Home মিহি মিহি পর্ব ৩৬

মিহি পর্ব ৩৬

মিহি পর্ব ৩৬
রুপন্তী সরকার

রিদ বোকা বনে চলে গিয়েছে। থ মেরে দাড়িয়ে আছে। মিহি উঠে এসে রিদ কে বললো
“মোটা লোক তোমার জন্য পড়ে গেছি
” ব্যাথা পেয়েছো? কই ব্যাথা পেয়েছো দেখি?
“এসব বাদ দাও তার আগে বলো খাট টা ভেঙে দিলা এখন কি হবে?
” সেটাই ভাবছি অভ্র যেই জা*ওড়া এটা দেখলে আমারে অনেক পঁচাবে। দাড়াও একটা ব্যাবস্থা করছি। কি একটা জ্বালাই পড়লাম। কাজের কাজ তো হলোই না। উল্টে কেস খেলাম”

রিদের অনেক দুঃখ ও একদিন সময় করে ওর দুঃখের কথা মিহি কে বলবে।
এরপর রিদ খাটের একটা ব্যবস্থা করার জন্য আকাশকে কল করলো। আকাশ কিছুক্ষণের মধ্যে এসে দেখে ঘরে নাজেহাল অবস্থা। সাথে লজ্জা ও পেলো বেশ রিদ ওকে লজ্জা পেতে দেখে বলবো
“একটা থাপ্পর দেবো হুদাই লজ্জা পাচ্ছো। আমি লাশ দিয়ে খাটে শুয়েছি আরে খাট্টা ঠাস করে ভেঙে গেছে। এটা ছাড়া আর কিছুই না।
” আরে বস কি যে কোন আমি তো ওইসব মাথাতেও আনি নাই।
রিদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো
“কোন সবের কথা বলছো?
” আপনি যেটা ভাবছেন”
“আমি কি ভাবছি”
” ওইটা”

আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন

“থাপ্পড় যেন চাদু? থাপড়িয়ে তোমার দাঁতের মাড়ি ফেলে দিবো ছেলে আমার অল্প বয়সে পেঁকেঁ গেছে।
” বস আমার বয়স ২৭”
“তুমি আমার পোলার বয়সি
” কেমনে? ম্যামই আমার থেকে ৭ বছরে ছোটো আর লজিক হিসাবে আমি যদি আপনার পোলার বয়সি হয় তাহলে ম্যাম আপনার নাতনীর বয়সি।
রিদের এবার মনে হচ্ছে আকাশ কে তুলে সজোরে একটা আছাড় মারতে। বালডা কিছুই বুঝে না। কোনটা প্রবাদ বাক্য কোনটা কি সেটাও জানে না। এমনিতেই বাসর হয় নি তার উপর এই আবার ওর বউ কে ওর নাতনি বানিয়ে দিয়েছে
মিহি আকাশ আসার আগেই নিচে চলে গেছে।
বেচারি থাকলে এই দুই পাঠার লাগাম ছাড়া কথাতে লজ্জায় লাল হয়ে যেতো।
পরেরদিন সকালে…

রিদ অফিসের কাজ করছে। এমন সময় ওর ফোন এলো। ফোনের স্ক্রিনে “প্রিন্সেস” নাম টা জ্বলজ্বল করছে। রিদ ফোন রিসিভ করে “হ্যালো” বললো। কিন্তু ওইপাশ থেকে কোনো শব্দ আসছেনা শুধু। রিদ আবারো বলে
“হ্যালো প্রিন্সেস”
রিদ এবার ভালো করে শোনার চেষ্টা করলো ওই পাশ থেকে উমম উমম শব্দ শোনা গেলো। রিদের বুঝতে বাকি থাকলো না যে মিহি বিপদে পড়েছে। কলিজা শুকিয়ে গেলো ওর । রিদ আরো ভালো ভাবে শোনার চেষ্টা করলো
ওইপাশ থেকে একটা পুরুষ কন্ঠ বলে উঠলো
“বার্বিডল আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি তোমার ও উচিৎ আমাকে ভালোবাসা।”

কথাটা শুনেই ধপ করে রিদের মাথায় রক্ত উঠে গেলো। তাড়াতাড়ি করে মিহির নাম্বারে দেখলো লোকেশন ট্র্যাক করা যায় কিনা। লোকেশন দেখাতেই রিদ গাড়ি নিয়ে বের হয়ে পরলো। রিদ ভাবতে লাগলো মিহি নিজের রক্ষা নিজেই করতে পারে কিন্তু ও হয়তো কোনো খারাপ পরিস্থিতিতে আছে। রিদ লোকেশন অনুযায়ী যেতে থাকে…
এইদিকে মিহির হাত পা বেধে নিচে ফেলে রেখেছে। মিহির হাত পা বাধার সময় অনেক সতর্কতার সাথে ওর ফোনে রিদের নাম্বারে কল দিয়ে লুকিয়ে রাখে। ও যানে ওর পঁচালোক ঠিকই বুঝতে পারবে।
মিহির কাছে ক্রিভান এসে বসলো। মিহি ক্রিভান কে চিনতে পারে।

“আপনি?”
“হুম বার্বিডল আমি। আমি তোমাকে ভিষণ ভালোবেসে ফেলেছি।”
“আপনি হয়তো মানসিক ভারসাম্যহীন। আমি একজন বিবাহিত নারী ছেড়ে দিন আমাকে।”
“হ্যাঁ তুৃমি আমাকে যা খুশি বলতে পারো আমি তোমার জন্য সব কিছু হতে রাজি।”
“আরে বেডা আমার জামাই আইসা তোর ওইটা কাইটা নিবো। আর তুই কি শুনতে পাস নি আমি বিবাহিত ছ্যাঁচড়া শালা”
“তোমার ১ টা বিয়ে হোক আর ১০ টা বিয়ে হোক আমার তোমাকেই চাই।”
এই বলেই ক্রিভান মিহির মুখের কাছে আসে ওকে চুমু দিতে নিবে এমন সময় মিহির গা গুলিয়ে উঠলো। হরহর করে বমি করে দিলো ক্রিভানের গায়ে। এতে ক্রিভানের কোনো ঘৃণা কাজ করলো না উল্টে ও মরিয়া হয়ে গেলো মিহির জন্য।
তাড়াহুড়ো করে বলতে লাগলো

“কি হয়েছে তোমার শরীর খারাপ করছে? পানি খাবে তুমি? তোমার হাত পা খুলে দিচ্ছি। কিন্তু হাত পা খুলে দিলে তো তুমি সেদিনের মতো মারামারি করবে।
“আল্লাহর দোহাই লাগে আমারে ছুবেন না। আমার স্বামি আছে। আপনার পা ধরি আমারে ছেড়ে দিন আমার বড্ড ঘৃণা হচ্ছে আপনাকে”
এই বলেই ক্রিভান মিহির গালে হাত দিলো। ঘৃণায় ওর গা গুলিয়ে আসলো।
“আমাকে কি একদমই ভালোবাসা যায় না বার্বিডল?”

” জানি না আমাকে ছেড়ে দিন আমার শ্বাস আটকিয়ে আসছে। আমার কাছে আসবেন না ক্রিভান দয়া করুন”
এই বলেই মিহি কাশতে শুরু করলো। ক্রিভান মিহির অবস্থা দেখে ওকে ছেড়ে দিলো। মিহির খুব খারাপ লাগছে। ও যে ক্রিভানের সাথে লড়বে সেই শক্তিটুকু পাচ্ছে না। পরপুরুষের ছোঁয়া যেনো বিষের মত বিঁধছে ওর গায়ে। মিহি দৌড়ে বাহিরে চলে আসে। বাহিরে এসেই দেখতে পাই একটা বিশাল বড়ো পুকুর।

মিহি পর্ব ৩৫

এই মুহূর্তে ওর নিজেকে খুব নাপাক মনে হচ্ছে। একটা পরপুরুষ কি ভাবে ওর গাল ছুঁয়েছে ওর কাছে এসেছে ভাবতেই গা গুলিয়ে আসছে। পেছন পেছন ক্রিভান দৌড়ে আসলো। ক্রিভান কে আসতে দেখে মিহি কোনোদিকে না তাকিয়ে পানিতে ঝাপ দিলো। এর মধ্যেই হুরুমুর করে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে রিদ আসে। গাড়ি থামিয়ে দেখতে পেলো জলে কিছু পড়ার শব্দ ও কাছে আসতেই ক্রিভান রিদের দিকে তাকিয়ে বললো
“আমার বার্বিডল পানিতে ঝাপ দিলো কেনো?”
রিদ ও জলে ঝাপ দিলো…

মিহি পর্ব ৩৭

1 COMMENT

Comments are closed.