ফিরে গেছে কত আলো পর্ব ৮৫
শানজানা আলম
ঐশি ফ্ল্যাট থেকে তেমন কিছুই নিলো না পরার মতন কিছু জামা কাপড় ছাড়া। এখান থেকে বের হওয়া মানে রাস্তায় গিয়ে নেমে পড়া। কোথায় যাবে ঐশি! ঐশির হঠাৎ সুবহানার কথা মাথায় এলো, আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণ ভাবে সুবহানা দায়ী। সে নিজে একটা স্কট, ঐশিকেও সেই পথে নামাতে চেয়েছে।
সুবহানা কি ঐশিকে কয়েকদিনের জন্য থাকতে দেবে? ঐশি তো সুবহানাকে কতবার টাকা দিয়েছে! সুবহানাকে ফোন করলো ঐশি। সুবহানা ফোন রিসিভ করল তবে নম্বর তো অপরিচিত!
কে বলছেন?
ঐশি বলল, আমি ঐশি!
সুবহানা আশ্চর্য হওয়ার ভান করল, ঐশি!! কেমন আছিস? কোনো যোগাযোগ রাখিস না আর!
ঐশি বলল, তুইও তো যোগাযোগ রাখিস নি! আমার একটা হেল্প দরকার, আমাকে কয়েকটা দিন থাকতে দিতে পারবি?
সুবহানা কপট ইতস্তত করে বলল, একচুয়েলি, আমি বিয়ে করছি খুব রিসেন্ট, নিজেই এসব নিয়ে খুব ব্যস্ত, বিয়ের পরে বাসা ছেড়ে দিব। তোকে আপাতত হেল্প করতে পারছি না দোস্ত, তাছাড়া রাহিল রাতে আসে ম্যাক্সিমাম দিন, এই মুহুর্তে তাি হবে না দোস্ত।
ঐশি বলল, কনগ্রাটস!
সুবহানা নিজেই বলল, রাহিল কে জানিস, রাহিলের বাবা , রাহিল জুয়েলার্স এর ওনার, দেশের ওয়ান অফ দ্যা টপ জুয়েলারির ব্রান্ডের মালিক।
ও এখনো বিজনেসে ঢোকেনি, বাবার একমাত্র ছেলে তো, ঘুরে ফিরে আর কি, লাইফটা এনজয় করছে, আমি বলেছি বিয়ের পরে বিজনেসে বসতে।
ঐশি বলল, খুব ভালো, রাখছি তাহলে।
হ্যা শোন, বিয়েতে আসতে হবে কিন্তু! আমি অল্পই চেয়েছিলাম, কিন্তু ওর ফ্যামিলি মানলো না, ওরা গুলশান রেস্টিনে আকদ করবে।তারপর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রিশিপশন! নাসিরের কি অবস্থা?
ঐশি বলল, অবস্থা ভালো, তা তোর পরিবার, এত কিছু এডজাস্ট করবে কিভাবে?
সুবাহানা বলল,-আসলে ও শুধু আমাকে চায়, তাই ওই সব করছে৷
ঐশির ইচ্ছে হলো জিজ্ঞেস করে, তোর ট্যুরের বিষয়ে কি জানে ছেলেটা, কিন্তু ঐশি সেটা জিজ্ঞেস করল না। কোনো ভাবে ফাঁসিয়েছে, সেটা সুবহানা ভালোই পারে।
যা মন চায় করুক, আপাতত নিজের সমস্যা সমাধান করা প্রয়োজন।
নায়েব পাশা তার পরিচিত একজনের মাধ্যমে কয়েকটা টিভি চ্যানেলে যোগাযোগ করল, তবে কাজ হলো না। নিজের পরিচিতি অবশ্য নায়েব কাজে লাগাতে পারলো না। কোনো ভাবে ফাঁস হয়ে গেলে পলিটিকাল ইমেজ খারাপ হবে, তাই বিস্তারিত বলতেও পারলো না। শেষে তার পিএস ইমরানকে দিয়ে চ্যানেল কানের এক প্রোডিউসারকে গোপনে বিষয়টা জানালো। কিন্তু তারা রাজী হলো না। শুধু তাই নয়, ব্যক্তিগত লাইভ করতে অদ্ভুতভাবে একটা টিভি চ্যানেলও রাজী হলো না।
নায়েব পাশা আর কালক্ষেপণ না করে ঐশিকে বলল, ঐশি, তুমি বাড়িতে চলে যাও। এত বেশি খোঁজাখুজি করলে সবাই আমার পরিচয় জেনে ফেলবে। সেটা আমার জন্য ভালো হবে না৷
ঐশি বলল, বিস্তারিত বলো নি কোথাও?
নায়েব পাশা বলল, বলেছি কিন্তু নাসিরের বিষয়ে কেউ কিছু বলবে না। ভাসুরের নাম মুখে আনা যায় না জানো না? নাসিরের এতগুলো কোম্পানি, প্রচুর এ্যাড যা সব চ্যানেলে।
ঐশি বলল, ও আচ্ছা।
-গাড়ি পাঠাচ্ছি, আপাতত কিছুদিন বাড়িতে থেকে এসো, পরে দেখছি কি করা যায়।- নায়েব পাশা বলল।
ঐশি রাজী হয়ে গেল বাড়ি যেতে। নায়েব পাশার ফোন কাটার পরেই একটা ফোন ঐশির কাছে। অপরিচিত নম্বর। এম মাল্টিমিডিয়া ট্রু কলারে লেখা এলো।
ঐশি ফোন পিক করে হ্যালো বলল,
-ঐশি বলছেন?
জি, আপনি কে?
-আমাকে আপনি চিনবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। আপনি চাইলে আমি আপনাকে লাইভে নিয়ে আসতে পারি। তবে আমার বেশি ফলোয়ার নাই।
-আপনার পরিচয়?- ঐশি জানতে চাইল।
-আমি একটা চ্যানেলে আছি আর কি। পরিচয় দিতে চাচ্ছি না। আপনাকে আমি লিংক দিব, আপনি যেখানে আছেন, সেখানে বসে আপনার যা বলার বলতে পারবেন।।
ঐশি বলল, ঠিক আছে।
ঐশি এডিশন হোটেলে গিয়ে একটা রুম বুক করে ফেলল। রুমে চেক ইন করার পরে ওর কাছে লিংক চলে এলো। ঐশি একটু ফ্রেশ হয়ে লিংক ওপেন করে বসল।
নিজের ফোনটা হাতে নিয়ে ঐশি ক্যামেরার।সামনে এসে বলতে শুরু করল–
মিনিট পাঁচেকের মধ্যে ঐশির লাইভ শেয়ার হতে শুরু করল।
ক্যাপশন – নাসির গ্রুপের এমডি নাসিরের কুকীর্তি ফাঁস করলেন তার বান্ধবী ঐশি–
-বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর গর্ভপাত।
-নাসির গ্রুপের এমডি নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনলেন একটি ফ্যাশন হাউজের ওনার ঐশি নওশিন, কিছুমাস আগে এই ফ্যাশন হাউজ ওপেন হয়েছিল নাসির গ্রুপের পৃষ্ঠপোষকতায়।
-কে এই ঐশি?
-ঐশির পরকীয়া, স্বামী সাথে দূরত্ব!
-ঐশির আপন বোনকে বিয়ে করেছে তার এক্স হাজবেন্ড!
ফেসবুক, ইউটিউব উত্তপ্ত হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে!
অদ্ভুত ঘটনা হলো, নাসির সেদিন এডিশন হোটেলই এক উঠতি মডেল নিয়ে এসে ফুর্তি করছিল,একই হোটেলে কাছাকাছি রুমে বসে ঐশি লাইভে এসে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে লাগল।
দুঃসংবাদ বাতাসের সাথে শহরে ছড়িয়ে গেল। সব ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজ গুলোতে শেয়ার শুরু হলো। মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে ঐশিকে অগ্রাহ্য করা চ্যানেলগুলোও লাইভের ক্লিপ নিয়ে শেয়ার করল নিজেদের পেজে!
ফিরে গেছে কত আলো পর্ব ৮৪
আভা এয়ারপোর্টে রওনা হয়ে গিয়েছিল।
ঐশির নিউজটা ভাইরাল হওয়ার সাথে সাথে আভা পেয়ে গেল। প্লেনে ওঠার আগেই ফোনটা এয়ারপ্লেন মোডে দিয়ে আভা মুচকি হাসল।
