বলল,
“আমায় খাইয়ে দিলে না তো চারু ।”
চারু তাকাল । কিছু বললো না দেখে বৃত্ত এগিয়ে গিয়ে চারুর হাতে কেক রেখে চারুর হাত নিজের মুখে ধরতেই চারু উফফ শব্দ করে উঠলো । বৃত্ত চমকে তাকাল , হাত দেখে আস্থির হয়ে বলল …

চারুবৃত্ত পর্ব ৭